ছোট গল্প
-
অবিশ্বাসের পিনিস
সাদিয়া মাহ্জাবীন ইমাম বৃষ্টিতে গোছানোর কাজ আগাতে চায় না। পায়ের তলায় প্যাচপেচে কাদায় গোড়ালি বসে, মাটির চুলার নিচ থেকে পানি উঠে। গত কদিনে প্রায় মাইল দশ ভেঙে একেবারে ধানক্ষেতের শেষে বসতভিটের শুরুতে এসেছে নদী, থেকে-থেকেই নামছে নয়নশ্রীর জমি। বর্ষার শুরুতে এবার নাই হয়ে গেল পাশের আলাদী গ্রামটা। আর একটা বানে নামবে এখানকার ভিটেমাটি, ঠিক এমন…
-
এক চিলতে আকাশ
মাহবুব রেজা অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে থেকে মিলন বুঝল অহেতুক দাঁড়িয়ে কোনো লাভ নেই। পনেরো মিনিটের মতো হয়ে গেছে। বাসের দেখা নেই। বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে ট্রামের লাইন। এক নম্বর ট্রামটা যেখানে এসে থামে বাসস্ট্যান্ডটা তার খুব কাছেই। রাস্তার ওপর দিয়ে ট্রামলাইন। কাইয়াতসো থেকে মিলনকে বাসার কাছে গিয়ে নামতে হলে তাকে বাস অথবা…
-
শিবানি ও সাপ
রাশেদ রহমান আমি শিবানি। শিবরামের বউ…। সেদিন আষাঢ়ের তিন, গোদার তিন নম্বর বউ সারাদিন কেঁদে-কেটে অস্থির। কী জল যে সারাদিন ঢালল চোখের! ওরা সহোদর সাত বোন গোদার সাত বউ। সবাই বুড়ো হয়েছে। চুল পেকে হয়েছে শনপাটের মতো সাদা। দাঁত পড়ে গেছে। হাসলে খয়েরি মাড়ি বেরিয়ে আসে। তো, এই বুড়ো বয়সেও ওরা শ্বশুরবাড়ি যেতে কাঁদে।…
-
খসড়া উপন্যাসের সম্ভাব্য প্রথম পরিচ্ছদ…
মালেকা পারভীন (এখন শুধু মনে পড়ে, তোমার কথা মনে পড়ে; তোমার কথা মনে পড়ে অনেক কথা মনে পড়ে, এখন শুধু মনে পড়ে, এখন শুধু মনে পড়ে; …মনে পড়ে – মহাদেব সাহা) আমার মনে হয়েছিল, আমি একটা প্রায় ডুবন্ত মানুষকে ভেসে উঠতে সাহায্য করছিলাম। সে-বছরের জানুয়ারির ৩১ তারিখ বা এর কাছাকাছি সময় যেদিন তার সঙ্গে…
-
সুখস্বপ্নের দিন
চন্দন আনোয়ার ভরা বসমেত্মর দুপুরের ঘুমে স্বসিত্মকর কিছু স্বপ্ন দেখে জেগে উঠে অথবা স্বপ্নঘোর শেষ না হতেই কোমর ভাঁজ করে উঠে বসতে-বসতে প্রফেসর হোসেন সিদ্ধান্ত নিলেন, এখনি বেরিয়ে পড়বেন। বাথরুমে এক মিনিট, জামা-প্যান্টে এক মিনিট, ৩০ সেকেন্ডে অ্যাপেক্সের ফিতাওয়ালা স্যান্ডেলে দুই পা ঢুকিয়ে আড়াই মিনিটের নিশ্বাসরুদ্ধ ব্যস্ততা শেষে প্রায় লাফিয়ে বাসা থেকে বের হয়ে…
-
লজ্জিত ঘাস
শাহ্নাজ মুন্নী হেমমেত্মর মধ্যরাত। মৃদুমন্দ ঠান্ডা হাওয়া বইছে। রংপুর শহরের সব মানুষ সারাদিনের কাজকর্ম সেরে গভীর ঘুমে আচ্ছন্ন। রাস্তাঘাটে সুনসান নীরবতা। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরের সামনে এসে থামল একটা অ্যাম্বুলেন্স আর চারটা সরকারি গাড়ি। গাড়িবহরের সামনের সাদা জিপ থেকে দ্রুত নেমে এলেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়সিন্ধু তালুকদার। অন্য গাড়িগুলোর একটিতে পুলিশের দুজন…
