শ্রদ্ধান্জলি

  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী : ‘ভেসে আসছে সূর্যোদয়ের গান’

    নীরেন্দ্রনাথ চক্রবর্তী : ‘ভেসে আসছে সূর্যোদয়ের গান’

    সৃষ্টিশীল মানুষমাত্রই শুভ্র-সুন্দর-আলোকিত আগামীর স্বপ্ন দেখেন এবং সে-স্বপ্নকে সবার চোখে মেলে ধরার নানা আয়োজনে বিচিত্র উপায়ে নিজেকে ব্যস্ত রাখেন। আলোর গতিবিধি বুঝে নেওয়ার জন্য অন্ধকারকেও তাঁকে নিবিড়ভাবে পাঠ করতে হয়, বুঝে নিতে হয় দৃশ্য ও অদৃশ্যের ভেতর-বাহির, খুঁজে নিতে হয় যাপিত ও প্রত্যাশিত জীবনের নাড়িনক্ষত্র। এই বোঝাপড়ার সঙ্গে স্রষ্টার নিবেদন আন্তরিক হলেই তাঁর সৃষ্টির সমুদ্রে…

  • স্মরণের আবরণে  নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    স্মরণের আবরণে নীরেন্দ্রনাথ চক্রবর্তী

    ২৫ ডিসেম্বর বড়দিন আর ছুটির দিন হলেও অফিসে আসতে হয়েছিল কাজের চাপের জন্য। অসংখ্য ফাইলপত্রের মধ্যে ডুবে আছি। অনুজপ্রতিম পিয়াস মজিদ ফোন করে খবরটা জানালো – কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী মারা গেছেন। মুহূর্তে আমার সামনের সত্মূপাকার নথিপত্র যেন চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। মন চলে গেল ১৯৭১ সালের জুন মাসের মাঝামাঝি কোনো একটি দিনে। আমার…

  • সেতুপুরুষের মৃত্যু  

    সেতুপুরুষের মৃত্যু  

    কী দেখলে তুমি রৌদ্রকঠিন হাওয়ার অট্টহাসি দুহাতে ছড়িয়ে দিয়ে নিষ্ঠুর মৃত্যুর প্রেতসেনা মাঠে মাঠে বুঝি ফিরছে? ফিরুক, তবু তার পাশাপাশি কৃষ্ণচূড়ার লাবণ্য তুমি একবারও দেখলে না?   এক লহমায় ঠাহর করা যায় উত্তরগর্ভ এই প্রশ্নের প্রণেতা নীরেন্দ্রনাথ এক সপ্রতিভ স্বরায়ণে আমাদের মেসমেরাইজ করে দিতে জানেন। সত্যের সৌজন্যে কবুল করতেই হয়, একই অনুষঙ্গে ‘কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া এখনও…

  • অন্নপূর্ণা দেবী

    অন্নপূর্ণা দেবী

    দেবী অন্নপূর্ণার পূজার চতুর্থীতে চলে গেলেন অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা শঙ্কর। একানববই বছর বয়সে চলে গেলেন বটে, তবে এ-যাওয়া দেবী অন্নপূর্ণার মতোই ফিরে ফিরে আসার জন্য যাওয়া। যে-অমরত্ব ভারতীয় রাগসংগীতকে ছেয়ে আছে, সেই অমরত্বেই দীর্ঘদিন বসবাস এই দেবীর। বাবা উস্তাদ আলাউদ্দিন খাঁ ও মদিনা বিবির সমত্মান অন্নপূর্ণার জন্মকালে নাম হয়েছিল রোশেনারা। জন্ম ১৯২৭-এর ১৬ এপ্রিল, যা…

  • আফসার আমেদ : অনেক কথা বলা হলো না

    আফসার আমেদ : অনেক কথা বলা হলো না

    ‘কবি ও লেখকরা তো সৌন্দর্যতত্ত্বের কাজ করেন, তাঁর স্বাধীনতা তিনি চান। তাঁরা সাধারণত মানুষকে মানুষ দেখতে ভালোবাসেন। সমাজ, রাষ্ট্রযন্ত্র হয়তো তাঁকে স্বাধীনতা দিতে পারে না। তখন লেখক-সাহিত্যিকরা জীবনদর্শন তৈরি করে নেন। সেই কাজে আপামর মানুষের হয়ে কথা বলবার জন্য সব শিল্পমাধ্যমে তাঁর প্রতিফলন ঘটিয়ে থাকেন। সাহিত্যশিল্পের কাজ সমাজজীবনে অন্তঃসলিলা স্রোতের মতো তাঁর সৃষ্টিকে প্রবাহিত করা।…

  • রমাপদ চৌধুরীর প্রয়াণ

    রমাপদ চৌধুরীর প্রয়াণ

    গত ৩০ জুলাই কথাশিল্পী রমাপদ চৌধুরী ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন। ১৯২২-এ তাঁর জন্ম। গত শতকের চল্লিশের দশকে যে-লেখকরা লিখতে এসেছিলেন বাংলা সাহিত্যে, তাঁদের শেষ প্রতিনিধি ছিলেন রমাপদবাবু। দীর্ঘদিন লেখা বন্ধ করে দিয়েছিলেন; এবং তা ঘোষণা করেই। সেও বছর বিশ-পঁচিশ হবে। রমাপদবাবু লিখতেন কম। আমি যখন তাঁকে দেখেছি, সেই ১৯৮৩-৮৪ সাল, বছর পঁয়ত্রিশ আগে, তখনই…

