March

  • স্মৃতির সড়ক ধরে দৃশ্য-অদৃশ্যের ভুবনে

    রশীদ আমিন এ-কথা বলতে দ্বিধা নেই যে, একটা মূর্ত-বিমূর্তের দ্বন্দ্বের মধ্যেই আমাদের বসবাস। আমরা অনবরত দেখা-অদেখার ভুবনে ছুটে বেড়াই। যা দেখি তার পর্দা ভেদ করে অদেখার পানে ছুটে যাই। মানুষের আত্মা-মন সর্বদা এক অসীমের সন্ধানে ঘুরে বেড়ায়। তবে সেই অসীমতা কোথায়? কোথায় গেলে সেই অপরূপের সন্ধান পাবো? শিল্পী মাত্রই হয়তো এ-ধরনের ভাবনায় আচ্ছন্ন হয়। শিল্পী…

  • ক্ষুধা ও প্রেম

    হুমায়ূন মালিক   তারেক দরজার কাছে এসে থামে, বলে, ওই যে বেঞ্চে, মেরুন রং শাড়ি… এই… তারেকের কথা কাট করে হাঁক, দেখি ভাই… হাতে হাতকড়া পরা মধ্যবয়সী এক আসামিসহ দুই-তিন পুলিশ। বউ আর বউয়ের লাঙ্গরে প্রেকটিকেলে পাইয়া শালায় জোড়া খুন ঘটাইছে। তার পাশ থেকে কেউ বলে। আসামিসহ পুলিশ আদালত কক্ষে ঢোকার পেছন পেছন রায়হানও। ঢুকে…

  • কে আসে অন্ধকারে

    ইমদাদুল হক মিলন এনামুলের মৃত্যুশোক তখনও কাটিয়ে উঠতে পারিনি আমরা। বিশেষ করে রওশন একদমই মেনে নিতে পারছে না ভাইয়ের মৃত্যু। সে আর এনামুল যমজ। যমজ ভাইবোনদের একজন আরেকজনকে ছেড়ে গেলে অন্যজন সেই শোক সামলাতেই পারে না। রওশন সারাক্ষণ কাঁদে, কথাবার্তা প্রায় বলেই না। খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। ছেলের শোক সামলে মা এখন রওশনকে নিয়ে ব্যস্ত। যেভাবে…

  • দৃশ্যকলার বিশ্ববীক্ষা : আমাদের সমকাল

    আবুল মনসুর আজ থেকে প্রায় একশ বছর আগে ১৯১৭ সালে শিল্পপ্রেমিক ও বোদ্ধামহলের মুখের ওপর একটি প্রস্রাবাধার ছুড়ে মেরে ফরাসি শিল্পী মার্সেল দুঁ্যশ প্রশ্ন রেখেছিলেন : Can one make works which are not works of art? হতবিহবল পশ্চিমা শিল্পজগৎ তাড়াতাড়ি একে শিল্প বলে মেনে নেয়। মানব সভ্যতার ইতিহাসে বিংশ শতাব্দীতে এমনসব কান্ডকীর্তি ঘটে চলছিল যে,…

  • বাংলাদেশের ছড়ায় গণচেতনা

    বিশ্বজিৎ ঘোষ সাহিত্যের বহুমুখী ও বৈচিত্র্যময় শাখাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শাখা হচ্ছে ছড়া। ছড়াসাহিত্যের ইতিহাস সুপ্রাচীন। বাংলা ছড়ার সুদীর্ঘ ইতিহাসের পথ ধরেই বাংলাদেশের ছড়াসাহিত্যের প্রতিষ্ঠা ও বিকাশ। বর্তমানে বাংলাদেশের সাহিত্যের ধারায় ছড়াসাহিত্য গুরুত্বপূর্ণ শিল্পশাখা হিসেবে স্বীকৃত। অতীতে ছড়া রচিত ও বিকশিত হয়েছে মানুষের মুখে মুখে – কালের গ্রাস থেকে এগুলো রক্ষিত হয়েছে মানুষের স্মৃতিকোঠায়। প্রাচীন…

  • দেবেশ রায়ের উপন্যাসচিন্তা

    চন্দন আনোয়ার দেবেশ রায়ের মননশীল লেখা আমার গদ্যচর্চার সাম্প্রতিক সম্মোহন। ২০১০ সালের আগে পর্যন্ত আমি দেবেশ রায়কে স্রেফ কথাসাহিত্যিক হিসেবেই পাঠ করে আসছি। তাঁর ছয় খণ্ডে প্রকাশিত গল্পসমগ্র ও বেশ কয়েকটি অসাধারণ উপন্যাস আমার আবশ্যকীয় পাঠের তালিকায় আছে। এরকম আরো চারজন আছেন -মানিক বন্দ্যোপাধ্যায়, কমলকুমার মজুমদার, হাসান আজিজুল হক ও আখতারুজ্জামান ইলিয়াস। এঁদের মধ্যে শুধু…

