আবু সাঈদ তুলু

  • প্রার্থিনী : চিরায়ত নারীসত্তার স্বরূপ সন্ধান

    প্রার্থিনী : চিরায়ত নারীসত্তার স্বরূপ সন্ধান

    ঢাকার শিল্পকলা একাডেমির মঞ্চে প্রতিদিনই নাটক প্রদর্শিত হয়। নানা বৈচিত্র্যময় ভিন্ন ভিন্ন নাটক। প্রসঙ্গত, নাট্যচর্চায় দেশ-সমাজের প্রতি যেভাবে দায়বদ্ধতা এসেছে শিল্প-সাহিত্যের অন্যান্য ক্ষেত্রে ততটা দেখা যায় না। সেদিন শিল্পকলার প্রবেশপথের পাশেই ঝুলছিল নানা পোস্টার। চোখে পড়লো প্রার্থিনীর বিজ্ঞাপন। আগের সন্ধ্যায় এই নাটক নিয়ে নির্দেশক ড. আইরিন পারভীন লোপার সঙ্গে কথা হয়েছে। বিজ্ঞাপন দেখে অবাক হলাম।…

  • পারাপার : একই চেহারার ভেতর শিল্পী ও শকুন

    পারাপার : একই চেহারার ভেতর শিল্পী ও শকুন

    শিল্পী অভিধা সহজেই গ্রহণযোগ্যতা তৈরি করে। কিন্তু শিল্পীর আড়ালে যে পশু লুকিয়ে থাকে তা সমাজের অনেকেই টের পায় না। অনেক মানুষরূপী শকুন শিল্পী পরিচয়ের আড়ালে ঘুরে বেড়ায়। শিল্পের ঝলমলে আলোর পেছনে যে কুৎসিৎ বাস্তবতা তার ইঙ্গিতধর্মী বিষয়বস্তু নিয়ে দেশ নাটক সম্প্রতি প্রযোজনা করেছে পারাপার নাটক। গত ১০ নভেম্বর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল মঞ্চে নাটকটির উদ্বোধনী শো…

  • খোয়াবনামা : মঞ্চে মহাকাব্যিক বিস্তার

    খোয়াবনামা : মঞ্চে মহাকাব্যিক বিস্তার

    রিচার্ড শেখনার পারফরম্যান্স তত্ত্বে যেমন মঞ্চের রিচুয়ালকে ভেঙে দিয়েছেন, প্রাচ্যনাট তাদের সাম্প্রতিক প্রযোজনা খোয়াবনামা নাটকে মঞ্চের প্রচলিত দৃশ্যরীতিকেও তেমনি ভেঙে দিয়েছে। উপন্যাসের মহাকাব্যিক বিস্তারের মতো নাট্যদৃশ্যেও যে মহাকাব্যিক বিন্যাস করা যায় তা নিরীক্ষা করেছেন তাঁরা। চরিত্র, সংলাপ ও দ্বন্দ্ব তৈরির বিপরীতে বিশাল ক্যানভাসে নির্মাণ করেছেন জনপদের জীবনসংগ্রাম। এ-নাটকটি বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাস…

  • তপস্বী ও তরঙ্গিণী : পুরাণের আধুনিক নাট্য

    তপস্বী ও তরঙ্গিণী : পুরাণের আধুনিক নাট্য

    ‘নারী মাতা তাই প্রয়োজনীয়; কিন্তু প্রাণীর পক্ষে সর্পাঘাত যেমন, তপস্বীর পক্ষে নারী তেমন মারাত্মক।’ সাধনার ইতিহাসে মুনিদের নারীকেন্দ্রিক সাধনা স্খলনের কথা কে না জানে। মুনি বিভাণ্ডক নিজে অপ্সরী উর্বশী দ্বারা পতিত হলে রাগে-ক্ষোভে অভিমানে নিজের সন্তান ঋষ্যশৃঙ্গকে গড়ে তুলেছিলেন নারীচেতনহীনভাবে। কিন্তু এত সতর্কতার পরও নারী দ্বারা সেই ঋষ্যশৃঙ্গের স্খলনেরই দ্বান্দ্বিক অভিঘাতে বিভাণ্ডক বিপর্যস্ত হয়ে উঠছিলেন।…

