May

  • তখন চুম্বন

    অরুণাভ সরকার এখানে এখন রোদ। তোমার ওখানে বৃষ্টি? আদিতে একটু বৃষ্টিও ছিল না কোথাও ছিল শুধু রোদ আর অন্ধকার; কিছু পরে মেঘ। মেঘ সমস্ত আকাশ জুড়ে মেঘ থেকে বৃষ্টি পৃথিবীতে প্রথম বর্ষণ বর্ষণে বর্ষণে নদী, হাওর, সাগর; সাগর থেকে মেঘ আর মেঘ থেকে বৃষ্টি। প্রথম বৃষ্টিপাতের মতো চলে এসো তুমি এসে সমস্ত রোদ ঢেকে দাও…

  • বিস্মরণ

    উৎপলকুমার বসু কত না নৈকট্যবোধে দূরত্ব বজায় রাখি, বুঝে দ্যাখো। মৃত আত্মীয়দের পাশ থেকে অবশ্যই দূরে থাকি, বিদায়ী বন্ধুদের মনেও পড়ে না, শিউলি ঝরার আগে ‘কাজ আছে’ এই অজুহাতে স্টেশনে পালিয়ে যাই, যাত্রীদের কেউ কি আমাকে চেনে? শহরে যাচ্ছে তারা, কতজন ফিরে এলো, একে-তাকে প্রশ্ন করি ক’টা বাজে ভাই, অথচ সামনেই বড় ঘড়ি, আলোয় উজ্জ্বল,…

  • কবিতার আদিগন্ত স্বপ্নভুমিতে

    দীপঙ্কর ভট্টাচার্য শামসুর রাহমান কবিতার মানচিত্র রিয়া চক্রবর্তী বঙ্ঘীয় সাহিত্য সংসদ কলকাতা, ২০১১ ১০০ টাকা আমাদের অবাধ্য কৈশোরে গদ্য আর পদ্যের নানা জাল যখন ঘিরে ধরার চেষ্টা করছিল চারপাশ, তখন হঠাৎই চমকে দিয়েছিল একটা কবিতার লাইন – ‘বাংলা ভাষা উচ্চারিত হলে নিকান উঠানে ঝরে রোদ/ বারানদায় লাগে জ্যোৎস্নার চন্দন…।’ তখন চিনতাম না এ-কবিতার কবিকে। তাঁর…

  • সত্যসন্ধানী গবেষকের উপস্থাপনা

    রণজিৎ মল্লিক ঢাকার বুদ্ধদেব বসু সৈয়দ আবুল মকসুদ প্রথমা প্রকাশনী ঢাকা, ২০১১ ৩৬০ টাকা কবি বুদ্ধদেব বসুকে (১৯০৮-৭৪) নিয়ে অজস্র বই লিখিত হয়েছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে। তাঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে বড় বড় সংকলন বেরিয়েছে অনেক আগে। তদুপরি বুদ্ধদেব বসুর জীবনের অনেকদিকই অজানা রয়ে গেছে। বুদ্ধদেব বসুর জীবনের সেই অজানা অনেক বিষয়ই উঠে এসেছে সত্যসন্ধানী গবেষক সৈয়দ…

  • ধাঙড়জীবন কথা

    সুব্রত কুমার দাস রামগোলাম হরিশংকর জলদাস প্রথমা ঢাকা, ২০১২ ৩২০ টাকা হরিশংকর জলদাস (জন্ম ১৯৫৫) বাংলাদেশের উপন্যাসে নবাগত এক নাম, যদিও ঔজ্জ্বল্য আর দার্ঢ্যতায় পুষ্ট তাঁর আগমন। এই মাত্র সেদিন, ২০০৮ সালের বইমেলায় তাঁর প্রথম উপন্যাস জলপুত্রের আবির্ভাব এবং প্রথম সে-প্রয়াসেই বাংলাদেশের পাঠকের চিত্তজয়ী তিনি। লেখকের পারিবারিক পেশা এবং উপন্যাসের মানুষদের জীবনাচারের সাজুয্যের কারণে অদ্বৈত…

