ছোট গল্প

  • রুপোর চামচ

    তিলোত্তমা মজুমদার বড় সংস্থার বড়মাপের কর্মকর্তা। সংসারে কোনো কিছুর অভাব তো নেই-ই, বরং নানা সামগ্রীর আধিক্য চোখে ধাঁধা লাগিয়ে দেয়। তবু, বিমানে পরিবেশিত খাবারের থালা থেকে তিনি তুলে নিলেন কারুকার্যময় চামচখানি। ঠান্ডা মালাই খাওয়ার জন্য দিয়েছিল। রুপোর চামচ। সত্যিই রুপোর নাকি? লোকে তো তাই বলে। এই বিমানে আইসক্রিম খাওয়ার চামচটি রুপোর। এদিক-ওদিক তাকিয়ে তিনি সেটি…

  • ঈশ্বর তোমার মঙ্গল করুন

    নুরুল করিম নাসিম বাইরে যে প্রবল ধারায় অবিশ্রান্ত বৃষ্টিপাত হচ্ছে এ-কথাটা আমরা কেউ বুঝতে পারেনি। শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্তোরাঁয় বসে এতক্ষণ আমরা তুমুল আড্ডায় মেতে উঠেছিলাম। দিনটি ছিল ছুটির, শুক্রবার। বাইরে পৃথিবীর অবস্থা কী করে বুঝবো আমরা? ভারি চমৎকার পর্দায় জানালাগুলো কাচ দিয়ে এমনভাবে ঢাকা যে বাইরের দৃশ্য দেখা যায় না, শব্দ শ্রুতিগোচর হওয়ার কোনো…

  • দইয়ের সরবত ও অন্যকিছু

    আফসার আমেদ কখন যে কোন গানটা মন থেকে গলায় উঠে আসবে, তা ভেবে-চিন্তে হয় না। আপনা-আপনিই আসে। বিশেষত রবীন্দ্রসংগীত। অন্য গান যে গুনগুনিয়ে ওঠে না তা নয়। তার ভালো থাকা তাতে একটু আরাম পায়। গানটা নিয়ে থাকে। সেটা মনোময়ই জানে। রণিতা তার ভালো থাকাটা টের পায়। মনোময়ের ভালো থাকা রণিতা হয়তো ভালোবাসে। কে জানে, সত্যিই…

  • মুল্লুকতাজ

    কামরুজ্জামান জাহাঙ্গীর তখনো অঘ্রানের শীত-শীত বিকাল শেষ হয় নাই – আমন ধানকাটার মৌসুম লেগেছে; ইরিধান, সরিষা, গোল আলু, মিষ্টি আলু, খেসারি ডাল রোপণের সিজনেই আবদুল কুদ্দুস আবারো বিভ্রান্ত হয়; – এর কারণ হচ্ছে, মুল্লুকতাজের যেই ছবিগুলো খুঁজছে, তা সে পাচ্ছেই না। তার সামনে তাইজুল মিয়া ওরফে মুল্লুকতাজের বিস্তৃত একটা জীবন আছে – সেখানে স্কুল-কলেজে পড়াশোনা…

  • দেহতরী

    মণীশ রায়   কার বিয়ে হচ্ছে আজ? শীতের ঘোলা আকাশজুড়ে কে ছড়াচ্ছে রঙিন আতশবাজির ফুলকি? কার মনে এতো আনন্দ? অথচ পাশের ঘর থেকে একটু পরপর ভেসে আসছে মায়ের কণ্ঠের বিলাপধ্বনি। অমিয় বুঝতে পারে না, এসব বিলাপ কিংবা কান্নাগুলো সত্যি সত্যি হৃদয়-নিংড়ানো কিনা। ওর মা পরমা কি সত্যি সত্যি ভালোবাসতেন ওর বাবাকে? সে খাটের পাখনার ওপর…

  • চলার পথে, চলতে চলতে

    মোহাম্মদ আযাদ রেলওয়ে স্টেশনে আজ অনেক ভিড় লেগে আছে। টিকিটগুলো তিনদিন আগেই শেষ। এখন কেবল স্ট্যান্ডিং টিকিট। সেটিও বিক্রি হচ্ছে চড়া দামে। ছুটির দিন ভোরবেলা এমনটি হওয়াই স্বাভাবিক। স্টেশনে দাঁড়িয়ে অনিকের মনে হলো, প্রতিদিনের জীবন যেন জীবনকেই তুড়ি বাজিয়ে মেতে উঠছে সময়ের ধাঁধায়, যেখানে নির্দিষ্ট কোনো বাঁধন নেই। গাড়ি ছাড়তে এখনো দশ মিনিট বাকি। সোজা…