  • শামসুর রাহমানের চারটি কবিতার নিবিড় পাঠ রূপালি স্নান : কবির অপ্সুদীক্ষা

    বেগম আকতার কামাল কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু-সম্পাদিত কবিতা পত্রিকায়, পরে সংকলিত হয় প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যগ্রন্থে। আলোড়িত চৈতন্যধারী এক নিরালা কবির ধ্বনিদৃশ্যময় কল্পোক্তিকে এখানে চিহ্নিত করা যায়। নিওক্রিটিসিজম কাব্যতত্ত্বের প্রবক্তা আই এ রিচার্ডস কথিত pseudo-statement তথা কল্পোক্তির অবিরাম নিবিড় চর্চা করেছেন শামসুর রাহমান। রোমান্টিক কবিদের কাব্য-কল্পনাতত্ত্ব থেকে আলাদা এই কল্পোক্তি, একে…

  • বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে

    আশীষ-উর-রহমান বিদায়ী শীতকে ছুঁইছুঁই করছে বসন্ত। ঋতুরাজ উষ্ণ নিশ্বাস ফেলছে গতায়ু শীতের কাঁধে। গাছপালার শাখা থেকে মলিন বিবর্ণ পাতা ঝরিয়ে দিচ্ছে থেকে থেকে বয়ে যাওয়া দমকা হাওয়ার ঝাপটা। বিমর্ষ প্রকৃতির গভীর সত্তায় জেগে উঠেছে প্রাণপ্রাচুর্যের স্পন্দন। তারই এক অনির্বচনীয় সুরলহরি বয়ে যাচ্ছে চরাচরজুড়ে। রবীন্দ্রনাথের কথা মনে পড়ে – ‘আনন্দধারা বহিছে ভুবনে…।’ সেই আনন্দকে আরো নিবিড়…

  • সম্পর্কের কনস্ট্রাকশন ও কম্পোজিশন

    জাফরিন গুলশান পাটের চট, চটের বুনট, এর আঁশ এবং এর থেকে সম্ভব সকল সম্ভাবনার সঙ্গেই খেলেন কাজী সাঈদ আহমেদ। কোলাজ পদ্ধতিতে বিবিধ আঙ্গিক (ফর্ম) গুরুত্বপূর্ণ উপায়ে সংযোজিত হয় ক্যানভাসে। ক্যানভাস বা চিত্রপটের মূল আধার কখনোবা প্রচলিত মার্কিন কাপড়, কখনোবা চট। এর ওপরের বিভিন্ন তলে পরতের পর পরতে রং লেপনে বিনির্মাণ হয় শিল্পীর চেতনার ভাষা। ‘রিকনস্ট্রাকশন…

  • মূর্ত-বিমূর্ত জীবনধারা

    জাহিদ মুস্তাফা চার দশকের বেশি সময় ধরে আমাদের চারুশিল্পে সক্রিয় নম্র-নিভৃতচারী শিল্পী বীরেন সোম। বিংশ শতকের ষাটের দশকের মাঝামাঝি তিনি চিত্রকলায় শিক্ষা নিতে এসেছিলেন ঢাকার তৎকালীন চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। তখন মাথার ওপর বটবৃক্ষের মতো ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী আনোয়ারুল হক। জামালপুর থেকে কৈশোর-উত্তীর্ণ বয়সে ঢাকায় এসে চারুকলায় ভর্তি হয়েছিলেন শিল্পী হিসেবে নিজেকে…

  • ফরিদা জামানের মরমি জাল

    মইনুদ্দীন খালেদ মাটি মানুষকে ডাকে। মাটির টানে মানুষ ফিরে ফিরে আসতে চায় তার আঁতুড় আবাসে – জন্মভূমে। আর মাটি-মায়ের টানে পৃথিবী অভিমুখী হয়ে আছি আমরা সবাই। মাধ্যাকর্ষণের অমোঘ সূত্রটিই কি স্বভূমির জন্য মানবহৃদয়ের যে দুর্নিবার আকর্ষণ তার জন্য দায়ী? আমরা সুজলা দেশের মানুষ। আমাদের হৃদয়ে দয়ালু-জলের আর্দ্রতা। জলকষ্টে আমাদের নাভিশ্বাস ওঠে। জলধারা শুকিয়ে গেলে আমরাও…

  • নজরুল-বীক্ষা সমাচার

    রাজিউল হাসান নজরুল-বীক্ষা সুব্রত কুমার দাস গদ্যপদ্য ফেব্রুয়ারি ২০১৩ ঢাকা ১৪০ টাকা বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় সংগীতজ্ঞ, সংগীতস্রষ্টা, দার্শনিক, সাহিত্যিক, দেশপ্রেমী, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে বিস্তর গবেষণার ফসল অধ্যাপক সুব্রত কুমার দাস-রচিত এবং গদ্যপদ্য থেকে প্রকাশিত নজরুল-বীক্ষা। সুন্দর এবং সাবলীল ভাষায় রচিত এ-গ্রন্থটি এগারোটি পরিচ্ছেদে বিভক্ত। পাঠক সাধারণত প্রবন্ধ,…