February

  • একুশের অর্জন কতটা সামাজিক, কতটা রাজনৈতিক

    একুশের অর্জন কতটা সামাজিক, কতটা রাজনৈতিক

    ভাষা প্রধানত সামাজিক-সাংস্কৃতিক উপাদান হওয়া সত্ত্বেও বিকশিত সমাজে এর রাজনৈতিক তাৎপর্য বিশেষ গুরুত্ব বহন করে থাকে। যেমন ব্যক্তিজীবনে তেমনি সামাজিক ও জাতীয় জীবনে ভাষার প্রভাব নানামাত্রিক। শৈশবে প্রথম ভাষা হিসেবে অতি সহজে আয়ত্ত ও আত্মস্থ করা মাতৃভাষা মনে হয় স্বতঃসিদ্ধভাবে রক্তে মিশে যায় এবং অস্তিত্বের অংশ হয়ে ওঠে। হয়তো তাই ভাষার জাদু ব্যক্তিমনে একধরনের মুগ্ধতার…

  • ভালো লাগার শহর

    ভালো লাগার শহর

    মণ খুব আনন্দের, অন্তত আমার কাছে। আমার মনে হয় টাকা খরচ করার সবচেয়ে ভালো উপায় হলো ভ্রমণ । অনেকে বই কেনা, সৌধ নির্মাণ, জনহিতকর কাজ বা দান-ধ্যানের কথা বলবেন। আসলে পেয়ালাভর্তি নানা রঙের পানীয়ের মধ্যে যার যেটা খুশি সে তার নিজের রুচি অনুযায়ী বেছে নেয়। যে পৃথিবীতে জন্মেছি, এই অনিত্য জীবনে তার যতটা সম্ভব দেখে…

  • দু ডলার দামের পানি

    দু ডলার দামের পানি

    অনুবাদ : মেহবুব আহমেদ ঘোড়ার পিঠে চড়ানো গদি চেপে ধরে ছোট তুলে রেমিজিয়া বলল, ‘পারগেটরির আত্মাদের জন্যে এই নিকেলটা রাখ, ফিলিপা। বৃষ্টি হোক।” খরায় জ্বলে যাচ্ছে এ অঞ্চল, তাতেই রেমিজিয়ার এই বিলাপ। সিগারেট টেনে চলল ফিলিপা, কোনো উত্তর দিল না। শেষে চোখ তুলে আকাশটা খুঁটিয়ে দেখতে লাগল। নিঃসীম পরিষ্কার আকাশ, সামান্য ছায়া পর্যন্ত নেই। অসহ্য…

  • একাদশ দ্বিবার্ষিক প্রদর্শনী এশীয়চারুকলা : চিরায়তওএইদাহকাল

    একাদশ দ্বিবার্ষিক প্রদর্শনী এশীয়চারুকলা : চিরায়তওএইদাহকাল

    দেশের সীমানা আছে। সংস্কৃতি সেই সীমানা মানে না। এক দেশের মানুষের ভাবনার সঙ্গে অন্য দেশের মানুষের চিন্তা মিশে যাচ্ছে। এ ঘটনা কতকাল ধরে চলছে তা বুঝতে হলে জানা ইতিহাসেরও আগের সময়ের কর্মকান্ডের কথা অনুমান করতে হবে। সংস্কৃতি মানুষ রচনা করে। মানুষ চিরকাল সুদূরের পিয়াসী। মানুষ মূলত একা নয়। মানুষ আরো মানুষের সাথে মিশতে চায়। মানুষের…

  • মুঠোফোনের গদ্য

    মুঠোফোনের গদ্য

    বংলাদেশে কতকগুলো জায়গার নাম আছে, সাধুভাষায়, ক্রিয়াপদ, অতীতকাল। যেমন: টাঙ্গাইল। কে যে কী সেখানে টাঙ্গাইলেন জানি না, তবে টাঙ্গাইলেন যে বটে, তা না হয়েই যায় না। না হলে জায়গার নাম টাঙ্গাইল হবে কেন! এমনিভাবে নড়াতে নড়াতে নড়াইল, সরাতে সরাতে সরাইল। এখন এদেশে এসেছে এক নতুন জিনিস – মোবাইল। কে-যে কাকে কবে এদেশে প্রথম মোবাইয়াছিলেন, জানা…

  • বাঁশরি ও রণতূর্য

    বাঁশরি ও রণতূর্য

    আচার্য নন্দলাল গাছের মধ্যে শক্তির প্রকাশ | দেখতে পেতেন। একে বলা যায় উত্থানের শক্তি—মাটি ফুঁড়ে গগনস্পর্ধী প্রকাশ। তাঁর শিল্পীজীবনের প্রায় পুরোটাই কেটেছে শান্তিনিকেতনে, যেখানে দীর্ঘকাণ্ড উন্নতশির শালের ছড়াছড়ি। তিনি প্রচুর এঁকেছেন শালগাছ, প্রচলিত নিয়মে উপর থেকে নিচের দিকে না টেনে কাণ্ডের রেখা টানতেন উল্টো, নিচের থেকে ওপরের দিকে। তাতে আচার্য নন্দলালের মতে, গাছের upward thrust…