  • মাধব-মালঞ্চী : নির্মল বিনোদনের নাটক

    মাধব-মালঞ্চী : নির্মল বিনোদনের নাটক

    ‘শিল্পের জন্য শিল্প? নাকি মানুষের জন্য শিল্প?’ – শিল্প-আন্দোলনের নানা বিতর্ক, নানা মতাদর্শ মানুষকে নানাভাবে ভাবিত করলেও একজন দর্শকের নির্মল আনন্দপ্রাপ্তিকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। তবে সে-আনন্দ মানুষ, সমাজ, জাতিসত্তা,  সভ্যতা-সংস্কৃতি কিংবা নীতিবোধের বাইরে নয়। গত ২১শে জুন শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল মঞ্চে তেমনই এক নির্মল আনন্দের প্রকাশ ঘটালো থিয়েটার আর্ট ইউনিট নাট্যদলের নতুন…

  • অন্ধবিশ্বাসের বিপরীতে যুক্তিবাদের জাগরণ

    অন্ধবিশ্বাসের বিপরীতে যুক্তিবাদের জাগরণ

    ধর্মান্ধতা আর অজ্ঞতা এমন ছেঁাঁয়াচে রোগ যা যুগে যুগে ধ্বংস করেছে সভ্যতার অনেক নির্মাণ। মানবিক সত্তা বিকাশকে নানাভাবে করেছে অবদমিত। আজকেও তা রুদ্ধ করে চলেছে মুক্তচিন্তার চর্চাকে। ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে গত ১২ই মে সন্ধ্যায় প্রদর্শিত মাংকি ট্রায়াল নাটকে এমনই এক ভাবব্যঞ্জনা ফুটে উঠছিল। বিচারের নামে প্রহসনে মুক্তবুদ্ধিচর্চার পথকে রুদ্ধ করার নির্মম কাহিনি জীবন্ত হয়ে…

  • সাম্প্রতিক নাট্যচর্চায় বঙ্গবন্ধুর জীবনচরিত

    সাম্প্রতিক নাট্যচর্চায় বঙ্গবন্ধুর জীবনচরিত

    বাংলাদেশের সাম্প্রতিক নাট্যচর্চায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নাট্য-প্রযোজনার প্রবণতা অত্যন্ত আনন্দদায়ক। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা। তাঁর  বলিষ্ঠ  রাজনৈতিক  নেতৃত্ব  পশ্চিম পাকিস্তানের শোষণ-বঞ্চনা ও নিপীড়ন থেকে বাঙালিকে স্বাধিকার অর্জনের পথ দেখিয়েছে। তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। ১৯৬৯ খ্রিষ্টাব্দে তাঁকে এই বাংলার জনগণ ‘বঙ্গবন্ধু’ এবং স্বাধীনতা-উত্তরকালে ‘জাতির পিতা’ উপাধিতে…

  • কামনার বিপরীতে জীবনমুক্তির পথ

    কামনার বিপরীতে জীবনমুক্তির পথ

    ‘কামনাকে জয় করতে হবে – এটাও কি মনের এক কামনা নয়? এমন কামনা কেন জাগে একজনের মনে?’ নন্দের স্ত্রী সুন্দরীর আকুতিভরা এমন কটাক্ষ যেন জৈব-বিবেককে প্রশ্নবিদ্ধ না করে পারে না। কামনা-বাসনা, ভোগ-বিলাসে মগ্ন সুন্দরীর জীবনকে কীভাবে বুদ্ধের বৈরাগ্যের নির্বাণ-বাণী আতঙ্কিত করে তুলছিল তা ফুটে উঠেছে কোথায় জলে মরাল চলে নাটকে। গত ১৯ নভেম্বর, ২০২১ ঢাকার…

