বিদেশি সাহিত্য
-
জন্মশতবর্ষে মতিউল ইসলাম
মুহম্মদ সাইফুল ইসলাম মতিউল ইসলাম জন্মেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার গুনিয়াউক গ্রামে, ৫ নভেম্বর ১৯১৪ সালে। তাঁর পিতা শাহ ছালামত আলী ও মাতা জিন্নাতুন্নেসা – দুজনই বিশিষ্ট কিছু গুণের অধিকারী ছিলেন। মতিউল ইসলামের জীবনীতে উল্লেখ পাওয়া যায়, তাঁর পিতা সংবাদমূলক সাহিত্যের চর্চা করতেন। মা আরবি, ফারসি ও উর্দু ভাষায় দক্ষ ছিলেন। পারিবারিক ‘শাহ’ পদবি মতিউল ইসলাম বর্জন করেছিলেন।…
-
দার্শনিক হাইডেগারের চিন্তায় কবি হোল্ডারলিন
তাপস গায়েন ‘…পোয়েটিক্যালি ম্যান ডুয়েলস…’ কবিতাপঙ্ক্তির এই ভগ্নাংশটুকু যেমন দার্শনিক হাইডেগারের একটি প্রবন্ধের শিরোনাম (১), তেমনিভাবে এটি কবি হোন্ডারলিনের পরিণত জীবনের একটি কবিতাপঙ্ক্তির ভগ্নাংশ, যে-কবিতটি শুরু হয়েছে এভাবে – ‘এই লাবণ্যময় নীলে, ধাতব ছাদে জেগেছে চূড়া, কান্না জাগে সোয়ালো (পাখির) একে ঘিরে…।’ প্রকৃত প্রস্তাবে, কী অর্থে কবিতায় কীভাবে মানুষের বসবাস, দার্শনিক হাইডেগার সে-অধিবিদ্যাকে বুঝতে চেয়েছেন…
-
হুলিও কোর্তাসার : ল্যাটিন আমেরিকার বুমসাহিত্যের পুরোধা
আদনান সৈয়দ মস্তিষ্কে মায়াজাল বিস্তার করে অলৌকিক রহস্যের বেড়াজালে পাঠককে নিয়ে নিত্য ডুবসাঁতার খেলতে ভালোবাসতেন হুলিও কোর্তাসার। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, কার্লোস ফুয়েন্তেস এবং মারিও ভার্গাস লিওসার মতো কোর্তাসারও ছিলেন ল্যাটিন আমেরিকার বুমসাহিত্যের এক অনন্য চমক। মানুষের অদভুত মন, মস্তিষ্কে উৎসারিত বিভিন্ন জটিল আর অভিনব খেয়াল, অধিবাস্তবতা – সবকিছুই তাঁর গল্পের প্রতিপাদ্য বিষয়। সে-কারণেই কোর্তাসারকে তাঁর…
-
আর্নেস্ট হেমিংওয়ে
জর্জ প্লিম্পটন ভূমিকা ও অনুবাদ : ফখরুজ্জামান চৌধুরী বিশ শতকের মার্কিন সাহিত্যে অন্যতম প্রভাববিস্তারকারী লেখক আর্নেস্ট হেমিংওয়ে তাঁর বর্ণাঢ্য কিন্তু ঝঞ্ঝাবিক্ষুব্ধ জীবনের পরিসমাপ্তি ঘটান আত্মহননের মাধ্যমে। মুখে বন্দুকের নল ঢুকিয়ে ট্রিগার টিপে রোগক্লিষ্ট জীবনের পরিসমাপ্তি ঘটাতে তিনি কেন তাঁর জন্মস্থান ইলিনয়ের ওক পার্ক কিংবা পরবর্তী জীবনে বসবাসের জন্য নির্বাচিত মায়ামির কি-ওয়েস্ট, প্রিয় দেশ কিউবার পরিবর্তে…
-
ইউজেনিও মন্তেল ইতালীয় আধুনিক কবিতার প্রধান স্থপতি
