March 2004

  • অপবাহন

    অপবাহন

    ওপারের কণ্ঠ থেমে গেলেও রিসিভার হাতে বসে থাকে জীবক। বুকের মধ্যে খুশির তুফান সত্ত্বেও যেন বিশ্বাস হচ্ছে না। ভুল শুনেছে বা ভুল বুঝেছে এমনও মনে করার কোনো সুযোগ নেই। অপালা একাধিকবার বলেছে। বলার মধ্যে আন্তরিকতা তো ছিলই; আরো কিছু বেশিও যেন ছিল। আবেদন? নাকি অনুনয়? সেজন্যেই প্রশ্ন জাগছে মনে। এত বছর হাজার বলেও যা হয়নি…

  • হরিপ্রভা তাকেদার খোঁজে

    হরিপ্রভা তাকেদার খোঁজে

    আজ থেকে ১০০ বছর আগে, ঢাকার এক ব্রাক্ষ্মকন্যা হরিপ্রভার, উয়েমন তাকেদা নামে এক জাপানি যুবককে বিয়ে করা এবং তাঁর সঙ্গে জাপানযাত্রা ও ফিরে এসে বঙ্গমহিলার জাপান যাত্রা নামে একটি বই লেখা আমার কাছে অসম্ভব বা রূপকথার মতো মনে হয়েছে। দুশ্দশক আগে পূর্ববঙ্গ ও ঢাকা সম্পর্কে গবেষণার সময়ে বঙ্গমহিলার জাপান যাত্রা বইটি আমি প্রথম দেখেছিলাম। গবেষণায়…

  • প্রামিদ্য অনন্ত তোয়ের: বিশ্বসাহিত্যের ইন্দোনেশীয় তারকা

    প্রামিদ্য অনন্ত তোয়ের: বিশ্বসাহিত্যের ইন্দোনেশীয় তারকা

    ১৯৯৭ সালে যখন প্রথম ইন্দোনেশিয়ায় যাই তখন প্রামিদ্য অনন্ত তোয়ের (Prameodya Annanta Toer) আমার নিকট একেবারে অপরিচিত নন। কিন্ত্ত তখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সুপরিচিত সংবাদ সাময়িকী ঝভলন-এ প্রকাশিত দু-একটি নিবন্ধ ছাড়া তাঁর আর কোনো লেখা পড়িনি, যদিও ঐ সাময়িকীরই পূর্ববর্তী দু-একটি সংখ্যার কল্যাণে তাঁর প্রধান লেখা ও বিশ্ব-সাহিত্যে তাঁর গুরুত্ব সম্বন্ধে পূর্বেই অবহিত ছিলাম। আমি জানতাম…

  • কবি জসীমউদ্দীনের স্মৃতিমঞ্জুষা

    কবি জসীমউদ্দীনের স্মৃতিমঞ্জুষা

    রবিন পাল কোনো সুবিস্তৃত আত্মজীবনী, আনুপূর্বিক স্মৃতিসঞ্চয় আত্মকথা জসীমউদ্দীন লেখেননি। তবু তাঁর জীবন কথা, অনুভব কথা, কালের কথা, স্মরণীয়তার কথা ধরা আছে যাদের দেখেছি (১৯৫২), ঠাকুর বাড়ির আঙিনায় (১৯৬২), জীবন কথা (১৯৬৪), স্মৃতির পট (১৯৬৮), স্মরণের সরণী বাহি (১৯৭৮) প্রভৃতি বইগুলোর মধ্যে। স্মৃতিকথা আত্মজীবনীর মতোই জনভোগ্যতার জন্যে রচিত, তবে স্মৃতিকথায় লেখক অভিজ্ঞতার অন্তর্গত কিছু ঘটনার…

  • জসীমউদ্দীন

    জসীমউদ্দীন

    কবি অজিত দত্ত (১৯০৭-৭৯) তাঁর কবিতাসংগ্রহের ভূমিকায় হয়তোবা ঈষৎ আত্মকরুণায় নিজেকে কালবৈগুণ্যের কবি হিসেবে নির্ধারণ করেছিলেন। নিশ্চয় তা জীবনানন্দ-সুধীন্দ্রনাথ-বিষ্ণু দে-অমিয় চক্রবর্তীদের কথা ভেবে। তাঁদের কবিতার দুরূহতা, দুর্বোধ্যতা, অভিনতুনত্বের কথা ভেবে। অজিত দত্ত যদি কালবৈগুণ্যের কবি হন, তাহলে তো তাঁর সমসাময়িক কবি জসীমউদ্দীন (১৯০৩-৭৬) একেবারেই কালবারিত। কিন্তু জসীমউদ্দীনকে কখনোই আত্মগ্লানিতে ভুগতে দেখি না। জসীমউদ্দীন যে-কোনো আধুনিক…

  • একাত্তরের স্মরণে

    একাত্তরের স্মরণে

    সফিউদ্দিন আহমেদ চল্লিশের দশক থেকেই ভারতখ্যাত। তিনি আমাদের কালের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর। আচার্য জয়নুল আবেদিনের সহযাত্রী। এ দেশের ছাপাই ছবির তিনিই শিল্পগুরু। ছাপাই ছবির প্রসার ও অগ্রগতির ক্ষেত্রে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন। পঞ্চাশের দশকে লন্ডনে চিত্রচর্চা ও শিক্ষা গ্রহণ তাঁর সৃষ্টির ভুবনকে নতুন মাত্রা দান করেছিল। তিনি তেল রঙেও সিদ্ধহস্ত। তেল রঙের কাজেও তাঁর…

  • ত্রয়ী

    ১. এই তো সেদিন অস্থিরতায়           কাটলো কটা দিন,  কথায় ছিলো ফুল্ল আগুন           বয়স অর্বাচীন। ২. তোমায় দেখে বুঝতে পারি           বয়স বাড়ার ঝড়  ঈশান কোণে কাঁপছে কালো           দৃষ্টি অনুর্বর।। ৩. তুমি বড় হলে সাধু           আমি ছোট চোর;  দুজনার দিকে চেয়ে আছে           দুইটি কবর।।