  • মিলিত হই প্রাণের শাশ্বত আনন্দের পথে

    মিলিত হই প্রাণের শাশ্বত আনন্দের পথে

    ‘বারো মাসে তেরো পার্বণ’ – বাঙালির এমন উৎসবপ্রিয়তার কথা শোনেননি এমন লোকের সংখ্যা নেহায়েতই কম। বাঙালি জাতি সংস্কৃতিপ্রিয়। আনন্দ-বেদনা, হাসি-ঠাট্টা যেন অবচেতনভাবেই এদেশের মানুষের জীবনের প্রতিটি ক্ষণের সঙ্গে জড়িয়ে আছে। হাজার বছরের পুরনো বাঙালি সংস্কৃতি এতোটাই সমৃদ্ধ ও বলশালী যে, প্রাচীনকালের বৈদিক-আর্য প্রভৃতি বহিঃসংস্কৃতি যেমন এতে প্রভাব বিস্তার করতে পারেনি, তেমনি ব্রিটিশ এবং পরবর্তীকালে পাকিস্তানের…

  • বারবার ফিরে আসে মুক্তিযুদ্ধ

    বারবার ফিরে আসে মুক্তিযুদ্ধ

    মুক্তিযোদ্ধাদের চোখে ঘুম নেই ঘুম নেই ষোল কোটি মানুষের চোখে। ঘুম নেই স্বামীহারা স্ত্রীর চোখে, ঘুম নেই সন্তানহারা জনকের চোখে ঘুম নেই আমাদেরও চোখে। যে-রক্তের বিনিময়ে জন্মভিটা আজ স্বাধীন হলো; সে-ভিটায় যখন মুক্তিযোদ্ধাদেরই নিষ্পেষণের শিকার হতে হয়, তখন ঘুম না থাকাই স্বাভাবিক। অস্তিত্বহীনতার এ-যন্ত্রণা তাঁরা প্রকাশ করবেন কীভাবে! এমনই আকুতিভরা নাটক ঘুম নেই। এ যেন…

  • উজানে মৃত্যু : অ্যাবসার্ডের আড়ালে গভীরতর জীবনবাস্তবতা

    উজানে মৃত্যু : অ্যাবসার্ডের আড়ালে গভীরতর জীবনবাস্তবতা

    আবু সাঈদ তুলু অ্যাবসার্ড ধাঁচের নাটকে ঘটনার উদ্ভটতা, স্থানকালের অযৌক্তিকতা ও সংলাপের অর্থহীনতাসহ নানা অসংগতি- শৃঙ্খলাহীনতায় ক্লান্তিকর দর্শনের অভিজ্ঞতাই সাধারণত বেশি হয়। অ্যাবসার্ডও যে গল্পগাঁথার মতো বিনোদনমুখী গল্পনির্ভর হয়ে উঠতে পারে তা পালাকার নাট্যদলের নতুন প্রযোজনা উজানে মৃত্যু নতুন করে প্রমাণ করে দিলো। পালাকার-প্রযোজিত এ-নাটক অরূপজাত জীবনদর্শনকে যেন রূপের কল্পনায় দৃশ্যরূপে ধরেছে। তিনটি প্রতীকী চরিত্রের…

  • বিধ্বস্ত জনপদের অশনি বার্তা

    বিধ্বস্ত জনপদের অশনি বার্তা

    সময়ই জানে না সময়ের অভিঘাত। জীবন বলতে পারে না জীবনের সংঘাত। আমাদের চেনাজানা পরিবেশের মধ্যে কখন কী দুর্ঘটনা ঘটতে পারে তার অনুমান কল্পনাসাপেক্ষ। প্রায় এক বছর ধরে বিশ্বব্যাপী যে করোনা মহামারি তা কি কেউ কখনো কল্পনা করতে পেরেছিল। প্রকৃতির এমন অনাকাক্সিক্ষত সংঘাত-সংক্ষুব্ধতা সাজানো জীবনকে করে তুলেছে এলোমেলো। যখন বিশ্ব করোনা-আতঙ্কে ঘরে আবদ্ধ, তখনো থিয়েটারে এসেছে…