November 2018

  • এক ভবঘুরের মহাজাগতিক পরিভ্রমণ

    এক ভবঘুরের মহাজাগতিক পরিভ্রমণ

    তোমার গাঢ় কোমল মেঘমন্দ্র কণ্ঠস্বরে আরেকবার উচ্চারণ করো সেই মন্ত্র অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দাও সেই সব পবিত্রস্থান যেখানে মনুষ্যজীবন জন্ম নিয়েছে বুনো আগাছার মতো কর্মিষ্ঠ কৃষক শস্যক্ষেত্রে সোনালী ধান্যের মঞ্জরীতে ফলবান করেছে জীবন স্বপ্ন এবং কানে কানে বলো এইখানে তোমার জন্ম, এইখানে তোমার বিলয় এই তোমার পৃথিবী, এই তোমার স্বর্গ। – ‘একটি প্রবীণ বটের কাছে…

  • জড়জীবনের বড় প্রদর্শনী

    জড়জীবনের বড় প্রদর্শনী

      স্টুডিওর ভেতর এলোমেলো হয়ে থাকা শিল্পীর রংসরঞ্জাম, তুলি, কৌটা, তেল-জলের পিপে, নচেৎ নানা জড়বস্ত্ত সাজিয়ে তাকে আঁকা চিত্রকরদের এক প্রিয় বিষয়। ইংরেজিতে স্টিললাইফ, বাংলায় আমরা বলি জড়জীবন। এর উৎপত্তির ইতিহাস খুঁজলে যেতে হয় প্রাচীন মিশরীয় শিল্পে। তাদের চিত্রে রানির রেকাবিতে ছিল গুচ্ছের বিচিত্র ফুল, রসনা নিবৃত্তির জন্য মাছ, হাঁস, হরিণের রোস্ট। অমরত্বের ধ্যানের সঙ্গে…

  • অন্নপূর্ণা দেবী

    অন্নপূর্ণা দেবী

    দেবী অন্নপূর্ণার পূজার চতুর্থীতে চলে গেলেন অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা শঙ্কর। একানববই বছর বয়সে চলে গেলেন বটে, তবে এ-যাওয়া দেবী অন্নপূর্ণার মতোই ফিরে ফিরে আসার জন্য যাওয়া। যে-অমরত্ব ভারতীয় রাগসংগীতকে ছেয়ে আছে, সেই অমরত্বেই দীর্ঘদিন বসবাস এই দেবীর। বাবা উস্তাদ আলাউদ্দিন খাঁ ও মদিনা বিবির সমত্মান অন্নপূর্ণার জন্মকালে নাম হয়েছিল রোশেনারা। জন্ম ১৯২৭-এর ১৬ এপ্রিল, যা…

  • মেঘবাড়ি

    শাহাজাদা বসুনিয়া   অদ্ভুত এই শহর! নিষিদ্ধ এই শহর! মেঘঢাকা এই শহরেই আমার বাড়ি। মেঘ জমে হয় বরফ, পড়ছে পানির নহর পড়ছে পানি, বৃষ্টিজলে ভাসছে শহর। বৃষ্টিজলে ভিজি, বৃষ্টিজলে ভাসি আমরা যেন বৃষ্টিজলে থাকি। কপাল জুড়ে জলের ফোঁটা জলের ঢেউ উপচে পড়ে দেহে দেহের খাঁজে লেপটে থাকে পানি বৃষ্টিভেজা দেহ। এই শহরে বৃষ্টিজলে ভিজি সে…

  • চট্টগ্রামে যাওয়ার আগে

    আলতাফ শাহনেওয়াজ   চট্টগ্রামে যাওয়ার আগেও বহুবার গিয়েছি আমি গ্রামে, নগ্ন মেয়েদের গ্রাম ছুঁয়ে আবাস ও নিবাসের মধ্য দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে হেঁটে যেভাবে পুরুষ লুণ্ঠনের দেশে যায়, আমিও সে-চেহারার অভয় মিত্রকে পেয়েছিলাম ঘন দুধের ঘাটে; চট্টগ্রামে গিয়ে না-গিয়েও, সেখানে থেমেছি কয়েক মুহূর্ত ভরা সমুদ্রে এ হয়তো বহুমূল্য ডিঙিযাত্রা; ভাসতে ভাসতে ঊরু আর শরীরে কী…

  • পরকীয়া

    মৈত্রেয়ী ঘোষ   আমি পরকীয়া করিনি তোমাকে আপনার জন বলে জেনেছি। একই ছাতের নিচে সহবাস করা দুটি মন ‘পর’ – তবু পরকীয়া নয়।   সন্তানের ঘ্রাণের সুখে সংসারের আবর্তে ফেরে নারী। সাতপাক কবে তার খুলে গেছে, মন ভেঙে চলে গেছে আপনার জন বোঝা-না-বোঝার দোলে নয়ন, থেমেছে সময়, আর পলক পড়েনি তার চোখে।   পরকীয়া আমি…