-
তিমিরের তীরে
মনি হায়দার আপনারা আসমান আলীকে চিনতে পারবেন না। না, আসমান আলী কোনো আশ্চর্য প্রদীপ পায়নি। কিংবা হয়নি কোনো মন্ত্রী-টন্ত্রী। মানুষ হিসেবে ঠিকই আছে। রক্ত, মাংস, কাম, ক্রোধ-রিপু মিলিয়ে আগের মতোই আসমান আলী আছে আসমান আলীর মতোই। প্রশ্ন হচ্ছে – কী এমন ঘটনা বা দুর্ঘটনা ঘটল যে আমরা, পরিচিতজনেরা আজ আসমান আলীকে চিনতে পারছি না?…
-
হরবোলার হৃদয়বৃত্তান্ত
রফিকুর রশীদ শুরুটা ছিল তার পাতার বাঁশি দিয়ে। আমি তো খুব কাছে থেকে দেখেছি তাকে, বলতে গেলে তার সব পরিবর্তনই ঘটেছে আমার চোখের সামনে, ফলে তাকে অবিশ্বাস করার মতো কিছুই খুঁজে পাইনি আমি। সেই ছোটবেলা থেকে বাঁশি বাজাতে দেখেছি। স্রেফ পাতার বাঁশি। গাছের পাতা জড়িয়ে ভাঁজ করে বিশেষ কৌশলে হাতের মুঠোয় পুরে গাল ফুলিয়ে ফুঁ…
-
অনন্তকে যে পেয়েছিল আর যে পায়নি
হুমায়ূন মালিক মুখটি তার আর দোলনচাঁপার মতো গৌর চিকন নেই – একদা রবিঠাকুর থেকে যে-উপমাটি ধার করে আমি তাকে চিঠিতে লিখি, তা তখন তার জন্য যথার্থই ছিল; কিন্তু পঁচিশ বছর পর ও এখন এক গোলাপে প্রস্ফুটিত – গোলাপি আভায় অভিজাত। আগে মুখটি তার ছিল একটুখানি ওভাল শেপে, এখন তা গোল, ভরাট। তাকে দেখে ধারণা…
-
ছেলেটা আসলে মরতোই
মহীবুল আজিজ মরস না ক্যান তুই! তুই মরলে আমার হাড়টা জুড়াইতো। তুই মরলে তোর দাদার কবরের পাশে তোরে খাদায়া আইসা আমি দুই রাকাত নফল নামাজ পড়তাম। আকাশে-বাতাসে ছোট-বড় ঢেউ তুলে যেতে-যেতে আমেনার এই কথার টুকরো-টাকরা এ-বাড়ি ও-বাড়ি হয়ে বাড়ির পেছনের এজমালি পুকুরটার ওপর দিয়ে বিলের দিকে চলে যায়। তখন প্রখর রোদের বিলে অন্যের ক্ষেতে কামলা-খাটা…
-
অন্তর্লীন
প্রশান্ত মৃধা দশার মন্ত্রের পরে ছেলে এই ঘরে এলো। মু–ত মস্তক, এভাবে শরৎচন্দ্রের কোনো একটা চরিত্রের বর্ণনা দিয়েছিলেন স্কুলের প–ত মশাই। এখন তার ছেলের তাই, মাথা কামানো, ন্যাড়া। মায়ের স্মৃতির উদ্দেশে কেশ বিসর্জন। অশৌচ পালনের এই শেষ দিন। পাপ্পু অবশ্য পুলকেশের সামনে এসে দাঁড়ায়নি। নিজের কোনো প্রয়োজনে এসেছে। ফরসা গায়ে আটহাতি খাটো ধুতি-পরা ছেলেকে…
-
স্মৃতি
আহমাদ মোস্তফা কামাল মা নেই, মায়ের স্পর্শ যেন লেগে আছে এখনো, এই ঘরে। মুনীর ঘুরে-ঘুরে দ্যাখে – যে-চেয়ারে মা বসতেন, যে-বিছানায় ঘুমাতেন, সেগুলোতে আলতো করে হাত বুলায়, যেন মাকেই ছুঁয়ে-ছুঁয়ে দেখছে সে, এভাবে। মায়ের তসবি, জায়নামাজ, পানের বাটা, রুমাল, তোয়ালে সব রয়ে গেছে তেমনই, যেমনভাবে তিনি রেখে গিয়েছিলেন। দেখে মনে হয়, মা গেছেন পাশের ঘরে,…
