ছোট গল্প

  • আমি মৃত্যুর কথা ভাবি

    বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর মৃত্যুর সঙ্গে বসবাস সহজ নয়। মৃত্যু একটা অপার্থিব অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা প্রত্যহ ঘটে না। এই অভিজ্ঞতার বাস্তবতা যত বেশি এড়িয়ে থাকা যায়, তত জীবনযাপন স্বাভাবিক থাকে। বিকেলে ঘুরে বেড়ানো আমার নেশা। ভালোই লাগে গাছপালার মধ্যে ঘুরে বেড়াতে। একদিন আমি বেড়িয়ে ফিরেছি। আকাশ কালো হয়ে উঠেছে। হয়তো তুষার পড়বে। আমার গন্তব্যে পা ফেলার…

  • স্মৃতিতে নয়, স্বপ্নেও না

    জ্যোতিপ্রকাশ দত্ত আলো আর অাঁধারের মাঝখানে এক রকম অস্তিত্ব আছে – সেখানে কিছু থাকে না, কিছু ঘটে না, কিছু বোঝা যায় না, কিছু দেখা যায় না। কোনো দৃশ্য নয়। বাইরে তাকালে মুখ ভারি হয়, মন না-বোঝা দুঃখে ভরে যায়। পাশে বসা সহকর্মী জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, এই রকম সময়ে বড় মন খারাপ করে। দ্রুত…

  • কালো মেঘ যখন গ্রাস করে সাদা চাঁদ

    মেয়েটি সুন্দরী? অবশ্যই সুন্দরী, অন্তত আমার চোখে। সৌন্দর্য তো একজন মানুষের কাছে একেক রকম। আমি যেটুকু সৌন্দর্য বুঝি, তাতে আমি মেয়েটিকে সুন্দরই মনে করি। নাম কী? তারানা। শুধুই তারানা? আমি তারানাই জানি। ওর বাবা-মা, ভাই-বোন এ নামেই ডাকে। আমিও ডাকি। আপনি চেনেন কীভাবে? তারানার বড় ভাই জাহিদ আমার ক্লাসফ্রেন্ড। আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়েছি। জাহিদের বাবা…

  • মাজাম ওস্তাগারের পোলা

    মাহবুব রেজা আমি মোজাম ওস্তাগারের পোলা। আমার দাদায় আছিল ঢাকা শহরের সেরা ওস্তাগার গো মইদ্যে এক লম্বর। হের নাম হুরমত। হুরমত ওস্তাগার। হের নাম হুনে নাই পুরান ঢাকায় এমন আদম খুঁইজা পাওন যাইব না। বেকতে অই হেরে চিনে-জানে। খুব নাম-ডাক আছিল হের। আমার দাদারা চাইর-পাঁচ পুরুষ ধইরা ওস্তাগারির কাম করে। আদি ঢাকার বহুত দালাল-বাড়ি হেগো…

  • পার্থিব-অপার্থিব

    ইমতিয়ার শামীম তখনো দিনের আলো ফোটেনি, তবু তার চোখে আলো ফুটে ছিল দিনের মতো। সারারাত ধরে অন্য সবার সঙ্গে জেগে আছে সে, জেগে জেগে কী যে দেখছে বুঝতে পারছে না। ক্ষুধায় শরীর ভেঙে আসছে, ঘুম ঘুম লাগছে, মাথা ঝিমঝিম করছে। কিন্তু চোখ দুটো এক আর হচ্ছে না কিছুতেই। কেউ কেউ অবশ্য দু-হাঁটুর মধ্যে মাথাটা গুঁজে…

  • সাক্ষ্য

    আহমাদ মোস্তফা কামাল ওমন, কাঁদো কেন? ও চোখ, কেন এত ভিজে ওঠো? – নিজেই নিজের মন আর চোখকে জিজ্ঞেস করেন আজিজুল হক। আর না করেইবা উপায় কী, ওরা যে কাজই করতে দিচ্ছে না, কোনো শাসনও মানছে না। অথচ দ্রুত কাজটি করে ফেলতে হবে, এই কবর তৈরি করার কাজটি, মুর্দাকে যথাসম্ভব তাড়াতাড়ি দাফন করার তাগিদ দিয়ে…

