November 2018

  • চাঁদের কবিতা

    শ্যামলকান্তি দাশ   এক   চাঁদকে বললাম, শোনো চাঁদ আমাকে খেতে দাও, পরতে দাও, লোকালয়ে শুতে দাও, বসতে দাও, থালাভর্তি চাঁদের কিরণ দাও, আমি আর এখন থেকে দুষ্টুমি করব না।   চাঁদ জঙ্গলে বাঘসিংহের সঙ্গে ঘুরে বেড়ায়, পাহাড়ের গায়ে গায়ে হাওয়া দেয়, মরুভূমির বুকে মরুবিজয়ের কেতন ওড়ায়, সে এইসব আবোল-তাবোল শুনবে কেন! চাঁদ আমাকে ফুঁ…

  • বিশ্বফাটানো বিলাপ

    হাফিজ রশিদ খান জ্ঞানের বিভিন্ন পর্ব যখন আয়ত্ত করে মানুষেরা ততদিনে তাহারা বুড়িয়ে যায় বেশ বিষয়টা আপাতত এই : নগ্নতা সুন্দর অথবা সুন্দর নগ্নতায় থাকে কি না নানা পাকেচক্রে পাক্কা হওয়া নারী ও পুরুষ ব্যক্তিগত নগ্নতায় সভ্যতার সৃজন ও বুননে অসাধারণ অবদান রাখল, অথচ কোনো কোনো স্থিরচিত্রে কিংবা সিনেমায় ওরকম দৃশ্যে বিচলিত হন তারাই সর্বাগ্রে…

  • ফিরে আসো মৌটুসিরা

    শিহাব সরকার   রাতগুলি দিনগুলি ক্ষয়ে ক্ষয়ে … ভোরের বেলা এসেছি নদীতীরে মাঝিমাল্লারা কী গায় বুঝি না, এ কোন ভাষা।   ডাইনিরা ওড়ে সন্ধ্যার আকাশে ডাহুকের গলায় রাত্রির রক্ত বাগানে তবু নিমফল, বাতাসে ফুলরেণু।   শীতের পাখিরা দূরভূমি থেকে … অরণ্য জাগে গহীনের কাদায় নক্ষত্রলীলায় পরাবাস্তব চেনা রাত্রিরা।   অন্ধকারে থাকে শিখা, ঘণ্টাধ্বনি আহা, ভুলপথে…

  • কালের বিচার

    সুরজিৎ দাশগুপ্ত কয়েক বছর হায়দ্রাবাদে কাটিয়ে সুরজিৎ ফিরল কলকাতায় নিজের বাড়িতে, বিষণ্ণ, ভগ্নস্বাস্থ্য। এই সেই বাড়ি যেখান থেকে প্রিয়তমা গিয়েছিল হাসপাতালে, আশা করেছিল শীঘ্রি ফিরে আসবে, ফিরে এলো শীতল নিথর দেহ। আজ এসে দেখল, বাড়ির সামনে জটলা। কীসের ভিড়? একজন বলল, ‘ওই দাড়িওয়ালা সুরজিৎ গতরাত্রে মারা গেছে।’ ‘কোন সুরজিৎ?’ ‘ওই যে লিখত-টিখত – বইটই আছে।’…

  • নীল ধুতুরা

    যেন এ অবুঝ তারুণ্য কারো চোখে না পড়ে সারা চোখ মুখ ঢেকে রাখি শুধু কালো কাপড়ে কেউ কেউ ভাবে আতঙ্কবাদী, শেষে যেই দ্যাখে কোনো-কিছু আর বদলে দিই না, ক্ষমা চেয়ে যায়, এমন সময় যখনই বৃষ্টি আঙিনা ভেজায় তোমার কাছেই আশ্রয় নিতে করেছি কামনা, পৌঁছুতে গিয়ে আবার আরেক সতর্কপনা যদি তুমি ভাবো তোমাকে চাইতে এসেছি আবার…

  • তিউনিশিয়ায়

    অলোকরঞ্জন দাশগুপ্ত এ-যাত্রায় সঙ্গ দিয়েছিল এক পশলা দাম্পত্য কলহ মিটে গেছে তাদের ভিতরে; অন্যদিকে, তিউনিশিয়ায়, যেখানে রয়েছি, সেইখানে আরব চৈতালি জন্ম নিয়ে ক্ষয়ে গেছে, একটু আগেই দুই ভাই অকথ্য ভাষায় এ ওকে লাঞ্ছিত করে শেষে হননের প্রতিশ্রম্নতি দিয়ে কোথায় যে গেল; এইবার এসব ঘটনা দুই দিকে মার্জিনের মতো রেখে দিয়ে কবিতা লিখার অবকাশ উঠে এলো,…

