আবু সাঈদ তুলু

  • মমতাজউদদীন আহমদ : কালের দগ্ধীভূত উত্তপ্ত কথাকার

    মমতাজউদদীন আহমদ : কালের দগ্ধীভূত উত্তপ্ত কথাকার

    বাংলাদেশের নাট্য-আন্দোলনকে যারা গতিশীল করেছেন তাঁদের মধ্যে অন্যতম মমতাজউদদীন আহমদ (১৯৩৫-২০১৯)। তিনি একাধারে অভিনেতা, নাট্যকার, নির্দেশক, প্রাবন্ধিক ও অধ্যাপক। মঞ্চের জন্য মৌলিক ও রূপান্তর মিলিয়ে ৩০টির মতো এবং বেতার-টেলিভিশনের জন্য ৩৭টির বেশি নাটক লিখেছেন তিনি। শতাধিক নাটক-সিনেমায় অভিনয় করেছেন। তাঁর রচিত নাটকগুলো মঞ্চ, বেতার ও টেলিভিশনে যেমন ব্যাপক সমাদৃত হয়েছে, তেমনি বাংলা সাহিত্যেও গুরুত্বপূর্ণ সংযোজন…

  • বহুমাত্রিক শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম

    বহুমাত্রিক শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম

    ঢাকা বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র না হয়েও আমি সে-বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলামের ছাত্র। বিষয়টি শুনতেই কেমন খটকা লাগে! অথচ সত্যি, নন্দনতত্ত্ব, গবেষণা পদ্ধতি, গল্প লেখার কৌশল, সমালোচনা বিদ্যা, সাহিত্যতত্ত্ব-নাট্যতত্ত্ব নানা বিষয়ে নানা প্রতিষ্ঠানে আমি মনজুরুল ইসলাম স্যারের ক্লাস পেয়েছি। শিক্ষক হিসেবে মনজুরুল স্যার কেমন ছিলেন বা তাঁর শিক্ষাপদ্ধতি কেমন ছিল, তা তাঁর বিভাগের শিক্ষার্থীরা…

  • জুলাই পুনর্জাগরণ নাট্যোসব : নাটকে ইতিহাস লিখন

    জুলাই পুনর্জাগরণ নাট্যোসব : নাটকে ইতিহাস লিখন

    গত বছরের জুলাই বিপ্লবকে উপজীব্য করে বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত ৩১শে জুলাই-৮ই আগস্ট পর্যন্ত আয়োজন করেছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব-২০২৫’। ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার দুটো মঞ্চে নয়দিনের এ-উৎসবে ১১টি নতুন নাটক পরিবেশিত হয়। প্রদর্শনীগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। উৎসবের প্রতিপাদ্য বিষয় – জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের…

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত সৈনিকের অভিব্যক্তি

    দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত সৈনিকের অভিব্যক্তি

    যুদ্ধ মানেই ভয়ংকর মানবিক বিপন্নতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ফ্যাসিবাদী ন্যাৎসি বাহিনীর পরাজয়ের পর জার্মানিতে উদ্ভূত সামাজিক সংকটের কথা কতজনই বা জানে। যুদ্ধফেরত সৈনিকদের মনোবৈকল্য ও বিপন্নতা ইতিহাসে খুব উল্লেখ নেই। সাহিত্যধারাতেও খুব পাওয়া যায় না। তবে ব্যতিক্রমও আছে। যেমন জার্মান নাট্যকার উলফগ্যাং বোর্চার্ট-রচিত দ্য ম্যান আউটসাইড নাটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানির বিধ্বস্ত জীবন-বাস্তবতা ফুটে উঠেছে। ঢাকায়…

