April 2017

  • ঘেরাটোপ

    অরুণ কুমার বিশ্বাস জলিল সাহেবের মেজাজটা আজ ভয়ানক খারাপ। সামনে যাকে পাচ্ছেন তাকেই ধরে হুমকি-ধমকি, চড়-চাপড় মেরে যাচ্ছেন সমানে। অথচ সরকারি অফিসে কারো গায়ে হাত তোলা রীতিমতো অসদাচরণের শামিল। নির্ঘাত গুরুদ-। নেহাত অফিসের বড়কর্তা, তাই কেউ সাহস করে জলিলের মুখের ওপর কিছু বলতে পারে না। এই অফিসের হেডক্লার্ক গোলাম কুদ্দুস। দীর্ঘদিন ধরে আছে, বড়ই সাদাসিধে…

  • কালাপানির দিশা

    রাজর্ষি দাশ ভৌমিক কিছুকাল হলো গোয়েন্দা বিভাগের সেলের সিনিয়র ইন্সপেক্টর কানাইচরণ ক্লোজ হয়েছেন। নানারকম গোলমেলে কাজ করে বড়কর্তাদের বিরাগভাজন হয়েছিলেন। কানাইচরণের দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সুখ্যাতির কথা ভেবে লালবাজার থেকে দূরে পাঠায়নি, আসা-যাওয়ার মধ্যে থাকতে বলা হয়েছে; কিন্তু কোনো কেস-ফাইল দেওয়া হচ্ছে না। তেমন গুরুতর কিছু ঘটলে ক্লোজড থেকে ওপেন হতেও যে বেশি সময় লাগবে না,…

  • মেঘের আড়ালে ঢাকা ফোন নম্বর

    হাসান অরিন্দম আহমেদ কারিম ডান কাতে শুয়েছিলেন, চোখ বোজা অবস্থায় পরিবেশের একটা অপরিচিত গন্ধ নাকে এলো। চোখ মেললেন, পাতাজোড়া বেশ ভারী। চোখের সামনে ধবধবে সাদা মোটা সুতি-পর্দা, জানালার কাচ পেরিয়ে নরম আলো লুকোচুরি খেলছে। বুঝতে দু-এক মুহূর্তের বেশি লাগল না যে, তিনি কোনো নার্সিং হোমে, তবে কেন, কীভাবে তা মনে পড়ছে না। এদিকটায় দেয়াল থাকায়…

  • চোরাপথ

    আশিস গিরি ইঁয়ে… এ…, লবারের বিটা, চিত হঁয়্যা শুয়ে আছে দিখ, আঁধারে তো শালা কুকুরে শুঁকব্যা, উঠ… উঠ শালা – বলতে বলতেই ভানু কৈরীর পাছায় দুটো লাথ মারল লালু মাতো। ঘোর কাটিয়ে উঠে বসতে গিয়ে চোখ টেনে টেনে ভানু কৈরী দেখলো সামনে দাঁড়িয়ে লালু খুড়া। – তু বিচার কর খুড়া, হামকে বলে কিনা মাগনায় মাতালকে…

  • শব্দ নদী নন্দিনী

    মোহাম্মদ আযাদ ভীষণ ফাঁপরে পড়ে যাই। এ কেমন কৌতূহল শুরু হলো। কিছুতেই দমানো যায় না। পলকে পলকে চোখের সামনে শুধু ম্যাডামের মুখ ভেসে ওঠে। চোখদুটিতে জোড়া জোড়া ঘটনাপুঞ্জের স্তব্ধঘোর, নয়তো উত্তাপ। দুঠোঁটে অপ্রকাশের দহন, যা অনুবাদ করলে হয়তো একটি কথাই উঠে আসবে, আমাকে জানার চেষ্টা করো। কীভাবে জানবো, কতটুকু জানবো? অপ্রতিরোধ্যে ইচ্ছার কাছে ঋজু বনে…

  • বইপত্র

    মহাজীবনের কারাভাষ্য   পিয়াস মজিদ   ‘…আজ আমার ৪৭তম জন্মবার্ষিকী। এই দিনে ১৯২০ সালে পূর্ব বাংলার এক ছোট্ট পলস্নীতে জন্মগ্রহণ করি। আমার জন্মবার্ষিকী আমি কোনোদিন নিজে পালন করি নাই – বেশি হলে আমার স্ত্রী এই দিনটাতে আমাকে ছোট্ট একটি উপহার দিয়ে থাকত। এই দিনটিতে আমি চেষ্টা করতাম বাড়িতে থাকতে। খবরের কাগজে দেখলাম ঢাকা সিটি আওয়ামী…

