February
-

পিঞ্জর
শেষ পর্যন্ত বাঁকড়ো সদর থেকেই রুপোর খাঁচাটা করিয়ে নিয়ে যাই। কাছে-পিঠে করালেও হতো। শালতোড়া কি আর তেমন অজ গাঁ? কিন্তু ওই যে বলে মনের খুঁতখুঁতুনি। সবচেয়ে ভালোটা না হলে মন উঠতে চায় না। বাঁকড়োর ছিনাথ স্বর্ণকারের এই নাম তো সেই নাম। রুপোও গড়েন। দুটি ছেলেই তাঁর মুম্বাইয়ের জাভেরি বাজারে কারিগরের কাজে পুঁটলি-ভর্তি টাকা কামাচ্ছে। তাই,…
-
বুদ্ধিজীবিতা যখন দৃষ্টান্তস্বরূপ
সিরাজুল ইসলাম চৌধুরী কেমন প্রবন্ধ লেখেন? তাঁর নির্বাচিত প্রবন্ধ (আগামী প্রকাশনী, ১৯৯৯) পড়তে বসে চকিতে গত প্রায় সিকি শতাব্দীর পরিসরে প্রকাশিত স্বতন্ত্র প্রবন্ধ-গ্রন্থগুলোর শিরোনাম মনে করে দেখি চমৎকার নাম- আমার পিতার মুখ (১৯৮০), তাকিয়ে দেখি (১৯৭৪), বৃত্তের ভাঙাগড়া (১৯৮৯), আরণ্যক দৃশ্যাবলী (১৯৭৫), উদ্যানে এবং উদ্যানের বাইরে (১৯৯২), অনতিক্রান্ত বৃত্ত (১৯৭৭), বেকনের মৌমাছিরা (১৯৮৫), নিরাশ্রয় গৃহী…
-
নিউইয়র্ক থেকে এক বছরের সেরা বই
আটলান্টিকের এপার বা ওপার যেখানেই হোক না কেন, ২০০৩ সালের সেরা বইয়ের তালিকায় একজন বাঙালি লেখিকার নাম অনিবার্যভাবে উপস্থিত। তিনি মণিকা আলি। তার প্রথম উপন্যাস ব্রিক লেন নিউইয়র্ক টাইমসের সেরা বইয়ের তালিকায় যেমন রয়েছে, তেমনি রয়েছে লন্ডনের গার্ডিয়ান পত্রিকার তালিকায়। আবার ২০০৪ সালের প্রথম যে বেস্ট সেলারের তালিকা, তাতেও দেখছি একজন বাঙালি লেখিকা : ঝুম্পা…
-

মম আসেনি
কথা ছিল, কার্জন হলের সামনের চতুরে অপেক্ষা করবে। সময় জানিয়েছিল এগারোটা। সাজিদ কথামতো ঠিক সময়ই এসেছে। এবং তারপর থেকে অপেক্ষা করছে। কিছুক্ষণ সদ্য চারা গজানো ফুলের বেডগুলো দেখে, তারপর দেখে মাঝারি সাইজের মেহগিনি গাছের সারি। ডালে ডালে নোনা ফলের সাইজের ফল ধরেছে। কিছুটা আগাম হলেও অশোক গাছের ডালে একটা দুটো লাল রঙের ফলের থোকাও চোখে…
-

ক্ষমার প্রাচ্য
এ নাট্য দর্শনান্তে ক্ষমা ও প্রাচ্য দুটি ভিন্ন শব্দ পারস্পরিক বৈশিষ্ট্যপ্রাপ্ত হয়ে দর্শকের মনে সমান্তরাল হয়ে যায়। ক্ষমা মানবের বিবিধ বৈশিষ্ট্যের একটি আর প্রাচ্য ভৌগোলিক সীমানার দিকনির্দেশক। কিন্তু সেলিম আল দীন রচিত ‘প্রাচ্য’ নাটকে এ দুটি শব্দ একে অন্যের যথার্থ বিকল্পরূপে সমার্থক শব্দমালায় অঙ্গীভূত হয়। প্রাচ্য মূলত একটি ভৌগোলিক ধারণা, এর বিপরীত ধারণা হলো পাশ্চাত্য।…
-

ফোকলোর-চর্চার ঐতিহাসিক প্রেক্ষাপট ও রূপান্তরের ধারা
সাম্প্রতিক কালে পাশ্চাত্যবিশ্বে বিশেষ করে ইউরোপের স্ক্যানডিনেভিয়ান অঞ্চল, মধ্য ও উত্তর-পূর্ব ইউরোপের হাঙ্গেরি, | রাশিয়া, উত্তর-পশ্চিম ইউরোপের এস্তোনিয়া, পশ্চিম ইউরোপের জার্মানি এবং উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকার ব্রাজিলে ফোকলোরের ধারণাগত এবং গবেষণার গুরুত্ব পরিবর্তনের (shift of emphasis) ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। ফোকলোর (Folklore) শব্দটির উদ্ভাবনা অবশ্য ইংল্যান্ডে, ১৮৪৬ সালে। এর আগের অ্যান্টিকুইটি (Antiquity)…
-