  • ডিসেম্বরগুলো

    ডিসেম্বরগুলো

    অনুবাদ : আলম খোরশেদ আমার বয়স দশ, আর আমি দাদাজানকে খুব ভালোবাসি। দাদাই আমাকে স্কুলে নিয়ে আসেন, কারণ বাবা কাজ করেন আর এমিলিয়ার দেখভাল করতে হয় মাকে। ত্রাবেসা দো লিসোতে অবস্থিত আমাদের বাড়ি থেকে ভোর সাড়ে ছয়টায় বেরিয়ে আমরা রুয়া সাকাদুরা কাব্রাল ধরে এগোই, যেখানে একটা চমৎকার নাস্তাপাতির দোকান রয়েছে। আমি একটা হ্যাম অ্যান্ড চিজ…

  • কতিপয় দাঁড়কাকের সুইসাইড নোট

    কতিপয় দাঁড়কাকের সুইসাইড নোট

    আমরা ভেবেছিলাম – গল্পটি আমাদের। মধুর ক্যান্টিনের সামনে যে-ভঙ্গিতে শরীফুল হাসান দাঁড়িয়ে থাকত ঘণ্টার পর ঘণ্টা, একটা সস্তা সিগারেটের ধোঁয়ায় নিজের ভাঙাচোরা মুখখানা ঢেকে দিতে দিতে যেভাবে সে মাথা নাড়ত, আর বলত, হইলো না রে দোস্ত, হইলো না! – এ-দৃশ্য দিনের পর দিন দেখে আমাদের সবার মনে এ-ধারণাই জন্মেছিল : গল্পটি বোধহয় আমাদেরই। আমাদের বন্ধু…

  • দ্বিজেনের স্বর্গদর্শন

    দ্বিজেনের স্বর্গদর্শন

    বাদাম বিক্রি করতে বেরিয়ে দ্বিজেন ভুল করে পুরনো বাসস্ট্যান্ডে চলে এসেছে। একেবারে রানী-পুকুরপাড়ের তেমাথার মোড়ে। সাধারণত এই মোড়ে সে আসতে চায় না। ভুল করে কখনো চলে এলে মন খারাপ হয়ে যায়। যেমন এখন এই পড়ন্ত দুপুরে তার মন খারাপ হয়ে গেল। এই মোড়ে কখনো তার একটা সেলুন ছিল! ছিল বলতে সেলুনটা এখনো আছে, ‘টিপটপ সেলুন’।…

  • নির্জন রাতের সহযাত্রী

    নির্জন রাতের সহযাত্রী

    শুক্রবারের পূর্বাহ্ণ। জাহিন বসে আছে বিশ্ববিদ্যালয়ের ভেতরের পুকুরপাড়ে। চারদিকের প্রাচীন গাছগুলোর ছায়া নিয়ে পুকুরের জল আরো নিকষ নীলের গভীরে নিজেরাই গোসলে মগ্ন। প্রতি শুক্রবারের মতো হাফপ্যান্ট পরে সাঁতার কাটার জন্য প্রস্তুতি নিয়ে এলেও কী এক অনুভূতি তাকে অবশ করে রেখেছে। গ্রামের বাড়ির পুকুরটার সঙ্গে অনেক টুকরা টুকরা স্মৃতি নামের ভালোবাসা তাকে হয়তো ওভাবে আনমনা করে…

  • কুয়াশা পাহাড়ের উপাখ্যান

    কুয়াশা পাহাড়ের উপাখ্যান

    অতীন সরকার বললেন, আপনি দেখতে পাবেন মানুষ কুয়াশা থেকে এসে কুয়াশায় ঢুকে যায় এদেশে, কুয়াশা যখন নামে, সূর্যাসত্ম অবধি থেকে যায়, এমনও হয়। বিপুল এসেছে পিতৃভূমিতে। কলকাতা থেকে নেত্রকোনা, নেত্রকোনা থেকে কংস নদ পেরিয়ে সোমেশ্বরী নদীর ধারে সুসং দুর্গাপুর। সঙ্গে নেত্রকোনার অতীন। তিনি এক ইতিহাস রচনা করছেন অথবা এক পা-ুলিপির ভেতরে আরো কাহিনি যোগ করছেন,…

  • আপন ভুবন : ব্রেনে ব্রাউনের অনুসন্ধানে আপন হয়ে-ওঠা

    আপন ভুবন : ব্রেনে ব্রাউনের অনুসন্ধানে আপন হয়ে-ওঠা

    ব্রেনে ব্রাউনের লেখা পড়ছিলাম এক বছরের বেশি সময় ধরে আন্তর্জালে, বিশেষ করে মানুষের সঙ্গে মানুষের ব্যক্তিগত সীমারেখা (boundary) – শারীরিক, মানসিক এবং আত্মিক – এসবের সঙ্গে মানুষের ও সমাজের স্বাস্থ্যের নিবিড় সম্পর্ক বুঝতে গিয়ে যে-গভীর অনুসন্ধান করছিলাম সেখানেও দেখলাম ব্রেনে ব্রাউনের বইয়ের কথা উঠে আসছে। তাঁর হালের গবেষণা ব্যবহার হচ্ছে নানামুখী চর্চার জগতে। মনোস্তত্বে, সমাজতত্ত্বে,…