  • মনোরম মনোগাথায়  কবি বেলাল চৌধুরী

    মনোরম মনোগাথায় কবি বেলাল চৌধুরী

    বেলাল চৌধুরীর মতো এত উঁচুমাপের মানুষ সম্পর্কে কোনো কিছু বলতে বা লিখতে যাওয়া আমার মতো নগণ্য মানুষের নিছক ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয়, তথাপিও একটি আকুতি নিয়ে আমি দাঁড়াতে চাই। এ-কথা ঠিক যে, আমি বয়সে পরিণত তবে লেখালেখির জগতে নিতান্তই ‘অয়েলক্লথের’ ওপর গড়াগড়ি যাওয়া একটা শিশু। শিশুর দোলনার উপরিভাগে লাল-হলুদ রঙের দোলায়িত কাগজের ফুলটি দেখে…

  • চিরপ্রেমিক কবি  কবি অরবিন্দ গুহের প্রয়াণলেখ

    চিরপ্রেমিক কবি কবি অরবিন্দ গুহের প্রয়াণলেখ

    তাঁর একটি কবিতায় সঞ্জয় ভট্টাচার্য লিখেছিলেন : ‘তোমার মৃত্যুর দিনে মনে পড়ে অনেক মৃত্যুরে।’ ব্যঞ্জনার্থে নয়, বাচ্যার্থেই যেন সত্যি হয়ে উঠল এই কাব্যপঙ্ক্তি – যেদিন বাংলা সাহিত্য হারাল কবি অরবিন্দ গুহকে। একইসঙ্গে পঞ্চভূতে বিলীন হলো আরো অনেক সত্তা। একজন প্রধান কবি, একজন প্রখ্যাত গবেষক, একজন প্রসিদ্ধ ছোটগল্পকার তথা ঔপন্যাসিক এবং একজন প্রকৃষ্ট রম্যরচনাকার। দিনটি ছিল…

  • শিল্পী ধীরাজ চৌধুরী : আধুনিকতার অন্যতম রূপকার

    শিল্পী ধীরাজ চৌধুরী : আধুনিকতার অন্যতম রূপকার

    শিল্পী ধীরাজ চৌধুরী (১৯৩৬-২০১৮) প্রয়াত হলেন গত ১ জুন। ষাটের দশকের শিল্পীরা, যাঁরা ভারত-বাংলাদেশের চিত্রকলায় আধুনিকতার নতুন দিশার সন্ধান দিয়েছিলেন, এবার তাঁরা একে একে বিদায় নিচ্ছেন। গত কয়েক বছরের মধ্যে চলে গেলেন শ্যামল দত্তরায়, বিকাশ ভট্টাচার্য, গণেশ পাইন, প্রকাশ কর্মকার, বিজন চৌধুরী, কার্তিক চন্দ্র পাইন, সুহাস রায়, বিআর পানেসর, অনিতা রায়চৌধুরী – এরকম আরো অনেকেই।…

  • বেলালকে ভুলি কী করে?

    বেলালকে ভুলি কী করে?

    বেলাল চৌধুরীকে একটা লম্বা সময় শুধু বেলাল বলেই চিনতাম এবং ও যে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা মানুষ তাও জেনেছি ঢের পরে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হওয়া থেকে। ছিপছিপে, সুদর্শন বেলালকে দেখতাম ছোটখাটো কবিতার আসরে কবিতা পড়তে। তাতে যে ওপার বাংলার আভাস থাকত না, তা নয়; তবে সব বাঙালির মধ্যেই তো তখন প্রবল অনুভূতি ওই বাংলার…

  • বেলাল চৌধুরী : সন্ধানী পর্ব ও তাঁর মুক্তিযুদ্ধের কবিতা

    বেলাল চৌধুরী : সন্ধানী পর্ব ও তাঁর মুক্তিযুদ্ধের কবিতা

    ‘অল্প বয়সেই পেকে গিয়েছিলাম বাড়িতে বইয়ের আলমারি আর সিন্দুকের বদৌলতে।’ – এই আত্মকথন মনোহর চমক দানে যিনি মনস্বী, চিন্তা ও কল্পনা বিন্যাসে বিশিষ্ট রথী, কী মজলিশি অন্তঃপ্রাণ মানুষ সেই বেলাল চৌধুরী। কেবল বই ও পত্রিকা পাঠ, দশদিগন্তের নির্যাস গ্রহণ এবং স্বীয় সাহিত্যচর্চা নয়, বাড়ি থেকে পালিয়ে কখনো জলে, কখনো ডাঙায় এই মানুষের ভুবনভ্রমণ, লৌকিক জীবনাচার…

  • বেলাল চৌধুরীকে নিয়ে দু-চার কথা

    বেলাল চৌধুরীকে নিয়ে দু-চার কথা

    (কৃত্তিবাস গোষ্ঠীর কবি শরৎকুমার মুখোপাধ্যায়ের সাক্ষাৎকারভিত্তিক অনুলিখন : সুশীল সাহা) যথাযোগ্য স্মরণসভার আয়োজন করেছে এবং করবে। আমরা তখন জোরকদমে কৃত্তিবাস পত্রিকা চালাই। হঠাৎ একদিন আমাদের আড্ডায় হাজির হলো একজন, পূর্ব পাকিস্তান থেকে আসা এক তরুণ – নাম বেলাল চৌধুরী। বেলাল প্রায় নিঃসম্বল অবস্থায় উপস্থিত হয়েছিল। সে এসেছিল পশ্চিমবঙ্গ তথা কৃত্তিবাসের আকর্ষণে। তারপর ক্রমশ সে আমাদের…