September 2018

  • বাছেত মিয়ার দ্বিতীয় পর্বের জীবনযাপন

    বাছেত মিয়ার দ্বিতীয় পর্বের জীবনযাপন

    বিশেষত কুকুরটা সারাদিন একটা খেকিকুকুরের পেছনে প্রচুর সময় দেয়, সারাদিন ডেটিং করে

  • অপ্রচল ভাষায় বাঙালি সত্তার নৃতাত্ত্বিক অনুসন্ধান

    কাজী রাফি ব্রহ্মপুত্র, গাঙ্গেয় অববাহিকার উর্বর দ্বীপটির কাছে অভিপ্রয়াণ অভিলাষের অভিবাসী ছিল চিরকাল। আটশো বছর আগের এক নির্বীর্যকালে তেমনি কিছু ব্রাহ্মণের অভিপ্রয়াণ-প্রত্যাশী জীবনের বিন্যাস নিয়ে মঈন আহমেদের একেবারেই ভিন্নধাঁচের, ব্যতিক্রমী ভাষায় রচিত উপন্যাস বাদ্যি। ১৫৬ পৃষ্ঠার উপন্যাসটি শব্দের এক ভোজ বলা যায়। বাংলা ভাষা থেকে প্রায়বিস্মৃত অনেক শব্দের ব্যবহারে তিনি যে স্মৃতি-ব্যঞ্জনাকে ধারণ করে তৎকালীন…

  • ছিটমহল-বৃত্তান্ত

    সাত্যকি হালদার ছিটমহল। বাংলাদেশ আর ভারতের সীমান্তে কিছুকাল আগেও রয়ে যাওয়া এক বাস্তব-পরাবাস্তব ভূখ-। কাঁটাতার যেখানে দুদেশের সীমা নির্দেশক, সেই তারের বেড়ার দুপাশে ভারতের ভেতর ছড়িয়ে থাকা বাংলাদেশের গ্রাম, আবার বাংলাদেশের  ভেতর ছড়িয়ে থাকা ভারত। দেশভাগ এবং তারও আগের ইতিহাস ও জমিভাগের অদ্ভুত বিন্যাসে এক দেশের ভেতর জমিঘেরা এক একটি ভিনদেশি দ্বীপ, ছড়িয়ে থাকা দ্বীপপুঞ্জ।…

  • ভাষা ও ভাষা-পরিকল্পনা

    রহমান হাবিব   আবদুর রহিম ‘বাংলাদেশের ভাষা-পরিকল্পনা’  বিষয়ে তাঁর ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি ভাষাপ্রেমী। বাংলা বানানের কথা (১৯৯৮) নামে তাঁর একটি বই আছে। ভাষার প্রতি অন্তর্দৃষ্টি এই লেখকের অনেক দিনের। তাঁর রচিত সাহিত্য-সমালোচনার বই যেমন রয়েছে, তেমনি উপন্যাস ও কাব্যগ্রন্থও তিনি রচনা করেছেন। কিন্তু মূলত তাঁর নিবিষ্টতা ভাষাবিজ্ঞানের প্রতি। তাঁর ভাগ্যও ভালো,…

  • নৈঃসঙ্গ্যের তত্ত্বতালাশ

    সুমন সাজ্জাদ পৃথিবীটা নাকি ছোট হতে হতে/ স্যাটেলাইট আর ক্যাবলের হাতে/ ড্রইংরুমে রাখা বোকা বাকসোতে বন্দি/ ভেবে দেখেছো কি তারারও যতো আলোকবর্ষ দূরে, তারও দূরে/ তুমি আর আমি যাই ক্রমে সরে সরে …’ – ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের জনপ্রিয় একটি গান – ‘নৈঃসঙ্গ্য’ আর ‘বিচ্ছিন্নতা’র এক চিৎকৃত সংগীত; যতোবার আমি মানুষ আর মানুষের একাকিত্ব নিয়ে ভাবি,…

  • সকল কলুষ তামস-হর 

    পিয়াস মজিদ এক যুগ পর প্রকাশ পেল রুবী রহমানের নতুন কবিতার বই তমোহর। ১৯৮২-তে যুগলবন্দি বই ভালোবাসার কবিতা, ১৯৯১-এ যে জীবন ফড়িঙের আর ২০০৬-এ কান পেতে আছি, মৌমাছি নিয়ে তাঁর মিতায়তন অথচ দীপ্র-ব্যাপ্ত কবিতাসংসার। পঁয়ত্রিশ কবিতাপুষ্পে গাঁথা মালা তমোহর; বেঙ্গল পাবলিকেশন্সের অনবদ্য প্রকাশনা, রুবী রহমানের ব্যতিক্রমী বই। নিজের নাড়ি-ছেঁড়া ধন হঠাৎ মায়ের কোল ফেলে বিরুদ্ধ…

