November 2018

  • আকাশভিমুখী

    আকাশভিমুখী

    হাশেম খান বাংলাদেশের চিত্রকলার সৃজনধারায় এক সমাজমনস্ক চিত্রকর। তাঁর ক্যানভাসে ধরা আছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন-অভিজ্ঞতার নানা রূপ। প্রকৃতি, পরিবেশ ও মানুষ তাঁর চিত্রের মুখ্য বিষয়। চাঁদপুরে শৈশবে বা কৈশোরে অবলোকন করেছিলেন নিরনড়ব সাধারণ মানুষের জীবনযাত্রা। এই স্মৃতি তাঁর সৃষ্টিতে প্রভাব ফেলেছে। পাখি ও কাক তাঁর প্রিয় বিষয়। এদের মধ্যে তিনি প্রত্যক্ষ করেছেন চলমান জীবনের…

  • সুন্দরবনে সাত বৎসর : ভুবনমোহন থেকে বিভূতিভূষণ

    সুন্দরবনে সাত বৎসর : ভুবনমোহন থেকে বিভূতিভূষণ

    ইয়োরোপীয় ভাষাগুলোর আধুনিক শিশুসাহিত্যের ইতিহাস শুরু হয় মুদ্রণযুগ শুরু হওয়ারও অনেক পরে। মোটামুটিভাবে উনিশ শতক থেকেই বিভিন্ন দেশ ও ভাষার শিশুসাহিত্য রচিত হতে শুরু করে। লক্ষ করার বিষয় যে, ইয়োরোপীয়দেরই হাতে বাংলা মুদ্রণব্যবস্থারও শুরু। আবার ইয়োরোপীয়দের হাতেই যেহেতু রাষ্ট্রব্যবস্থার নিয়ন্ত্রণ ছিল, সেই সূত্রে শিশুদের কীভাবে গড়ে তুলতে হবে সেই চিমত্মারও উৎস ছিল তারা। আধুনিক বাংলা…

  • একটি জানালা

    একটি জানালা

    অনুবাদ : সম্পদ বড়ূয়া আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটি দিন অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে শীতের ঠান্ডা আমেজও কমে আসছে। এখন সূর্যালোকে বসমেত্মর হালকা ঘ্রাণ ভেসে আসছে। আমার দৃঢ় বিশ্বাস আপনি ভালো আছেন। আপনার সম্প্রতি লেখা চিঠিটি পড়ে খুব আনন্দ পেয়েছি। বিশেষ করে মাংসের হ্যামবার্গার আর জায়ফলের মধ্যে সম্পর্ক নিয়ে লেখা অনুচ্ছেদটি সত্যিই সুলিখিত। আমি বুঝেছি, দৈনন্দিন…

  • ডন : তাকে ভালো লাগে  হাওয়া কল  আর অলীক ঘোড়সওয়ারের খোয়াবনামা

    ডন : তাকে ভালো লাগে হাওয়া কল আর অলীক ঘোড়সওয়ারের খোয়াবনামা

    চেতনার নতুন নাটক ডন : তাকে ভালো লাগে। ঠিক টক অব দ্য টাউন না হলেও ২০১৮ সালে কলকাতার প্রসেনিয়াম থিয়েটার যে গুটিকয় নাটককে সামনে রেখে বুক চিতিয়ে দাঁড়াতে পারে, তাদের দলের সামনেই থাকবে এ-নাটক। মাসছয়েক ধরে এই নাটক অভিনীত হচ্ছে। রেওয়াজমাফিক ঢক্কানিনাদ সহযোগে এবং হাউজফুল অ্যাকাডেমি অব ফাইন আর্টসসমেত ইতিউতি। বছর তিরিশ-চলিস্নশ আগে যখন অ্যাকাডেমিতে…

  • হারুন পাশার ‘তিস্তা’র প্রসঙ্গ ও প্রকরণ

    যতীন সরকার   হারুন পাশার তিস্তা একটি অন্যরকম উপন্যাস। প্রসঙ্গ ও প্রকরণ – দুদিক থেকেই এটি অন্যরকম। নদীকে বিষয়বস্ত্ত করে তো বাংলাভাষায় মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অদ্বৈত মল্লবর্মণ পর্যন্ত অনেকেই উপন্যাস লিখেছেন। তিস্তা নদী নিয়েই দেবেশ রায়ের তিস্তাপাড়ের বৃত্তান্ত তো বিপুলভাবে পাঠকনন্দিত একটি উপন্যাস। তবু, বলতেই হবে যে, তিস্তার প্রসঙ্গসূত্রেই হারুন পাশা অন্যদের থেকে…

  • গল্পে ভিনদেশি জীবন

    মুহাম্মদ আশফাক   গল্প – ছোটগল্প বা বড়গল্প, স্বদেশি বা বিদেশি – যা-ই হোক না কেন, ছোট ছোট প্লটে জীবনের ছবি, সময়কে ধরে রাখে। বিস্মৃত পরিসরে নয়, স্বল্প বয়ানে জীবনছবি আঁকাই গল্পকারের কাজ। প্রাচীন বাংলা সাহিত্য থেকে আধুনিক গল্পের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর – সবার হাতে প্রাণ পেয়েছে সাহিত্যের এই ধারা। সেই ধারারই বিশিষ্ট পরিব্রাজক সুব্রত…

