শ্রদ্ধান্জলি

  • আমার বন্ধু হাসি চক্রবর্তী

    মনসুর উল করিম আমার বন্ধু, সহপাঠী, সতীর্থ শিল্পী হাসি চক্রবর্তী না ফেরার দেশে চলে গেল ২৮ জুলাই। চলে গেল বলতে আমাদের মাঝ থেকে বিদায় নিল চিরকালের জন্য। তার এ-বিদায়ে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। একই সঙ্গে শোকাচ্ছন্ন চারুশিল্পের অঙ্গনে যাঁদের বসবাস, ওঠাবসা এবং যাঁরা চারুশিল্পের সঙ্গে সম্পৃক্ত, দেশের ও দেশের বাইরে, বিশেষ করে চট্টগ্রামের সকলেই।…

  • প্রাণের মানুষ আছে প্রাণে

    এম এম আকাশ দূরের মানুষ সরদারভাই ১৯৭২-৭৫ এই সময়টা ছিল এক স্বপ্নেভরা সময়। দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ শেষে আমরা একগুচ্ছ স্বপ্নে বিভোর কিশোর-তরুণ-যুবক দেশে ফিরে এসেছি। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তখন সদ্য প্রকাশিত পোস্টারই তৈরি করে দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। সেই অনিন্দ্যসুন্দর পোস্টারে লেখা হয়েছে : লাখো শহীদের মৃত্যুতে মুক্ত স্বদেশ এসো দেশ গড়ি! এরকম…

  • নাডিন গর্ডিমারের মহাপ্রয়াণ

    আলী আহমদ গত শতকের ষাটের দশকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে দক্ষিণ আফ্রিকার প্রকট বর্ণবৈষম্যবাদ সম্পর্কে আমরা প্রথম তীব্রভাবে সচেতন হয়ে উঠি, এবং আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে কেউ কেউ সে-বিষয় নিয়ে পত্র-পত্রিকায় দু-একটি প্রবন্ধ-নিবন্ধও লিখতে শুরু করে। তখন চলমান ভিয়েতনাম যুদ্ধের প্রতি প্রায় সার্বিক মনোযোগ, ও ১৯৬৭-এর সংক্ষিপ্ত আরব-ইসরায়েলিযুদ্ধের ব্যাপক প্রচার সত্ত্বেও, দক্ষিণ আফ্রিকা আমাদের মন থেকে…

  • ‘জন্মভূমির গান’

    আইভি রহমান ‘লেখাটা শুরু হয়েছিল বেশ আনন্দিতভাবে উচ্ছল আনন্দ প্রজাপতির সখ্যের সঙ্গে রংধনুর রং মেশানো আবিরের মুগ্ধতায় : আমরা যারা নিজেদের জন্মভূমি ছেড়ে দূর প্রবাসে বাস করি, তারাই শুধু জানি ‘জন্মভূমি’ শব্দটা কতটা আন্দোলিত করে গভীর এক টানে আমাদের প্রবাসীদের সবার প্রাণে। ওই মাটির সোঁদা গন্ধ, ওই গর্বিত অহংকারী পতাকার সবুজ প্রাণ আর রক্তলাল টিপ,…

  • বিদায় সুবীর চৌধুরী…

    রফি হক যখন সুবীর চৌধুরীকে চিনতাম না, তখন থেকেই শিল্পকলা বিষয়ে নানা তর্ক করতাম অন্যদের সঙ্গে। তখন আমরা ছাত্র, আমাদের মনোভাবটা এরকম ছিল, আমরা তরুণ শিল্পী, চিত্রকলা নিয়ে, অগ্রজদের নিয়ে, বাংলাদেশের আর্টের ধারা নিয়ে যা খুশি বলতেই পারি। একটা বয়স থাকে, যখন সম্মানিত ও বিখ্যাত ব্যক্তিদের অস্বীকার করে একরকমের আনন্দ পাওয়া যায়, তখন আমাদের সেই…

  • আবুল হোসেন : আমাদের প্রথম আধুনিক কবি

    আহমেদ মাওলা আবুল হোসেন (১৯২২-২০১৪) আমাদের বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম আধুনিক। ত্রিশোত্তর আধুনিক বাংলা কবিতার যে-ধারা উত্তরকালের কবিদের হাতে বিকশিত হয়েছিল, আবুল হোসেন ছিলেন সে-ধারার সফল উত্তরাধিকারী। জীবনদৃষ্টি ও কাব্যভাষা দিয়ে তিনি আমাদের যুক্ত করেছিলেন আধুনিকতার সঙ্গে। তাঁর সমসাময়িক মুসলমান কবিরা হলেন আহসান হাবীব, ফররুখ আহমদ, বেনজীর আহমদ, আবদুল কাদির, সুফিয়া কামাল, মহিউদ্দিন, হুমায়ুন…