  • পোহালে শর্বরী নারী অধিকারের শৈল্পিক প্রতিবাদ

    পোহালে শর্বরী নারী অধিকারের শৈল্পিক প্রতিবাদ

    ‘কেউ নারী হয়ে জন্মায় না, সমাজ তাকে নারী বানায়।’ সিমোন দ্য বুভয়ারের এ-ভাষ্য চিরকালের নারী-পুরুষের দৃষ্টিভঙ্গিগত সমাজ মনস্তত্ত্বকে তুলে ধরে। যুগে যুগে কালে কালে পুরুষরা নারীকে যেমন প্রমোদ ও সন্তান উৎপাদনের যন্ত্র মনে করে এসেছে, তেমনি নারীদেরও তাদের অবস্থানের ব্যাপারে সজাগ হতে সময় লেগেছে। এমনই এক মনস্তত্ত্ব নিয়ে নাট্যদল থিয়েটারের নতুন প্রযোজনা পোহালে শর্বরী নাটকটি।…

  • ইনামুল হক : নাটক ও অন্যান্য

    ইনামুল হক : নাটক ও অন্যান্য

    ড. ইনামুল হক (১৯৪৩-২০২১) স্বাধীন বাংলাদেশের নাট্যচর্চায় অবিস্মরণীয় এক শিল্পীর নাম। স্বাধীনতা-উত্তর নাট্য-আন্দোলনকে যাঁরা বেগবান করেছেন, যাঁরা নাটককে জনগণের যাপিত জীবনের সুখ-দুঃখ, আকাঙ্ক্ষা-প্রতিবাদের ভাষায় রূপ দিয়েছেন, তাঁদের মধ্যে তিনি ছিলেন সামনের সারির একজন। তিনি ছিলেন একাধারে অভিনেতা, নাট্যকার, নির্দেশক, সংগঠক ও শিক্ষক। নাটক ছিল তাঁর জীবনের অংশ। টেলিভিশন, রেডিও ও মঞ্চে প্রায় হাজারখানেক নাটকে অভিনয়…

  • অভিনেতা : অপসংস্কৃতির আগ্রাসনবিরোধী নাটক

    অভিনেতা : অপসংস্কৃতির আগ্রাসনবিরোধী নাটক

    দেশকে, দেশের সংস্কৃতিকে ভালোবেসে সকল সুখভোগ বর্জন করে যে-শিল্পী নিপীড়িত মানুষের পাশে নাটক নিয়ে দাঁড়িয়েছিলেন তাঁকে রাজনৈতিক দুর্বৃত্তায়নে সংস্কৃতি ও মানবতার অবক্ষয় দেখতে হয়েছে। – এমন এক মানবিক স্পর্শকাতর নাট্যমুহূর্ত নিয়ে ঢাকার প্রাঙ্গনেমোর নাট্যদল সম্প্রতি মঞ্চে এনেছে অভিনেতা নাটকটি। এটি রচনা করেছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নাটকটিতে উঠে এসেছে সমকালের যুগযন্ত্রণা। যে-দেশ…

  • তীর্থযাত্রী : জ্ঞানের পথে শাশ্বত যাত্রা

    তীর্থযাত্রী : জ্ঞানের পথে শাশ্বত যাত্রা

    শিল্প জীবনের প্রতিচ্ছবি নয়। জীবনের প্রতিরূপায়ণ। নাট্যতাত্ত্ব্কি স্তানিস্লাভস্কি নাট্যে সুপার অবজেক্টিভকে প্রধানরূপে দাবি করেন। তিনি মনে করেন, নাটক চূড়ান্ত একটি ভাববস্তু উপহার দেবে দর্শককে। সম্প্রতি ঢাকার মঞ্চে তীর্থযাত্রী নাটকটি দর্শন-গল্প-অভিনয়-দৃশ্য একীভূত হয়ে অখণ্ড এক জ্ঞানতাত্ত্বিক ভাষ্য তৈরি করেছে। এ-নাট্যের কাহিনি গ্রহণ করা হয়েছে হুমায়ুন কবির-রচিত তীর্থযাত্রী তিনজন তার্কিক গ্রন্থ থেকে। নির্দেশনা দিয়েছেন স্বনামধন্য অভিনেতা ও…