  • জীবনের গল্পকারের জীবনগল্প

    পিয়াস মজিদ সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী হাসান আজিজুল হক নিজেকে মেলে ধরেছেন গল্পে-উপন্যাসে-ব্যক্তিগত রচনায়-ভাবনাশীল প্রাবন্ধিক গদ্যে। শ্রোতার আসরে তাঁর মৌখিক কথকতার রৌদ্রও তীব্র উষ্ণতা-সঞ্চারী এখনো। তাঁকে নিয়ে বইপত্রের সংখ্যাও সামান্য নয় – আবু জাফর, জাহানারা নওশিন, মহীবুল আজিজ, সুশান্ত মজুমদার, সুশীল সাহা, সরিফা সলোয়া ডিনা, চন্দন আনোয়ার, হারুন পাশাসহ অনেকেই দুই বাংলাতেই তাঁকে নিয়ে…

  • বাড়ির পাশের কবি

    সৌভিক রেজা শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে এক লেখায় শঙ্খ ঘোষ তাঁকে শহর কলকাতার ‘রাখাল’ হিসেবে চিহ্নিত করেছিলেন। বলেছিলেন : ‘আধুনিক এই শহরের পথে চলতে গিয়ে সে-মানুষ যেন গেয়ে চলেছে শুধু অন্তহীন কোনো রাখালিয়া গান, হৃদয়পুরের জটিলতায় ভরা।’ কবি আসাদ চৌধুরীকেও আমরা বলতে পারি শহর ঢাকার তেমনি এক রাখাল। আসাদ চৌধুরী বাস করেন শহরে, আরো সুনির্দিষ্টভাবে বলা…

  • জীবনানন্দ দাশের কবিতায় অমঙ্গলের বিষয়ে

    আফসান চৌধুরী একজন কবির স্থায়িত্বের প্রমাণ, মেলে যখন যে কাল ও সময়ের পরিসরে তিনি লিখেছিলেন সেটি পার হয়ে যাওয়ার অনেক পরও তাঁর লেখা নিয়ে আলোচনা-সমালোচনা হয়। অর্থাৎ এই কবি ইতিহাসের সঙ্গে কেবল যুক্ত নন, কিছুটা হলেও ইতিহাস-উত্তীর্ণ। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যখন সেই কবির সরাসরি রাজনৈতিক ভূমিকা চিহ্নিত করা যায় না। অর্থাৎ, সমাজের যেসব…

  • হীরালাল সেন : উপমহাদেশের চলচ্চিত্রের জনক

    হীরালাল সেন : উপমহাদেশের চলচ্চিত্রের জনক

    সময়টা তখন রেনেসাঁস, ঊনবিংশ শতকের শেষভাগে ব্রিটিশ-ভারতের অধিভুক্ত অবিভক্ত বাংলায় বিস্ময়কর উত্থান ঘটেছিল বাঙালির নবজাগরণের।১ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে আচার্য জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ, বেগম রোকেয়া, নেতাজী সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম পর্যন্ত প্রাতঃস্মরণীয় প্রায় সব বাঙালি মনীষীই২ বাংলার এই নবজাগরণ আন্দোলনের অংশ ছিলেন। বর্তমান বাংলাদেশ, ভারত ও পাকিস্তান…

  • গঙ্গা-যমুনা সাংস্কৃতিক  উৎসব-২০১৮

    গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৮

    বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে গত ৫ থেকে ১৫ অক্টোবর ২০১৮, ১১ দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০১৮’। শিরোনাম ‘সাংস্কৃতিক উৎসব’ হলেও এ-আয়োজন নাট্যোৎসব হিসেবেই প্রতীয়মান সর্বত্র। প্রতিদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির তিনটি হলে নিয়মিত নাট্য-প্রদর্শনী হয়। এছাড়া প্রতিদিন বিকেলে পরিবেশনা-সংস্কৃতির অঙ্গাঙ্গি পথনাটক, মূকাভিনয়, আবৃত্তি, সংগীত, নৃত্য প্রভৃতি উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয়। আয়োজকদের ভাষ্যমতে, এবারের উৎসবে আড়াই হাজার…

  • অ্যামেলিয়া

    অ্যামেলিয়া

    \ ৬ \   একটি মিক্সি ধরনের বড় জারওয়ালা যন্ত্র। তার প্রকোষ্ঠে বাদাম। বোতাম টিপলেই যে যেমনটি চায়, গুঁড়ো অথবা পেস্ট, বেরিয়ে আসবে। একটি কল লাগানো, তার মুখে পাত্র ধরলে নির্দিষ্ট পরিমাণ বস্ত্ত পাওয়া যাবে। চ্যাং চিনেবাদামের মাখন বানাচ্ছে আর হাঁ করে দেখছে। হাসিমুখে আনন্দ মাখিয়ে বলছে, দিস ইজ আমেরিকা। অল মেশিন। অল রেডি। চ্যাঙের…