  • আবুল হোসেন : কবিপ্রসিদ্ধির ওপার থেকে

    শহীদ ইকবাল পরিণত মৃত্যু, কোনো কষ্ট না দিলেও কিছু জানার বেদনা বারবার ফিরে ফিরে আসে। মহান কবিতারথের কবি আবুল হোসেনের চলে যাওয়ার পরিবেশটি তেমনই বলা যায়। অনেক পড়াশোনা ছিল তাঁর। পর্যবেক্ষণের তীক্ষ্ণতাও তীব্র ও গভীর। সবকিছুর ঊর্ধ্বে কবিতাই ছিল তাঁর ধ্যানজ্ঞান। বিভিন্ন ইন্টারভিউয়ে বলেছেন কবিতা নিয়ে, কবিতার শৈলী নিয়ে অনেক কথা। কী কথা? বাংলা কবিতাধারা…

  • মাথা উঁচু করা মানুষ

    সৌমিত্র বসু  মেঘনাদ ভট্টাচার্য বললেন, খুব ভালো হয়েছে। খালেদদার মতো মাথা উঁচু করে থাকা একজন মানুষের এত কষ্ট – আর সহ্য করা যাচ্ছিল না। – এটাই বোধহয় খালেদ চৌধুরী সম্পর্কে চূড়ান্ত কথা, সারা জীবন মাথা উঁচু করে চলা একজন মানুষ। জন্ম ২০ ডিসেম্বর ১৯১৯, বাংলাদেশের শ্রীহট্ট বা সিলেটে। প্রথমে নাম রাখা হয়েছিল চিরকুমার। সে-নাম পালটে…

  • খালেদ চৌধুরী

    আবুল হাসনাত   বাংলা নাট্যমঞ্চকে খালেদ চৌধুরী আধুনিকতার ছোঁয়ায় এবং দেশীয় নাটকের ঐতিহ্যিক ভাবনা নিয়ে যে-উচ্চতায় স্থাপন করেছিলেন তা ইতিহাসের অন্তর্গত হয়ে আছে। কী অসাধারণ ছিল ভারসাম্যজ্ঞান ও প্রতীকায়নের পরিপ্রেক্ষিত, তাঁর মঞ্চস্থাপত্যের দিকে দৃকপাত করলে তা সহজেই উপলব্ধি করা যায়। আজ থেকে ষাট বছর আগে তিনি যখন রক্তকরবীর মঞ্চটির ড্রইং করেন বন্ধু ও সতীর্থ শম্ভু…

  • মার্কেজ অনুবাদের অভিজ্ঞতা

    গ্রেগোরি রাবাসা অনুবাদ, অনুষঙ্গ ও টীকা : অংকুর সাহা আমার অজস্র অনুবাদের মধ্যে নিঃসঙ্গতার শতবর্ষ এবং এক্কা-দোক্কা১ বই দুটোর সবচেয়ে বেশি সংখ্যায় নতুন সংস্করণ এবং পুনর্মুদ্রণ ঘটেছে। যে-সময়ে আমি এ-লেখাটি লিখতে বসেছি, ঠিক সে-সময়েই ন্যু ইয়র্ক টাইমস এবং লস অ্যাঞ্জেলেস টাইমস সংবাদপত্রের পেপারব্যাক বেস্টসেলারের তালিকায় স্থান পেয়েছে নিঃসঙ্গতার শতবর্ষ, সেটা কিন্তু মূল গ্রন্থের প্রকাশের সময়…

  • মার্কেজ : সাহিত্যের দৃশ্যশিল্পী

    ইমতিয়ার শামীম অনেক বছর আগে, আমাদের সময়ে এসে সহজলভ্য ও গুরুত্ববিস্মৃত হয়ে পড়বে বলে  যে-বছর পেনিসিলিন আবিষ্কৃত হচ্ছে, সোভিয়েত ইউনিয়নে প্রথম পাঁচশালা পরিকল্পনা হচ্ছে, তেমন এক বছরে কলা কোম্পানির গণহত্যার আতঙ্ক ছড়ানো আরাকাতাকায় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্ম হয়েছিল। পেছনে বাগানওয়ালা, ভ্যাপসা গরমের রাতে রজনীগন্ধার ঘ্রাণে ভরে ওঠা এবং পরবর্তীকালে পুরনো ও বিশাল মনে হওয়া মৃত…

  • মার্কেজ, জীবন ও রাজনীতি

    সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ গত ১৭ এপ্রিল (২০১৪) প্রয়াত হয়েছেন। ১৯৮২ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ‘for his novels and short stories, in which the fantastic and the realistic are combined in a richly composed world of imagination, reflecting a continent’s life and conflicts’। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন :…