February

  • রাধামোহনপুর

    স্নেহাশিস পাল   জীর্ণ সৌধে নামহীন মরশুমি ফুল প্রজাপতি খোঁজে কচি পাপড়ির মৃদু বাঁক দূরের মরমি ভাটিয়ালি-ঘেঁষা ঝুরো কূল গোধূলি-হাওয়ায় ট্যুরিস্ট-দল যে নির্বাক   আমিও আহুতি, দুঃখ ঝরনা ঢালি শুধু কোন বিশ্বাসে সব পথ হয় নির্মাণ না-বুঝে সাজাই শুকনো পাতায় ধুধু পাগলের শিসে আহত পাখির শেষ গান   অবহেলা আর খেলার মাঝে যে-সাঁকো সেসব পেরিয়ে…

  • একটি ঘোষণা

    চঞ্চল শাহরিয়ার   লেখার স্টাইল চেঞ্জ হবে আগামী সপ্তায় নদী, মাছ, সমুদ্দুর ক্যাম্পাসের মিষ্টি বড় আপু সহপাঠীদের উজ্জ্বল হাসি, খামোকা রিকশায় ঘোরার দিন রেললাইন ধরে হেঁটে আসার সুখ গলির মোড়ে ফুরিয়ে যাওয়া বালিকা মসজিদের আজানের ধ্বনি দুঃস্বপ্নে কাটানো কৃষকের রাত ময়দানে নেতার ভাষণ ফিরে আসবে নতুন নির্মাণে।   দীর্ঘকাল আমি-তুমি, তুমি-আমি অনেক হয়েছে একটু আলাদা…

  • মানুষ তুমি

    মাহবুব বারী   সংসারে আর একটি সংসার কেন পেতেছ এ কি তবে শুধু খেলা? সংসারে আর সংসারে এ-খেলাতে কোন বেলাতে কখন কোথায় থাকো যে মানুষ তুমি কেমন করে পার হও তুমি আবার আসো ফিরে দিনে-রাতে আসা-যাওয়ার পথে, কত শত মতে সঙ্গী পাবে কাকে, বন্ধু হবে কারা, গুরু হবে কে যে মানুষ তুমি পথের মতো যেতে…

  • দৌড়

    দিব্যেন্দু রায়   ছুটছে শহর, ছুটছে মানুষ, সকাল, দুপুর, বিকেল ছুটছে শতাব্দী, রাজধানী, দুরন্ত এক্সপ্রেস   পাঁচতলা শপিংমলে জমেছে কেনাকাটা ঝকঝকে বিজ্ঞাপন আলোর রোশনাই তিনটে কিনলে একটা ফ্রি বাড়তি উপহার।   সওদা করে ঘরে ফেরে ভিনগাঁয়ের চাষি বউ মন উচাটন, ধান মেলেছে রোদ্দুরে চড়ুই শালিক মেতেছে পিকনিকে।   আকাশ ছুঁয়েছে টাওয়ার যেন শহরের অহংকার।  …

  • আত্মসমর্পণের খসড়া

    প্রবালকুমার বসু   জলে ডুবে যাই, জলে ভেসে উঠি, চারপাশে কোলাহলে কাছে দূরে দেখি ঘর, বাড়ি, পাড় – শব্দেরা ভেসে চলে   আমিও ঝাঁপাই শব্দের পিছু, কী নিয়ে লিখব তবে সময় ফুরোলে কিছু শব্দেরা মানেহীন ঠিকই হবে   জলে ডুবে যাই, জলে ভেসে উঠি, জমাবে অভিপ্রায়ে জল থেকে দেখি শব্দগুলোকে মেয়ে এক লুকোতে চায়  …

  • সন্নিধান : অনন্ত খনিজ

    হাসান হাফিজ   সুরলোকে আলোর মূর্ছনা আছে আত্মলয়ও আছে এ বন্দিশ কোনোদিনই ফুরাবার নয় রাগমালা ভুল (?) করে তোমাতে মজেছি, ভজন সাধন সিদ্ধি সে-কারণে হলো না হলো না! ধ্রম্নপদ সংগীতে আছে অনন্ত খনিজ সূক্ষ্ম মিহি অন্তরীণ বেদনাদহন ঐশিতার ধীরলয় ওঠানামা তান মর্মের মরমে পশে নতুন চরের মতো সুরলোক আবিষ্কার করি, মৃত্যুস্বাদ করি পান তারিয়ে তারিয়ে…

  • মানুষের কথা

    শ্যামলকান্তি দাশ   মানুষ বড়ো হচ্ছে। একটু একটু উঁচু। মঞ্চ থেকে যাতে লোকে দেখতে পায়। চিবিয়ে চিবিয়ে কথা বলছে। জিভ আলগা। দাঁত ফাঁকা। হুহু করে কথা বেরিয়ে যাচ্ছে। তার আঙুল ঘূর্ণ্যমান। পাখনা উড়ন্ত। উড়তে উড়তে সে এস্পস্ন্যানেড যাচ্ছে। পার্ক স্ট্রিট যাচ্ছে। খিদিরপুরের ট্রাম খুঁজতে খুঁজতে ফুটপাতে গলা ভিজিয়ে নিচ্ছে।   তার গায়ে চুন। মুখে কালি।…

  • এম্মা : রোমান্টিক নায়িকার ট্র্যাজেডি

      আবু সাঈদ গুস্তাভ ফ্লোবেরের (১৮২১-৮০) মাদাম বোভারি (১৮৫৭) উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এম্মা বোভারি অবশ্যই একজন রোমান্টিক নায়িকা; কিন্তু তাকে কোনোভাবে সুখী বলা যাবে না। শুধু সে নয়, তার সমাজটাও ছিল অসুস্থ। এ অসুস্থ সমাজে সে কোনো দায়িত্বই পালন করতে পারেনি। মায়ের কর্তব্য সঠিকভাবে পালন করতে পারেনি। স্ত্রী হিসেবেও সে চরমভাবে ব্যর্থ। প্রেমিকা হতে গিয়ে…

  • কামাল চৌধুরী : কাব্যপাঠের সূত্র

    শহীদ ইকবাল নান্দনিক ঐশ্বর্যে চকিত পড়ে নিই, কবি কামাল চৌধুরীকে। জন্ম ১৯৫৭। ‘Pure Experience’-এ ভরা তাঁর এনিকডৌট। সেই বেশ আগে, মিছিলের সমান বয়সী পড়ে তাঁকে জড়িয়ে ফেলি সিনেসথেসিক-প্রবাহে। বোধ, ইন্দ্রিয়জ কারুকর্ম যা প্রকৃতির পলাতকা ছায়ায় পালটায়, গড়ে ওঠে; কিংবা এক অনুরাগে সন্ত বশীভূত না হয়ে অন্যতে পৌঁছায়, দোলা লাগায় কিংবা অনুভব থেকে গন্ধানুরাগে স্ফটিকস্বচ্ছতা পায়,…

  • মঞ্জু সরকারের উপন্যাস : সমাজকাঠামোর রূপরেখা

    শামীম সাঈদ সাহিত্যিক কি সমাজতাত্ত্বিক? সম্ভবত তাঁর সমাজবীক্ষা সমাজতাত্ত্বিক অপেক্ষাও অধিক গভীরতর হতে পারে। সমাজতত্ত্ব ‘বিজ্ঞান’ হয়ে উঠতে চায় বিধায় সমাজতাত্ত্বিকের দৃষ্টিভঙ্গি কিছু গ–বদ্ধ থাকে, সাহিত্যিকের তা থাকে না। সাহিত্য-রচয়িতার থাকে একজন মূল্যবোধ বিযুক্ত সমাজবিজ্ঞানী অপেক্ষাও গভীর মনোনিবেশ সচল-সমাজসত্তার অন্তর দেশে। তবু, যদিও, শেষাবধি একজন সমাজতাত্ত্বিকও তাঁর গবেষণায় মূল্যবোধ বিযুক্ত থাকতে পারেন না। সেখানে লেখকের…

  • আদিবাসী জীবনকেন্দ্রিক উপন্যাসে কবির বৃত্তান্ত

      বদরুন নাহার বাংলা সাহিত্যে মহাশ্বেতা দেবীকে ব্যতিক্রমী লেখক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, যে-ক্ষেত্রটির জন্য তাঁকে এ-আখ্যা দেওয়া হয়ে থাকে, তা হলো তাঁর আদিবাসী জীবনকেন্দ্রিক উপন্যাস রচনা। পঞ্চাশের দশকে লিখতে শুরু করেন তিনি। ষাটের দশকের মাঝামাঝি এবং পরবর্তী দশকগুলোতে প্রান্তিকজন-আশ্রিত উপন্যাস রচনায় ব্যাপ্ত থেকেছেন মহাশ্বেতা। সম্ভবত সর্বাধিক আদিবাসী জীবনকেন্দ্রিক উপন্যাস তিনিই রচনা করেছেন। এ-ধারার…

  • ‘শা-জাহান’ আর-একবার

    সনৎকুমার সাহা অনুমান, সাধারণ বিচারে ‘শা-জাহান’ রবীন্দ্রনাথের সেরা কবিতার একটি। আজো এর খ্যাতি অমলিন। বারবার পড়েও পুরনো হয় না। বাণীর গভীরতা ও গাম্ভীর্য কোথাও-কোথাও প্রবাদতুল্য। মাধুর্য ও ব্যঞ্জনা চেতনার বহুতলে একসঙ্গে ঘা দেয়। সাড়া জাগায়। ঢেউয়ের পর ঢেউ তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সমানতালে বহমান। আমরা আবিষ্ট হয়ে পড়ি। সমাপ্তি তার রেশ রেখে যায়। কালের…