May-June 2018
-

সহচর
বাস থেকে নেমে আসাদ অ্যাভিনিউ ধরে পা চালাতে দমকা বাতাসে সে বৃষ্টির গন্ধ পেল। সেন্ট জোসেফ স্কুলের সামনের ফুটপাতে পৌঁছতেই বড় বড় দুটো ঠান্ডা ফোঁটা কপালে আর চশমার ডান কাচে থেবড়ে বসতে জামিল জোরে পা চালাবে, না রাস্তার অপর পাড়ে মাথা বাঁচানোর ঠাঁই খুঁজবে এ-দোটানায় কয়েক সেকেন্ড পার করে ‘নাহ্ বৃষ্টির দেরি আছে’ ভাবতে ভাবতে…
-

না-স্বপ্ন না-স্মৃতির সারাজীবন
এক জানালা দিয়ে তাকালে অনেক দূর অবধি দেখা যায় – দূরের বিমানবন্দর কি বায়ুযানের ওঠানামা। কাচের জানালাঘেরা দশতলার ঘর আমার পদধারীর জন্য। আগে এই ঘরে যার স্থান ছিল, তার জারগায় এখন আমি। উচ্চপদস্থ কর্মকর্তা প্রতিষ্ঠানের – নানা কারণে সকলে সম্মান করে, জানি কেবল পদমর্যাদার জন্যেই নয় – আমার অন্য কিছু পরিচয়ও আছে। তবুও সময়ে সবই…
-

শাঁখ-মাজা ডানা
শিহাবের এবারেরটা নিয়ে তৃতীয়বারের মতো কক্সবাজার যাওয়া। সে প্রথমবার এসেছিল তার বিয়ের পরপর। নতুন বউকে নিয়ে। সেই জার্নির প্রথম পর্বটা ছিল সারারাত ট্রেনে। ঢাকা-চট্টগ্রাম। পরে পাবলিক বাসে। তবে ব্যক্তিগত কারে আসা-যাওয়ার দলে সে কোনোদিন পড়েনি। দ্বিতীয়বার শিহাব এসেছিল অফিসিয়াল ট্যুরে। সরকারি খাদ্য অধিদপ্তরের অডিট টিমের সঙ্গে। তার সঙ্গে ছিল তার বস ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা। সর্বমোট…