কামরুল ইসলাম ইতালির সাহিত্য তথা স্ট্যান্ডার্ড ভাষাটার উৎস বলতে গেলে চতুর্দশ শতকের তুসকান ডায়েলেক্ট। এটি মূলত দান্তে, পেত্রাক ও বোক্কাসিওর তৈরি ভাষা। পরবর্তীকালে সাহিত্যের নতুন বিষয়ের সন্ধানে যখন দারিদ্র্য এবং সমসাময়িক জীবনযাপনের পরিধির মধ্যে লেখকরা খুঁজতে থাকেন নতুন কোনোকিছু, তখন গিওভ্যানি ভার্গার মতো লেখকরা নতুন বিষয়ের উপযোগী ভাষা আবিষ্কারে ব্রতী হন। উনিশ শতকের শেষপাদে এসে…
-
বিশাল প্রশান্তি : প্রশ্ন আর উত্তরেরা ইয়েহুদা আমিহাইয়ের কবিতা
কুমার চক্রবর্তী ইয়েহুদা আমিহাই হিব্র“ ভাষার কবি। ইহুদি সাহিত্যের দুটি ভাগ রয়েছে : হিব্র“ ভাষায় রচিত সাহিত্য, যা বিশাল ও প্রাচীন এবং হাল আমলেরও এক সাহিত্য। আর ইদ্দিশ ভাষায় রচিত সাহিত্য, যা মূলত একশ বছর আগে বিকশিত এবং হালে মৃতকল্প। কেননা, ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর বিভিন্ন দেশের ইহুদিরা একে-একে এখানে চলে আসায় ইদ্দিশ ভাষার…
-
আসওয়ানির বিতর্কিত উপন্যাস ইমারাৎ ইয়াকুবিয়ান
ফারুক মঈনউদ্দীন … মিশরীয়রা কি জার্মানদের মতো তাদের নিষ্ঠা এবং কর্মোদ্যোগের জন্য চিহ্নিত? অথবা জাপানিদের মতো? তারা কি আমেরিকানদের মতো ঝুঁকি নিতে এবং পরিবর্তন পছন্দ করে? তারা কি ফরাসি এবং ইতালীয়দের মতো ইতিহাস ও শিল্পকে সম্মান দেয়?… কাপুরুষতা আর ভণ্ডামি, প্রতারণা আর ধূর্ততা, শ্রমবিমুখতা আর বিদ্বেষ – এসবই আমাদের মিশরীয়দের বৈশিষ্ট্য। আর নিজেদের সম্পর্কে সত্যটা…
-
সেইন্ট লুসিয়ান কবি ডেরেক ওয়ালকট
কামরুল ইসলাম The English language is nobody’s special property. It is the property of the imagination; it is the property of the language itself. -Walcott ভাষার অহংকারই কবিতার মৌলিকতাকে জাগিয়ে তোলে। যুগপরম্পরায় ভাষাই বহন করে চলে যুগমানসের নৃতাত্ত্বিক-ঐতিহাসিক প্রপঞ্চ। ভাষার অন্ধকারেই লুকিয়ে থাকে রক্তাক্ত সময়গুলোর অঙ্গীকার ও আলো। ভাষার ভিন্নতাই কোনো কবিকে স্বতন্ত্র করে তোলে।…
-
অধিকৃত প্যালেস্টাইনের লেখক রাইমা নাজার মেরিম্যান
অনুবাদ : নাজিব ওয়াদুদ প্যালেস্টাইনি লেখায় ইতিহাস, রাজনীতি ও সাহিত্য এমনভাবে পরস্পর জড়াজড়ি করে থাকে যে, তাদের আলাদা করা যায় না। এমনিতে, সাধারণভাবে, আরবি উপন্যাস নিপীড়ক শাসকদের আইন ভাঙার ইতিহাস বহন করে, যাদের পতন সম্প্রতি বিশ্ব প্রত্যক্ষ করেছে। সেন্সরশিপ এড়াতে লেখকরা প্রায়শই রূপক এবং বাস্তবতা ও কল্পনার মিশেলের আশ্রয় নিয়েছেন। যেমন, উদাহরণস্বরূপ, নাগিব মাহফুজের কয়েকটি…