  • সম্পর্কের অন্তরালের রূপ-অরূপ

    সম্পর্কের অন্তরালের রূপ-অরূপ

    বাংলা ঐতিহ্যবাহী নাট্যরীতিতে জীবনকে ব্যাখ্যামূলক দৃষ্টিতে দেখানো হলেও ইউরোপীয় নাট্যরীতিতে জীবনের দ্বন্দ্বই প্রধান। কনস্ট্যানটিন স্তানিসøাভস্কি যখন বলেন, ‘নাটকে বাহ্যিক অ্যাকশন নয়, মানসিক অ্যাকশনই অ্যাকশনের আত্মা।’ কিন্তু ঊনিশ শতকের দার্শনিক-নন্দনতাত্ত্বিক বেনেদোত্তো ক্রোচে যখন প্রশ্ন করেন, ‘সুন্দরী নারীর সৌন্দর্যবর্ধন করে যে অলংকার তার মূলে কী আছে স্বর্ণটুকু?’ তখন শিল্পের অন্তর্গত সৌন্দর্যের দিকেই সাধারণত দর্শকের দৃষ্টি নিবদ্ধ হয়।…

  • আমি বীরাঙ্গনা বলছি : বেদনাদগ্ধ নারীত্বের আর্তস্বর

    আমি বীরাঙ্গনা বলছি : বেদনাদগ্ধ নারীত্বের আর্তস্বর

    মঞ্চের প্রবেশমুখে কালোর আচ্ছাদন, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধর্ষিত নারীর নানা চিহ্ন-প্রতীক স্মরণ করিয়ে দিচ্ছিল মুক্তিযুদ্ধের সেই শোকাবহ কষ্টের দিনগুলির কথা। ‘বীরাঙ্গনা’রা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ একটি অংশ। এদের নিয়ে নানাভাবে রাজনীতি হয়েছে। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মঞ্চে প্রায় মাসব্যাপী প্রদর্শিত আমি বীরাঙ্গনা বলছি নাটকটি সেই লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত বাঙালি নারীদের কান্না-শোক-দুঃখের মানসিক রূপকে তুলে ধরেছে। নাটকটির কাহিনিসূত্র নেওয়া…

  • আদম সুরত : মানুষের স্বরূপ অন্বেষণ

    আদম সুরত : মানুষের স্বরূপ অন্বেষণ

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মঞ্চে প্রদর্শিত আদম সুরত নাটকে প্রতীকী শিল্পব্যঞ্জনায় বালুধূম গ্রামের সমাজবাস্তবতার পরিপ্রেক্ষিতে মানুষের স্বরূপ খোঁজার এক চেষ্টা করেছে সদ্য প্রতিষ্ঠিত নাট্যদল ‘তাড়ুয়া’। রচনা ও নির্দেশনা দিয়েছেন বাকার বকুল, যিনি নাট্যাঙ্গনে অত্যন্ত পরিচিত। সমাজের মানুষ চরিত্র কেমন, জীবন সংগ্রামের মধ্য দিয়ে তার চেহারা বা রূপরেখা অন্বেষণ যেন নাটকটির অভীষ্ট। দু-দফায় নাটকটির পরপর প্রদর্শনীগুলিতে…

  • স্বর্ণবোয়াল : হারজিত অদ্বৈত নৈসর্গিক ঐক্যে বাঁধা

    স্বর্ণবোয়াল : হারজিত অদ্বৈত নৈসর্গিক ঐক্যে বাঁধা

    সেলিম আল দীনের স্বর্ণবোয়াল নাটকটি সম্প্রতি বাংলাদেশের দুটি বিশ^বিদ্যালয়ের দুজন শিক্ষক ও নাট্যনির্দেশক নির্মাণ করেছেন। তাঁরা হলেন – জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক ড. ইউসুফ হাসান অর্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুদীপ চক্রবর্তী। একই টেক্সটের দুটো প্রযোজনার উপস্থাপনরীতি কাছাকাছি হলেও তাদের ভেতর বৈচিত্র্য রয়েছে। নাট্যলক্ষ্যগত ভিন্নতাও রয়েছে। দুটিই এরিনা মঞ্চে বাংলানাট্যরীতির আলেখ্যে উপস্থাপিত। তারপরও দর্শন, আখ্যানবিন্যাস,…