August 2017
-

‘…কোন বাঁকে কোন ধন দেখাবে -’
শেফালী মৈত্র ভূগোল, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি এবং খানাপিনা সব তথ্যই ভ্রমণ-অনুষঙ্গে যাঁর ভা-ারে মজুদ থাকত তিনি হলেন প্রদ্যুম্ন ভট্টাচার্য (প্রদ্যুম্নদা)। কোথাও বেড়াতে যাওয়ার আগে বারবার কেন লাইব্রেরিতে যেতেন বুঝতাম না। প্রায়ই বলতেন, ‘অমুক সময়ের গেজেট পড়তে যাচ্ছি।’ পড়া তো কেবল বিশুদ্ধ পড়া নয়, বিস্তারিত নোট করাও। যারা গুজব রটাত ছোটবেলায় তাদের বলতাম গেজেট – ‘গেজেটে’…
-

সাহিত্যিক ও গবেষক কেতকী কুশারী ডাইসন
আবদুল্লাহ আল আমিন ১৯৪৭ সালের দেশভাগ তো কেবল ভূখ–র বিভাজন নয়, এ যেন ভিটেমাটি থেকে উৎখাত হওয়া ছিন্নমূল মানুষের হৃদয়ের রক্তক্ষরণ – কোথায় যাব, কী করব – এমন দ্বিধাদীর্ণ মনের বিভাজন। এই বিভাজনের মাধ্যমে দুই বাংলার জনমানস পতিত হয় এক অপরিসীম দুঃখদহনে। দীর্ঘদিনের লালিত সুখস্বপ্নের ওপর অপ্রত্যাশিত আঘাতে সবকিছু ল-ভ- হয়ে যায়, খুব স্বাভাবিকভাবেই এটি…
-

বাংলাদেশ : গতকাল, আজ, আগামীকাল শুদ্ধচিন্তার মানুষ : সনৎকুমার সাহা
শহিদুল ইসলাম হাসান আজিজুল হক কথার কারিগর। তাঁর দীর্ঘ ষাট বছরের বন্ধু সনৎকুমার সাহাকে বুঝতে এবং অন্যকে বোঝাতে যদি ব্যর্থ হন, তাহলে বোঝা যায় সনৎ একজন ব্যতিক্রমধর্মী মানুষ। হাসানের কথায় ‘মহীরুহের বিরাটত্ব বিশালত্ব মহত্ত্ব এক নিঃশ্বাসে বর্ণনা হয়তো করা যায়, ঠিক চেনানো যায় বলে মনে হয় না।’ বইটির প্রথম প্রবন্ধে হাসান এ-কথা বলেন। ১৯৫৮ সালে…
-

বখতিয়ার খানের সাইকেল
ফয়জুল ইসলাম পৌষ মাসের মাঝামাঝি এক রাতে ঢাকা শহরের লেক সার্কাস এলাকার কেউ কেউ কোনো এক সাইকেলের বেলের ক্রিংক্রিং আওয়াজ শুনতে পেয়েছিল। সেই আওয়াজটা তখন খুবই চেনা চেনা মনে হয়েছিল তাদের কাছে এবং সে-কারণে তখন ভয়ানকভাবে বিস্মিত হয়েছিল তারা। যেমন, রাত দুটোর দিকে ৯১ নম্বর বাসার প্রৌঢ় জগলুল আহমেদ তার বাল্যবন্ধু গোলাম ফারুককে মোবাইলে ফোন…
-

মধ্যরাতের কোকিল
আফরোজা পারভীন মাঝরাতে ধড়ফড় করে উঠে বসে মালতী। তার ঘুম বরাবরই পাতলা। গাঢ় ঘুমের সঙ্গে তার চিরকালের আড়ি। জীবনে তার সন্ধান পায়নি। ছেলেবেলায়, কৈশোর আর যৌবনেই গাঢ় ঘুম হয়নি, এই বয়সে তো হওয়ারই কথা নয়। খুট করে শব্দ হলেই ঘুম ভেঙে যায়। আবার একচিলতে আলো ঢুকলেই ঘুমের দফারফা। কল চুইয়েপড়া পানিবিন্দুও তার কানে বোমার…
-
তোমায়
তরুণ সান্যাল টিভিতে বিজ্ঞপ্তি শুনি মেয়েদের ত্রিশে নাকি দুর্বল শিরদাঁড়া, আমাকেও অস্থি-বিশেষজ্ঞ বলেছেন, এই বয়সে নাশ পায় স্মৃতি অথচ আমার নাকি কমেনি, লেখালেখিতেই এখনো আছি খাড়া দেখতে শেখো বয়সকাল সহজেই প্রীতি কিংবা ভীতি ত্রিশ বছর বয়সের আগেই ছিল ‘মাটির বেহালা’ লেখা শেষ তখনো কল্পনা ছিল সৃষ্টিশীল, ছিল তারুণ্যের রেখার সম্প্রীতি আশুতোষ বিল্ডিংয়ে নিরালা ঘরে…