  • বার্ধক্য কিংবা নকশিকাঁথার গল্প

    কাজলেন্দু দে ব্যস্ততা কুড়িয়ে রাখি গাছের কোটরে। শীতবস্ত্র বুনতে বুনতে ক্রমশ এগিয়ে আসে শীত – শূন্যঘরে রং-তুলি ধুলোময়লা জুতো ও বিলাপ। স্বরলিপি রাতের ফসলগুলি কবেই কুয়াশায় নিরুদ্দেশ! আজকাল ভ্রু ছুঁয়ে যাওয়া পাখির ঠিকানা খোঁজে ইসিজি রিপোর্ট – আর, পোস্টমর্টেমের সুচ সারাদিন দুঃখের সুতোয় নকশিকাঁথা বোনে। আমার হারিয়ে যাওয়া জামাটির ওপর একটা সবুজ ঘাসফড়িং বসে আছে।…

  • বাঁক পেরিয়ে ঘুরতে ঘুরতে

    শিউল মনজুর অনেকদূর পথ হেঁটে এসে তোমাকে ছুঁয়ে দেখি মনোলোকের শাদামাটা ক্যানভাসে খেলা করছে হারানো দিনের বহুমাত্রিক জীবনলিপি। যদিও ঝরাপালকের মতো ঝরে যাচ্ছে সময় তবু শুকনো পাতার মর্মর ধ্বনির ভেতর দিয়ে অবিরাম গান গাইছে শৈশবের রাঙা চড়ুই আর দুপুরের পুকুরজলে ডুব দিচ্ছে পাঠশালা পাঠের দুরন্ত মাছরাঙা। অনেকদূর পথ হেঁটে এসে দেখি জংধরা পুরনো দরজা আজো…

  • অন্তিম আহার

    রেজাউদ্দিন স্টালিন   জন্ম কেন হয়? এই প্রশ্নে ত্রিভুবনময় দক্ষ যজ্ঞ কা- করে গৌতম তথাগত। মৃত্যু কেন হয়? এ-প্রশ্নে আপসহীন বুদ্ধ নির্ভয়।   মৌলিক কথার কোনো সদুত্তর নেই, বর্তমানই শ্রেষ্ঠ সময় – ভেবে-অতীতকে ভেঙে ফেলে অনেক বর্বর, যে-দেশের স্মৃতি নেই, ইতিহাসও থাকে নিরুত্তর।   সিদ্ধার্থের পায়ে-পায়ে দ- রাহুল, সুজাতারা পায়েসান্ন সেও ছিল ভুল?   নির্বাণের…

  • নিজের সঙ্গে নিজে

    প্রণবকুমার মুখোপাধ্যায় স্মৃতির ভিতরে আছে ঝুরিনামা বৃদ্ধ এক বট, আমি তার প্রতিটি পাতার আন্দোলন কান পেতে শুনি : কত না ঝড়ের রাতে ল-ভ- হাওয়ার দাপট সারাদিন জ্বরের কাঁপুনি একা একা একা একা সহ্য করে তার এই বেঁচে থাকা, এই বেড়ে ওঠা, এই একাশি বছর।   স্মৃতির ভিতরে স্মৃতি, ঘন গাঢ় নিপাট বুনট, আমি তাকে আষ্টেপৃষ্ঠে…

  • হৈমন্তিকা

    প্রবালকুমার বসু ভেবে দেখেছি গত সাঁইতিরিশ বছরে আমার যাদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে আমার পরেও একাধিকবার দেখা হয়েছে শুধুমাত্র হৈমন্তিকা ছাড়া   হৈমন্তিকার সঙ্গে আমার আলাপ সেই কত কত বছর আগে ঠিক কোথায় এখনই মনে করতে পারছি না বোধহয় আলো কমে এসেছিল হয়তো দু-এক ফোঁটা বৃষ্টি পড়ছিল, না-ও পড়তে পারে যতদূর…

  • পকেটের অহংকার

    শিহাব শাহরিয়ার আমি একটি জানালা বানাব। বাতাসকে বলেছি, তুমি প্রেমিকার মতো প্রতিদিন আমার জানালায় আসবে। আসবে যখন তখন, একা একা, নীরবে-নিভৃতে। বলবে কথা ফিসফিস ফিসফিস ফিসফিস করে। যখন আসবে তখন সময়ের নাম রাখব; ‘পূর্ব সন্ধ্যা’ অথবা ‘চূড়ান্ত সকাল’ অথবা ‘দ্বিপ্রহর’। মেঘেরা যদি নীলিমাকে গ্রাস করতে চায়; তুমি কিন্তু জানালা থেকে প্রতিবাদ করবে। কারণ নীলও আমার…