  • জর্জ অরওয়েলের ১৯৮৪ আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে

    হাসান ফেরদৌস জর্জ অরওয়েল ১৯৮৪ লিখে শেষ করেন ১৯৪৯ সালে। ততদিনে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়েছে, হিটলারের পতন হয়েছে এবং পৃথিবী মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন নামক দুই পরাশক্তিতে বিভক্ত হয়ে পড়েছে। হিটলারের জার্মানির মধ্যে তিনি ইতোমধ্যে একটি  স্বৈরাচারী রাষ্ট্রব্যবস্থার উত্থান দেখেছেন। একই সময় দেখেছেন স্তালিন নামক এক চূড়ান্ত একনায়ক ও সোভিয়েত ইউনিয়ন নামক আরেক স্বৈরাচারী…

  • নূরলদীনের ডাক যেন আবার ধ্বনিত হয়

    আবু সাঈদ তুলু ‘হামার মরণ হয়, জীবনের মরণ যে নাই।’ সত্যি কবির অমরত্বকে নতুনভাবে অনুভব করলাম – ভারত থেকে আসা কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের প্রযোজনা নূরলদীনের সারাজীবন নাট্যটি দেখে। প্রায় দুঘণ্টা ব্যাপ্তিতে অভিনয়, শারীরিক ভাষা, নৃত্যগীত, ঘটনা ও কাব্যের অনবদ্য এক দৃশ্যকাব্য। এ যেন ইতিহাস, কল্পনা, নাট্য ও কাব্যের এক নান্দনিক ঐকতান। মনে হলো, সৈয়দ শামসুল…

  • কিস্সা বলেন শেহ্রজাদে

    রবিশংকর বল \ ৭ \   বামন লোকটিকে এই এলাকায় আগে কখনো দেখা যায়নি। পাঁচ-ছদিন হলো রঘুপতি তাকে দেখছে। সামনের পার্কের এক বেঞ্চে আস্তানা গেড়েছে, সঙ্গে নানারকম কাপড়ের তালিমারা একটা ব্যাগ, কত কী যে আছে তার মধ্যে, কে জানে, পোস্টাপিসের পেট-মোটা বস্তার মত। ভোরবেলা সে একাই প্রভাতফেরিতে বেরোয়, হেঁড়ে জড়ানো গলায় গান করে… রাই জাগো,…

  • স্মৃতির ছায়াপাত

      শাহীন আখতার \ ৪ \   অনিতা সেনের স্মৃতিকথা তারপর লম্বা বিরতি দিয়ে আরো কখানা চিঠি আসে দাদার কাছ থেকে। একেকটার লেফাফায় সাঁটা একেক দেশের ডাকটিকিট। দাদারা যেন সদ্য শিং-গজানো বাছুর, এলোপাতাড়ি ঢুসা দিচ্ছিল আজ এ-জায়গায় তো কাল আরেক জায়গায়। একচলিস্নশ সালের শেষদিকে ব্যাংককে ওদের যোগাযোগ হয় ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লিগ নামের একটি গুপ্ত দলের…

  • গানে তাঁর ইন্দ্রধনু

    স্বপন সোম গত শতকের পঞ্চাশের দশক। অগ্রদূত গোষ্ঠীর পরিচালনায় অগ্নিপরীক্ষা ছবির কাজ চলছে। ছবির একটি গান – ‘গানে মোর কোন ইন্দ্রধনু’র সুরটা ঠিক পছন্দ হচ্ছিল না অগ্রদূত গোষ্ঠীর বিভূতি লাহার। ইউনিটের অন্য কেউ কেউও আপত্তি তুললেন যে, গানটি সিচুয়েশনের সঙ্গে ঠিক খাপ খাচ্ছে না। বিভূতি লাহা ছবির সুরকারকে ডেকে জানালেন সে-কথা। সুরকার একদিন সময় চাইলেন…

  • ক্যামিই ক্লদেল : নিঃসঙ্গ যন্ত্রণার মুখ

    অমিতাভ মৈত্র ‘Paul claudel is a simpleton. When one has a sister who is a genius one doesn’t abandon her. But he always thought that he was the sole one who had the genius.’ – Morhardt ‘ঈ শ্বর, আবার যেন ফিরে যেতে পারি শৈশবের সেই গ্রাম ভিলেনোভে। সুখ স্মৃতিমাখা চিমনিটির পাশে বসে শরীরে জড়িয়ে নিতে…