শ্রদ্ধান্জলি
-

বাঙালির আভিজাত্য আর একটু ম্লান হলো
গল্প দিয়েই শুরু করা যাক। অশোক মিত্র তখন রাজ্যের অর্থমন্ত্রী। ন্যায়সংগত কারণেই সরকারি গাড়ি পান সরকারি কাজে যাতায়াতের সূত্রে। তাঁর গাড়ির যিনি চালক তিনিও সরকারি কর্মী। একদিন অশোকবাবুকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় সেই চালক ভদ্রলোক দেখেন অশোকবাবুর স্ত্রী সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন। জিজ্ঞাসা করে ম্যাডামের গন্তব্যও একই দিকে জেনে স্বাভাবিকভাবেই তিনি গাড়ির দরজা খুলে…
-

অশোক মিত্র (১৯২৮-২০১৮)
প্রখ্যাত অর্থনীতিবিদ, মার্কসবাদী, লেখক ও বাংলাদেশের অকৃত্রিম সুহৃদ অশোক মিত্র চলে গেলেন। গত পয়লা মে কলকাতার একটি হাসপাতালে, নব্বই বছর বয়সে, শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অশোক মিত্র জন্মেছিলেন বাংলাদেশের ঢাকায়, ১৯২৮ সালের ১০ এপ্রিল। ঢাকার আরমানিটোলা স্কুলে তাঁর শিক্ষাজীবনের শুরু। আরমানিটোলা স্কুলে পড়ার সময়েই সোভিয়েত বিপ্লবের কথা শুনেছেন, নাৎসিদের বিরুদ্ধে রেড আর্মির অভিযানের কথাও…
-

সাহিত্যপ্রেমিক ও মার্কসবাদী অশোক মিত্র
আমাদের কালের অন্যতম শ্রেষ্ঠ ভাবুক, অর্থনীতিবিদ, চিন্তাবিদ ও সাহিত্যিক অশোক মিত্র গত পয়লা মে চলে গেলেন। তাঁর মৃত্যুতে গভীর শূন্যতার সৃষ্টি হলো। এমন নীতিবান এবং নীতির প্রশ্নে আপসহীন মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। তিনি বুদ্ধিজীবীর সংজ্ঞা পালটে দিয়েছিলেন। বুদ্ধিজীবীর কর্ম ও দায় তাঁর জীবন ও মননে সমার্থক হয়ে উঠেছিল; যদিও নিজেকে বুদ্ধিজীবী বলতে তিনি…
-

বহুদর্শী মুস্তাফা নূরউল ইসলাম
মুস্তাফা নূরউল ইসলাম ছিলেন একজন বহুদর্শী মানুষ। তিনি অধ্যাপক ছিলেন, ছিলেন গবেষক, লেখক, গ্রন্থ-রচয়িতা, সম্পাদক, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কাণ্ডারি, টিভি উপস্থাপক-সংগঠক ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, তিনি ছিলেন একজন মানবতাবাদী অসাম্প্রদায়িক উদার হৃদয়ের গণতান্ত্রিক চেতনাধারী প্রাণোচ্ছল মানুষ। আমার সৌভাগ্য হয়েছিল এই মানুষটির ছাত্র হওয়ার। অনেকেই পড়ান, কিন্তু সবাই শিক্ষক নন। শিক্ষক শব্দের সঙ্গে…
-

মুস্তাফা নূরউল ইসলাম : তাঁর দায়বোধের সীমানা
বিশ্ববিদ্যালয়-পর্বে অনেকের নানা ধরনের অর্জন থাকে, আমার তেমন কোনো অর্জন নেই। কয়েকজন শিক্ষকের সংস্পর্শে এসেছিলাম – এই মাত্র। এঁদের মধ্যে প্রথমেই যাঁর নাম বলতে হয় তিনি মুস্তাফা নূরউল ইসলাম। অনেক কিছুর সঙ্গে তিনি আমাদের আধুনিক কবিতাও পড়িয়েছিলেন। কবিতা কী, আধুনিকতা কী, কেন আধুনিক কবিতা – এসবের বিস্তারে তিনি আমাদের নিয়ে যেতেন। দু-দুটো বিশ্বযুদ্ধ, ভারতবর্ষে ব্রিটিশবিরোধী…
-

রবীন্দ্রনাথের নাটকে মুক্তির আকাঙ্ক্ষা এবং বন্ধনের সত্য
নাটকে প্রাণ থাকে দ্বন্দ্বে, রবীন্দ্রনাথের নাটকেও সেই দ্বন্দ্বটা আছে, এবং তা প্রধানত মুক্তির আকাঙ্ক্ষার সঙ্গে বন্ধনের বাস্তবতার, যেন অচলায়তনের সঙ্গে মুক্তধারার। ওই দু’টি তাঁর নাটকের নাম; এবং অচলায়তনে (১৯২২) যেমন মুক্তধারাতেও (১৯২২) তেমনি বন্ধন আছে, আর আছে সেই বন্ধন থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত মুক্তির আকাঙ্ক্ষাটাই জয়ী হয়। রবীন্দ্রনাটকের পরিণতি বিয়োগান্ত নয়, মিলনান্ত; যদিও…
-

বর্ষা-বর্ষণের রূপচিত্রকর রবীন্দ্রনাথ
মেঘ-মাখা বৃষ্টি ঝরানো আকাশের দিকে তাই তাকাতে হয়, তেমনি নজর ফেরাতে হয় ‘বর্ষার অজস্র জলধারে
-

রবীন্দ্রনাথ : শূন্য ও পূর্ণ
রবীন্দ্রনাথ শূন্য-কে সারাজীবনে কখনোই প্রশ্রয় দেননি। কোনো শূন্যতাকেই নয়, ‘দেহের সীমা’ পেরিয়ে মহাজাগতিক শূন্যতাকে নয় বা হৃদয়-দুয়ার পার হয়ে নিজের ভিতরের ভাণ্ডারের শূন্যতাকেও নয়। সোজা কথায় তিনি আধুনিক দার্শনিক, ভাষাতাত্ত্বিক, ভাষাবিশ্লেষক, সাহিত্য-সমালোচকদের কেউ নন। অস্তিবাদীরা যেখানে ‘অর্থহীনতা’ আর ‘নাথিংনেস’কে ধ্রুব প্রমাণ চেষ্টা করেছেন, রবীন্দ্রনাথ সেখানে ‘পূর্ণতা’কেই শেষ সত্য শুধু নয়, শেষ লক্ষ্য, শেষ আশ্রয় হিসেবে…
-

রবীন্দ্রনাথ ও বাংলাদেশ
তিরিশ বছর বয়সে জমিদারি দেখতে এসে দশটি বছর পূর্ববঙ্গে কাটিয়েছিলেন রবীন্দ্রনাথ।
-

বাংলাদেশে রবীন্দ্রনাথ
বেঁচেছিলেন আশি বৎসর, গত হয়েছেন সত্তর বৎসর পূর্বে। এ বৎসর তাঁর, রবীন্দ্রনাথের জন্মের সার্ধশতবার্ষিকী পালন করা হচ্ছে। জাতীয় পর্যায়ে পালন করা হচ্ছে ভারতে ও বাংলাদেশে। এই দুই দেশে শুধু পৃথকভাবে নয়, যৌথভাবেও পালিত হবে এই সার্ধশতবার্ষিকী কবির জন্মের। এই বিরল ঘটনাকে ঐতিহাসিক বলতেই হয়, কারণ এর মধ্য দিয়ে যে-সত্যটি বেরিয়ে আসছে, তা হলো রবীন্দ্রনাথ আমাদের,…
-

স্টিফেন হকিং : জীবন ও গবেষণা (১৯৪২-২০১৮)
গত ১৪ মার্চ ২০১৮ সালে ভোরবেলায় ক্যামব্রিজের নিজ বাসভবনে এ শতাব্দীর তাত্ত্বিক পদার্থবিজ্ঞান এবং কসমোলজি বা মহাবিশ্বতত্ত্বের জগতের এক প্রবাদপুরুষ স্টিফেন উইলিয়াম হকিং ৭৬ বছর বয়সে লোকান্তরিত হয়েছেন। তাঁর মৃত্যুতে বিজ্ঞানজগৎ হারাল এক অনন্য প্রতিভা। এই প্রতিভা প্রমাণ করেছেন যে, মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে অন্য কোনো শক্তিই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। এএলএস (Amyotrophic Lateral…
-

স্টিফেন হকিংয়ের জন্য দশটি প্রশ্ন
আমার মনে হয়, আমাদের মস্তিষ্ক অবশ্যই একটি কম্পিউটার এবং চেতনা হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম।