  • অর্ফিয়ুসের মতো

    বড় মন্থর গতিতে কেটে যায় বন্ধ্যা সময়, দিন আর রাত্রির প্রভেদ বুঝি না আমি। জানি না কীভাবে কেটে যায় দ্বিপ্রাহরিক অলস বেলা অথবা মধ্যরাত্রির নিস্তব্ধ সময়। শুধু মনে হয় নষ্ট-পচা সময় জুড়ে ব্যর্থতার বিপুল আরতি বেজে চলে শ্রান্ত মেধায়; শুধু অপেক্ষার বদে ভরিয়ে রাখি ভারাক্রান্ত মন। এতো নয় যত্নে গড়া পুতুলের সাজানো সংসার! অসম্ভব বাসনায়…

  • প্রতিসাম্য

    মানুষ ঘোড়ার গল্প শুনে-শুনে আর সব প্রাণীর চেহারা ভুলে যায় স্নায়ুর পরিধি জুড়ে হ্রেষাধ্বনি শুধু যুদ্ধের মাঠে, দুর্গের চারদিকে কেবল ঘুরতে থাকে, আস্তাবলে ফিরে তারা বহুক্ষণ দাঁড়িয়ে ঘুমায় ঘোড়াও শুনেছে গল্প মানুষের বুঝেছে লাগামখানি কত ভয়াবহ, চেপে বসা আরোহীর অপরাধ কীরকম ক্ষমাহীন, তার সিংহাসন আর স্বপ্ন মুছে যাওয়া নিরীহ বুদবুদ বাকি থাকে হ্রেষাধ্বনি। মনুষ্যগল্পের নিচে…

  • মেঘবতী

    শেষপর্যন্ত মানুষই মানুষকে নিয়ে যায় দুঃসময় থেকে সুসময়ে সর্বাঙ্গে সন্ধের রং মেখে নিশিপক্ষী নিজস্ব নীড়ে ফিরে আসে দিনান্তে কোথায় তুমি যাও, মেঘবতী বিকাশ-উন্মুখ গতির চাঞ্চল্যে শূন্য সময়ের গর্ভ থেকে শুরু হয় তোমার নিয়তিবিদ্ধ যাত্রা এবং আমার মর্মমূল সেতো তোমার অস্তিত্বের শিকড়ের নামান্তর মাত্র পড়ন্ত হেমন্তের প্রান্তরের আদিগন্ত রুক্ষতা অন্তর্গত অক্লান্ত তৃষ্ণা তীব্রতর করে তোলে আর…

  • ফসিল

    এবার থেকে শুধু মাঠের গল্প লিখব ভেবেছি। কীভাবে খুব চওড়া মাঠের এক প্রান্তে বসলে তার মধ্যে অনেকগুলো স্তর টের পাওয়া যায় যে কোনও পুরনো সভ্যতার মতো কোনও এক স্তরে চুটিয়ে ক্রিকেট খেলেছিল হাফপ্যান্ট পরা দুটো বাচ্চা শীতের দুপুর জুড়ে সেই ছুটোছুটি কী শান্ত রোদ্দুর হয়ে আছে! ওই রোদ্দুরে কেউ খুলে রেখেছিল তার বাদামি বুটজুতো আর…

  • বয়েসকাল

    ছেলেটিকে পেরিয়ে হেঁটে যেতে যেতে মেয়েটি বারবার আলতো হাতে খোঁপা বাঁধছে, আর বারবার খুলে যাচ্ছে তার হালকা, খয়েরি, ফাঁপানো চুল। খুলে, এঁকেবেঁকে পড়ছে পিঠের মাঝবরাবর। এই পুরো ঘটনাটার মধ্যে একটা আহ্বান আছে একটা চাপা যৌন উত্তেজনা কেননা মেয়েটির শিরদাঁড়া বরাবর গভীর খাঁজ আর ছেলেটি তার পরিচিত নয়।

  • বালক, তুমি একদিন

    দূরপ্রান্ত বালক, আমি স্পষ্টই দেখতে পাচ্ছি, একদিন কবি হবে তুমি। বাইচের নৌকোর টান তোমার শরীরে এখন তরতর করে উঠছে, বীজতলার সবুজ তোমার চুলে এখনই, তোমার শাপলা এখনি লাল, সরল স্বচ্ছ জল এখন নালার ওপর দিয়ে বহে যাচ্ছে, তুমি পা ডুবিয়ে, মাছের বা নক্ষত্রের ঝাঁক চঞ্চলতাই যেন এখন তোমার করোটিতে, গুঞ্জন করছে অরুণ পতাকা হাতে ভোর…