  • মধুময় জীবনের পরিব্রাজক

    মধুময় জীবনের পরিব্রাজক

    দ্বিজেন শর্মা দীর্ঘ জীবন পেয়েছিলেন। দীর্ঘ জীবন সুখের হয় না – তিনি বলতেন : অনেক দিন বেঁচে থাকলে অনেক মৃত্যু দেখতে হয়। আটাশি বছরের জীবনে তিনি অনেক মৃত্যু দেখেছেন। মৃত্যুর সবচেয়ে বেদনাদায়ক দিক হলো বিচ্ছেদ। সে বিচ্ছেদ স্থায়ী, চূড়ান্ত, অপ্রতিকার্য। বন্ধুবৎসল মানুষটি বিচ্ছেদকে বড্ড ভয় পেতেন; তবু সেই ভয়ের ব্যাপারটাই তাঁর জীবনে বারে বারে ঘটেছে।…

  • রজনীকান্ত সেন : জীবন ও গান

    রজনীকান্ত সেন : জীবন ও গান

    রজনীকান্ত সেন সম্পর্কে বলতে গিয়ে রাজ্যেশ্বর মিত্র দুঃখ করে বলেছিলেন, ‘ইতিহাসের জন্য কোনো প্রচেষ্টা স্বভাবতই আমাদের মনোভাবের মধ্যে নেই, সংগীত সম্বন্ধে ঐতিহাসিক প্রযত্ন যে আরো কম হবে, বলাই বাহুল্য। আজ রজনীকান্তকে স্মরণ করে দুঃখের সঙ্গে এই কথাটাই মনে পড়ছে।’ (বাংলার গীতিকার ও বাংলা গানের নানা দিক, রাজ্যেশ্বর মিত্র, জিজ্ঞাসা) জীবিতাবস্থায় রজনীকান্তের গানের ছটা যেভাবে মোহিত…

  • অ্যামেলিয়া

    অ্যামেলিয়া

    ॥ ৪ ॥   ইতালির রুবা ইলিয়ানা চেয়ার ছেড়ে উঠে পড়েছে। হিলহিলে শরীর। কালো চামড়া। কোঁকড়া চুলের থোকা নেমে এসেছে কাঁধে। টাইট জিনসের ওপর হাতকাটা টাইট টি-শার্ট। কানে ঝুমকো দুল। কোনো প্রসাধন নেই। নাচছে। রুবা নাচছে। যেমন ঘুমচোখ হলে, শরীরী গড়ন হলে ভারতীয় নারী সুন্দরী রূপসী আখ্যা পায়, রুবা সেরকম নয় একটুও। তার সারামুখে অনাবিল…

  • বুকঝিম এক ভালবাসা  আবহমান বাংলার অবাক  পৃথিবীর চাবিকাঠি

    বুকঝিম এক ভালবাসা আবহমান বাংলার অবাক পৃথিবীর চাবিকাঠি

    বুকঝিম এক ভালবাসা। এমন কথা আমরা সচরাচর শুনি না। কথাটার মধ্যে যে মন কেমন-করা সুর আছে, যে ঘোরলাগা আবেশ আছে তা বুঝি আমাদের রোজকার চলাফেরার যে-সুর তার সঙ্গে মানায় না। তাই শুনি না। তবু এ-নামে একটা নাটক দু-বছরের ওপর হলো কলকাতা তো বটেই, সারা পশ্চিমবঙ্গকে অবাক করে দিচ্ছে। গ-া গ-া অভিনয় হয়েছে এমন নয়। কিন্তু…

  • গতি, জীবন, শিল্প –  মিথস্ক্রিয়া

    গতি, জীবন, শিল্প –  মিথস্ক্রিয়া

    শিল্প সৃষ্টির সংগ্রাম শিল্পীর চরিত্রের অন্তর্গত চাহিদা। এটি একটি সিদ্ধান্ত, যা অধিবিদ্যা এবং বস্তুগত জগতের মধ্যকার একটি ক্রিয়াশীল সম্পর্ক। এই সম্পর্ক একটি প্রতিনিধিত্বশীল ভাষা আকারে সমাজ-সংস্কৃতির বিনির্মাণকে গতিশীল করে। অর্থাৎ শিল্প একটি ‘মাধ্যম’ এবং একই সঙ্গে ‘প্রভাবক’ হিসেবে গুরুত্বপূর্ণ আচরণ ধারণ করে। আধুনিক তত্ত্বালোচনা শিল্পকে শুধু সুন্দর/ মনোগ্রাহী নয়, একই সঙ্গে কুৎসিৎ/ বিরক্তি উদ্রেককারী উপাদান…

  • প্রাচ্যকলা : ঐতিহ্য ও আধুনিকতায়

    প্রাচ্যকলা : ঐতিহ্য ও আধুনিকতায়

    প্রাচ্যের দেশগুলোয় দীর্ঘকাল ধরে চিত্রকলার যে-ঐতিহ্য বহমান, সেটি প্রাচ্যকলা নামে সুবিদিত। চীন, জাপান, ইরানসহ বৃহত্তর ভারতবর্ষ প্রাচ্যকলা চর্চাকারী প্রধান কয়েকটি দেশ। প্রাচ্যকলা হৃদয়বৃত্তিক ও কল্পনাপ্রবণ; এই চিত্রধারা সুললিত সৌন্দর্যবোধ প্রকাশে অকপট ও আপ্লুত। প্রাচ্য-চিত্রকলার আদর্শ ও চেতনাকে ছড়িয়ে দিতে শিল্পী মলয় বালা ও সতীর্থদের উদ্যোগে ২০০৯ সালে গড়ে ওঠে ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ। দেশ-বিদেশে এই…