March
-
গঙ্গা : জাল-জল ও জেলে-জীবনের গৃহস্থালি
মঈন শেখ বাংলা সাহিত্যের জমিন সরস করেছে নদী। গানে, গল্পে, কবিতা, উপন্যাসে, সবখানে নদীর আধিপত্য সবার আগে। নদীর উপস্থিতি যতটা মনে ততটা মননে। উপমা, উপমান কিংবা সরাসরি নদী আর বাংলা একাকার। তাছাড়া বাংলা ভাষাভাষী অঞ্চলে নদী যতটা জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, অন্য কোথাও তা হয়তো নেই। আর এ কারণে বাঙালির প্রতিটি ক্ষেত্র অর্থাৎ, শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য,…
-
কবিতা ও কথার মর্মভেদী আলো
কালীকৃষ্ণ গুহ ‘নিজের তৈরি গহবরের উপর দিয়েই এখন আমার হাঁটা’ গত চল্লিশ বছর ধরে কবি অলোকরঞ্জন দাশগুপ্তকে নিয়ে একটি নিবন্ধ লেখার কথা – বলা যায় একটি শ্রদ্ধাপত্র রচনার কথা – ভেবে এসেছি, কিন্তু কাজটি করে ওঠা যাচ্ছিল না। কেন যাচ্ছিল না, তা বোঝাও কঠিন; বাধা একটা ভেতর থেকেই তৈরি হয়ে আসছিল আর বাইরে থেকেও যথেষ্ট…
-
যুদ্ধের উপন্যাস : টিন ড্রাম
মহীবুল আজিজ সাহিত্যতাত্ত্বিক মিখাইল বাখতিন তাঁর রচনায় বলেন, ১৯২০-এর দিকে উপন্যাস তার নিজের পথ নির্মাণ করতে সমর্থ হয় এবং এরপর থেকে উপন্যাস তার সেই পথকেই অনুসরণ করে চলতে থাকে। এর আগে উপন্যাসে যত গল্প-চরিত্র-ঘটনাই থাকুক, এর কেন্দ্রীয় আবেগ ও পরিচর্যা কবিতাক্রান্ত ছিল। কাজেই এই পথ করতে গিয়ে উপন্যাসকে বেরিয়ে আসতে হয়েছে কবিতার বলয় থেকে। এক…
-
আরোগ্য লাভের জন্য মো ইয়াং
অনুবাদ : সম্পদ বড়ুয়া সেদিন বিকেলবেলা সামরিক বাহিনীর একটা ছোট্ট দল সদর রাস্তামুখী মাআ কুইসানের বাড়ির সাদা দেয়ালে একটি নোটিশ টানিয়ে গেল। নোটিশে বলা হয়েছে, পরের দিন সকালে বরাবরের মতো জিয়াও নদীর সেতুমুখে প্রাণ-সংহার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। থেকে শিক্ষা গ্রহণের জন্য সকল স্বাস্থ্য-সমর্থ গ্রামবাসীকে উপস্থিত থাকতে হবে। এ-বছর এ-ধরনের আরো অনুষ্ঠান হয়েছে বলে অনেকে এতে…
-
অমিয় চক্রবর্তীর চিঠি : নরেশ গুহকে
পূর্বলেখ ও টীকা : ভূঁইয়া ইকবাল পত্র ২৬ THE INSTITUTE FOR ADVANCED STUDY PRINCETON, NEW JERSEY 19th March 1951 স্নেহাস্পদেষু নরেশ, তোমার কাছে ৫০ টাকা পৌঁছবার কথা – Lloyds Bankকে বলেছি পাঠাতে। একটা অত্যন্ত গভীর এবং আত্মীয় জীবনের পরম দায়িত্বের সঙ্গে তোমাকে জড়াতে চাই। তুমি যদি ঐ টাকা দিয়ে একবার পুরী ঘুরে আসো তাহলে…
-
বইপত্র
নানা মাত্রায় রবীন্দ্র-আবিষ্কার বিশ্বজিৎ ঘোষ Rabindranath Tagore and National Identity Formation in Bangladesh : Essays and Reviews Fakrul Alam Bangla Academy Dhaka, 2012 220 Taka বাঙালি জাতিসত্তার চিরকালের এক উজ্জ্বল সম্পদ রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)। বাঙালির জাতীয়তাবাদী চেতনা নির্মাণে রবীন্দ্রনাথ পালন করেছেন দূরসঞ্চারী ভূমিকা। যে-কোনো গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনে বাঙালি জাতি সহযোদ্ধা হিসেবে রবীন্দ্রনাথকে পেয়ে যান প্রথম…