সংগীতহীন অন্ধকারে চলেছে যে পথিকেরা
ঢাকায় আমরা সত্যেন বোস-কাজী | মোতাহারদের গানের আড্ডার কালটি | পাইনি। কিন্তু পেয়েছি তার স্মৃতি। এই আড্ডার কথা জেনেছিলাম স্বয়ং আড্ডার আড়তদারের মুখেই। একষট্টি সন। কর্ণফুলির ইসমাইল সাহেব মেলা টাকা দিয়েছেন ছায়ানটকে, স্কুল আরম্ভ করবার জন্যে। ছয় হাজার টাকা! স্থির করলাম আমরা যন্ত্রপাতি যতীন থেকেই নেব। যতদূর মনে পড়ে সনজীদা তাঁর বাবা কাজী মোতাহার হোসেন…
-
গল্পকাহিনী
বাংলা ছোটগল্পের কলকব্জা কী, অথবা তার নান্দনিক তত্ত্বালোচনা এই রচনার উদ্দেশ্য নয়। ওই জাতীয় বিদগ্ধ বাক্যস্রোত আমার কলমে আসে না। আমি বরং নিজ গল্প লেখার অভ্যাস সম্পর্কেই কিছু অক্ষর সাজাতে পারি। আমার প্রথম গল্প প্রকাশিত হয়েছিল চল্লিশাধিক বর্ষ পূর্বে। সম্প্রতি প্রকাশিত মদীয় ‘গল্প সমগ্র’র ‘নিবেদন’ অংশে এ-প্রসঙ্গে যা বলা আছে উদ্ধৃত করছি। ‘চল্লিশাধিক বর্ষ’ অনেক…
-

ভাষা-আন্দোলনের চালচিত্র
১৯৪৭-এর পূর্ব থেকেই আধা-বাঙালি, উর্দুভাষী-বাঙালি, রক্ষণশীল চিন্তার বাঙালি মুসলমান বাংলার মাটিতে উর্দুকে মাতৃভাষারূপে প্রতিষ্ঠ তিষ্ঠার । যড়যন্ত্রে | লিপ্ত থাকেন। তাঁরা চেয়েছেন উর্দুকে মাতৃভাষা ও জাতীয় ভাষারূপে আর আরবিকে ধর্মীয় ভাষারূপে প্রতিষ্ঠা করতে। কিন্তু সাহিত্য । সংস্কৃতি অঙ্গনে এর প্রতিক্রিয়ায় প্রচণ্ড বিরোধিতাও করা হয়। বিভিন্ন পত্রপত্রিকা, ধর্মের ভিত্তিতে জাতীয়তায় বিশ্বাসী কতিপয় লেখক বুদ্ধিজীবী জীবী ছাড়া…
-

শামসুর রাহমান : তাঁর কবিতা
বাংলা ভাষাভাষী জগতে শামসুর রাহমানের মুখ্য পরিচয়, তিনি কবি। বেশ কিছুদিন থেকে তাঁকে দেশের প্রধান কবি আখ্যায়িত করা রেওয়াজে পরিণত হয়েছে। যখন তিনি এভাবে আখ্যায়িত হন, সেটা যতই বাহুল্য হোক, যতই পুনরাবৃত্তিমূলক হোক, আমরা বিনা তর্কে আমাদের সম্মতি জানাই। সময়ের হিসেবে মোটামুটি সিকি শতাব্দীকাল ধরে কবিতার এই উচ্চাসনে তাঁর অধিষ্ঠান। ইতোমধ্যে কবিতায় নতুন কণ্ঠস্বর শোনা…
-

অশনিসংকেত : একুশে ও বাংলাদেশ
সকল উন্নত জাতিরই গর্ব করার মতো কিছু জায়গা থাকে। বাঙালির ছিল মেধা। সে-মেধার প্রকাশ ছিল রাজনীতিতে ও সাংস্কৃতিক ঐতিহ্যে। ভারতবর্ষীয় উপমহাদেশের বিগত শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত একশ’ বছরের ইতিহাস তা প্রমাণ করে। এখন যতদিন যাচ্ছে সে- সব কাহিনী ক্রমশ পুরাকীর্তিতে রূপান্তরিত হচ্ছে ভাবলে সম্ভবত ভুল করা হবে না। রাজনৈতিক ইতিহাস যেমনই ভাঙাগড়ার ভিতর দিয়ে চলুক অখণ্ড…
-

ভাষা- আন্দোলন : কিছু স্মৃতি, কিছু কথা
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে যেতে হয় কী কাজ করেছি আর কী কথা বলেছি- জীবনানন্দ দাশ অনুরোধ এসেছে ভাষা আন্দোলনের স্মৃতিকথা লেখার। বয়স আশি অ টুইটুই করছে, বার্ধক্যে পৌঁছে প্রবন্ধ নিবন্ধ লেখা প্রায় ছেড়েই দিয়েছি কিন্তু লেখার বিষয় যখন ভাষা আন্দোলন, তখন সম্মতি না দিয়ে পারি না। ভাষা আন্দোলনের দিনগুলি আমার জীবনের সবচেয়ে অবিস্মরণীয়…