  • সবুজ পাহাড়ে লাল শাড়ি

    নুরুন নাহার লিলিয়ান   এক টুকরো লম্বা কাপড় একটি দেশের জাতীয় পোশাক হতে পারে, এটা তাকাহাশি সাইতর চিন্তার মধ্যে নেই। অবশ্য সে নিজেই যেন বিচিত্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক দ্বীপ। অন্তর্মুখী মানুষটি স্বল্পভাষী হলেও তার ছোট একজোড়া চোখ যেন ভীষণ কৌতূহলী ও চঞ্চল। ইংরেজি ভাষা অনুশীলনের একটি দলে প্রথম তাকাহাশি সাইতর সঙ্গে লিরিক লিরার পরিচয়।…

  • শেফালি

    মহি মুহাম্মদ লাইনে নতুন একটি মেয়ে এসেছে। চোখ টানে। ডবকা-ডুবকা। ঢলোঢলো ভাব। অনেকের নজর পড়েছে মেয়েটার ওপর। ওর ভাবসাবও ভালো নয়। গত রাতে সাদেক মেয়েটিকে ধর্ষণ করেছে। লাইনটির নাম হরিশ্চন্দ্র লাইন। এর শেষ মাথায় কলতলা। ছোট একটি বারোয়ারি টয়লেট। পানির একটা ট্যাপ। পাশে একটা হাউস। পানি এলে সেখানে জমা হয়। ওখান থেকে মগ কেটে পানি…

  • রিয়ার প্রার্থনা

    নীহারুল ইসলাম রিয়া ক্লাস ফাইভে পড়ে। ওর দাদা বিভাস ক্লাস সেভেনে। বিভাস পোলিও আক্রান্ত। অবশ্য তার একটা হুইল চেয়ার আছে। যেবার দরগার স্কুলে ফাইভে ভর্তি হয়, স্কুল থেকে ওটা দিয়েছিল। ওটায় চড়ে দাদা স্কুলে যায়। সঙ্গে রিয়া নিজে থাকে। স্কুলের রাস্তাটা খুব খারাপ। তার ওপর গাড়িঘোড়ার ভিড়। গাড়িঘোড়া বলতে গরুগাড়ি-ঘোড়াগাড়ি নয়, মাটির বহা ট্রাক-ট্রাক্টর –…

  • একটি অন্যরকম প্রতিশোধ

    সাইফুর রহমান প্রস্তাবটি এলো হঠাৎ করেই। ওটার জন্য বোধ করি আমি মোটেও প্রস্ত্তত ছিলাম না। প্রফেসর ফিলিপ থমাসের ই-মেইলটি পেয়ে আমি সত্যি বেশ খানিকটা অবাক হলাম বইকি? কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে এতগুলো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকতে উনি কেন আমাকে বেছে নিতে গেলেন? কেনই-বা আমাকে ওনার এতটা আত্মপ্রত্যয়ী ও যোগ্য বলে মনে হলো? আমি স্বভাবে কিছুটা বর্ণচোরা…

  • কাঁটাতার

    শচীন দাশ হাতের মুঠোয় আগুনটা রেখে বিড়ি একটা ধরাবার চেষ্টা করেছিল নাজিবুল। এই সময়েই কে ওকে ডাকল। আড়চোখে তাকাতেই নাজিবুলের চোখে পড়ল রহিমুদ্দি। নাজিবুল বিরক্ত হয়। আজ হাওয়া মারছে খুব। তার ওপর বর্ষার বিড়ি। ভেতরের মাল-মশলায় কখন যে হাওয়া ঢুকে গিয়েছে ধরালেও তাই ধরে না। তিন-চারটে কাঠি নষ্ট হওয়ার পর আবারও যখন ধরাতে যাবে ওই…

  • অক্টোবরের সমুদ্রে মাছেরা, দিহান ও আমি

    হাসান অরিন্দম আমরা যেখানে রাতে অবস্থান করছিলাম – সেই চারতলা ভবনটা, সমুদ্রসৈকত সেখান থেকে বড়জোর ১২০ মিটার দূরে। আমাদের বেশিরভাগেরই এই প্রথম সমুদ্র-অবগাহন। অক্টোবর মাসের জ্যোৎস্না ছিল সত্যিই চন্দ্রাহত হওয়ার মতো। আমরা রাত ৯টা পর্যন্ত নেচে-গেয়ে সৈকতেই কাটিয়ে দিলাম। আমাদের বৃত্তাকার আড্ডার মাঝে কাঠের আগুন জ্বালিয়ে নিয়েছিলাম। সমুদ্রের উন্মাতাল ঢেউ, আকাশে পূর্ণিমার চাঁদ, আর আমাদের…