-
গেরিলা নির্মাতার গেরিলা
গোলাম শফিক বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করে গেরিলাদের বলেছিলেন ‘গরিলা’। এ-বচন অহেতুক ছিল না। গরিলা একটি বলবান প্রাণী, যে-বল বা শক্তির প্রতীক ছিলেন আমাদের গেরিলারাও। তাছাড়া বিশেষ কায়দায় অনিয়মিত খন্ডযুদ্ধ বলতে যা বোঝায় তার শাব্দিক প্রকাশ ‘গেরিলা’, ‘গরিলা’ দুটোই। এ গেরিলারাই একাত্তরে গরিলার মতো জলে ভিজে, রোদে পুড়ে, পাহাড়ি মৃত্তিকায় সরীসৃপবৎ বুক ঘষে-ঘষে শত্রু হননে এগিয়ে…
-
প্রচ্ছদ-পরিচিতি
মরীচিকা রোকেয়া সুলতানার দীর্ঘদিনের সৃজনধারায় বহুস্তর আমরা পর্যবেক্ষণ করেছি। বিশেষত আশির দশকের প্রারম্ভে শান্তিনিকেতনের শিক্ষা তাঁর শিল্পীসত্তা ও মানসভুবনে যে উত্তরোত্তর সমৃদ্ধি এনে দিয়েছিল, পরবর্তীকালে তা হীরের দ্যুতির মতো ঝলমলে ও একজন অগ্রসর চিত্রী হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করেছে। টেম্পেরা ও তাম্রতক্ষণ মাধ্যমে তিনি ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। রোকেয়া সুলতানার আশির দশকে করা ফিগার হয়ে উঠেছিল…
-
সূ চি প ত্র
প্র ব ন্ধ ১২ কবিতা ও কথার মর্মভেদী আলো l কালীকৃষ্ণ গুহ ২১ গঙ্গা : জাল-জল ও জেলে-জীবনের গৃহস্থালি l মঈন শেখ ৩৮ অমিয় চক্রবর্তীর চিঠি : নরেশ গুহকে l পূর্বলেখ ও টীকা : ভূঁইয়া ইকবাল ছো ট গ ল্প ৪৬ ক্যালোট্রপিস জায়গানটিয়া l বুলবন ওসমান ৫০ বইপোকা l কানাই কুন্ডু ৫৪ ক্ষুধা ও প্রেম…
-
শোকগাথা
তারিক সুজাত এক ঘুম ও জাগরণের মাঝে দূরত্ব কতোটুকু? কেউ বলবে এক চুলও না, আমি জানি মহাদেশ! – আমরা কি জেগে আছি? দুই পতাকায় আচ্ছাদিত মুখ, অজস্র কণ্ঠে একই গান তবু কেন আত্মায় মর্মরিত সুরে তোমাকে পাই না দেশ! তোমার শিয়রে এই পোড়া দেহখানি রাখি। এইমাত্র আগুনে পুড়েছে যে সে তো তোমারই…
-
নদী কারো নয়
সৈয়দ শামসুল হকসৈয়দ শামসুল হক \ ৩১ \ সেই ওয়াহেদ ডাক্তারের কথা আমরা ভুলি নাই। রাতের জলেশ্বরীর ভুতভুতুম সড়কে কন্ট্রাক্টর সাইদুর রহমানের কেয়ারটেকার সোলেমান এখন বুড়ির চরের পথে, গন্তব্য তার হাফেজ আবুল কাশেম বলরামপুরীর নিবাসে। মনিবের তাগাদা তাকে ধরি আনো। ধরি আনো মানে পারিলে তাকে বান্ধি আনো। হয়, হয়, বান্ধি আনিবারই কাম বটে। এত রাইতে…
-
সত্যজিৎ রায়ের ছেলেবেলা
নলিনী দাশ মাণিকের, মানে সত্যজিৎ রায়ের ছেলেবেলার কথা সুসংবদ্ধভাবে লেখা আমার পক্ষে কঠিন, কারণ আমার নিজের সুমধুর বাল্যস্মৃতির সঙ্গে তা মিলেমিশে গেছে। আমার মা পুণ্যলতা চক্রবর্তী ছিলেন মাণিকের বাবা সুকুমার রায়ের পিঠোপিঠি ছোটবোন। একশ নম্বর গড়পার রোডের যে-বাড়িতে ১৯২১ সালের মে মাসে মাণিকের জন্ম হয়েছিল, আমারও জন্ম হয়েছিল সেই একই বাড়িতে, তার প্রায় পাঁচ বছর…