  • জড়ুলের দাগটা

    পলাশ পাত্র থানায় মেসেজ আসার পর বিভিন্ন জায়গার মানুষ কল্যাণীর মর্গে এসেছে। মুখে কোপ, চোখ খুবলানো, অর্ধেক মাথা কোপানো দেহগুলো দেখে শিউরে ওঠার মতো অবস্থা। নোংরা ময়লা ভরা। কারো-বা রক্তাক্ত মুখ-চোখে কাদাভর্তি। অন্যগুলোর মতো  নাক-ঠোঁটফাটা দেহটা দেখেও সকলে একই আচরণ করল। সবংয়ের সুমিতা দেহটার কাছে গিয়ে স্থির হয়ে গেল। মর্গের ভেতর শায়িত লাশগুলো থেকে উৎকট…

  • পাগল, কোকিল ও পলাশ ফুল

    বিশ্বজিৎ চৌধুরী শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজেছে বেশ কিছুটা সময় ধরে। সারা গায়ে সাবান মেখেছে। ধারাজলে সেই সাবানের সবটুকু ফেনা শরীর বেয়ে নেমে যাওয়ার পর কল বন্ধ করে সরে এলো শাওয়ারের নিচ থেকে। এতক্ষণ যে গুনগুন গানটা পানির শব্দে হারিয়ে যাচ্ছিল, সেটা স্পষ্ট হয়ে ওঠে এবার। বাথরুমে ঢোকার আগে কোনো একটা টিভি চ্যানেলে গান শুনেছিল। সেই…

  • মৃত্যুময় এ-জীবনে

    ইকবাল আজিজ এখন এই বৃদ্ধ বয়সে অধ্যাপক মাসুদ যে-শহরে এসেছেন, সেখানে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে। এ-শহরের পুরনো নড়বড়ে বাড়িঘর, আঁকাবাঁকা রাস্তা, গলি, স্টেশন, সদর হাসপাতাল, সিনেমাহল, সোনাদীঘির মোড় – এসব স্থির হয়ে আছে তার মনে সেই কবে থেকে। তবে শহরের সমাজজীবনের বাইরের দিকটা অনেক বদলে গেছে। শৈশবে তিনি এ-শহরে যে-লোকটিকে দেখেছিলেন ঘোড়ার গাড়ি টমটম…

  • অনিরুদ্ধ টান

    চন্দন আনোয়ার এই গ্রামের মাটির নিচে কোথাও গুপ্তধন লুকানো আছে – চা-স্টলে আদা-চায়ে চুমুক দেওয়ার একফাঁকে হঠাৎ এ-কথাটি বলে যুবক। সে এই প্রথম কোনো গ্রামের চা-স্টলে বসে চা খাচ্ছে। তার দিকে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণের জন্য গুপ্তধনের কথা বলে, না সত্যি করেই বলে, এই দ্বিধা নিয়ে সবাই যখন তার মুখের দিকে তাকায়, সে তখন আরেকবার…

  • সরলাসুন্দরী

    মাহবুব রেজা সন্ধ্যা পেরিয়ে বেড়ালের মতো গুটি-গুটি পায়ে নামছে রাত। নিঃশব্দে। বড় উঠোনের ভাঙা মেঝে। চির ধরা মোটা দাগ। উঠোনে একটা আদিমকালের হাওয়া একা একা ঘুরপাক খায়। দেখা যায় না, টেরও পাওয়া যায় না। ঘরের দরোজার দুটো পাল্লাই হাঁ করে খোলা। ঘণ্টাখানেক আগে শব্দ করে মোড়ের ট্রান্সফরমার জ্বলে গিয়ে পুরো এলাকায় ঘন দুধের মতো লোডশেডিং…

  • প্রাণ ভোমরা

    সালেহা চৌধুরী বাইরে যাবেন বলে শিরিন বেগম দরজার তালা ভালোমতো চেক করেন। বাড়িতে নূর মোহাম্মদ থাকলে এত বেশি খেয়াল করতে হয় না। আজ তিনি ডে-কেয়ারে গেছেন। তার মতো যাদের শারীরিক সমস্যা, তাদের হাসপাতাল থেকে বাস এসে ডে-কেয়ারে নিয়ে যায়। শিরিন বেগমের স্বামী নূর মোহাম্মদ বেশ কয়েক বছর আগে রাস্তায় একটা বড় গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন। প্রায়…