  • রক্ত কিংবা অগ্নিবৃষ্টির গল্প

    মোহাম্মদ আবদুল মাননান ওদের দোষ দেওয়াটা কোনো কাজের কথা নয়। ওরা সীমা ছাড়িয়েছে – তাও বলা যাবে না। যা দেখে এসেছে তার বিশেষ কোনো অন্যথা করেনি ইবন আর ইনিতা। হরহামেশাই দেখছে কাজিনে-কাজিনে সম্পর্ক। যেমন কাছের কাজিনের মধ্যে, তেমন কিছুটা দূরের কাজিনে-কাজিনেও। কোনো কোনো ধর্মে ফার্স্ট কাজিনের মধ্যে বিয়ে প্রচলিত নয়। এসব আবার কেউ মানছে, কেউ…

  • অপরাহ্ণের নীল কষ্ট

    শহীদ খান এই যে ভাই আপনার…। আমার পেছনে ঠিক ঘাড়ের ওপর একজন মহিলার কণ্ঠস্বর। আমি ঘাড় ফিরিয়ে দেখি। আমার ঘাড়ের ওপর ঝুলছে একটি হাস্যোজ্জ্বল মুখ। মনে হচ্ছে একতোড়া সাদা গোলাপ মহিলাটির মুখজুড়ে ছড়িয়ে আছে। ফর্সা মুখের হাসিটা চারপাশে দ্যুতি ছড়াচ্ছে। ঘাড় ঘুরিয়ে একবার দেখেই আমি মুখ ফিরিয়ে নিই। আমি সুন্দরী মেয়েদের দিকে তাকাই না। সে…

  • আড়াল

    কাজী রাফি কুকুরের একটানা অদ্ভুত ডাকে অনেক ভোরে ঘুম ভাঙল দীপ্তির। মাইকে ভিন্ন ভিন্ন মসজিদ থেকে একের পর এক আজানের শ্রুতিমধুর স্বর ভেসে আসছিল। ঢাকা শহরের বৈশাখি বাতাসে কোনো ঘ্রাণ না থাকলেও ঝিরঝির পাতলা বাতাস বারান্দায় দাঁড়ানো দীপ্তিকে অদ্ভুতভাবে ছোট্টবেলায় নিয়ে গেল। এমনি ফাল্গুন মাসে গ্রামের পথঘাট আর প্রান্তর ভরে থাকত আম-মুকুলের গন্ধে। দীপ্তির ফ্ল্যাটের…

  • বিরিয়ানির প্যাকেটটা

    সাদিয়া মাহ্জাবিন ইমাম দেড় বছরের কালো কুচকুচে ছেলেটা যখন থপথপ করে পা ফেলে, কোমড়ে কালো সুতো দিয়ে বাঁধা ঘুনঘুনিটায় শব্দ হয় – টর-টর… টর… টর। মিজানের বুকের ভেতর ভয় ভয় সুখ ধরে যায়। কত সাধ্যসাধনার পর এ-সন্তান। কত মানত, মোমবাতি-শিন্নি – এমনকি একটা খাসিও মানত করা হয়েছিল। তবে এ-খাসি মানতের কথা তার বউ এখনো জানে…

  • একনজরে বাংলাদেশে নজরুল

    একনজরে বাংলাদেশে নজরুল

    আবিদ আনোয়ার ব্রিটিশশাসিত ভারতের অখন্ড বঙ্গভূমির বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম নিলেও নন্দিত কবিপুরুষ কাজী নজরুল ইসলাম আজ আমাদের জাতীয় কবি। রাজনৈতিক উত্থান-পতনে নানা ভৌগোলিক বিভাজনের সূত্রে এক অর্থে ভিনদেশি হয়েও  যে-কারণে তিনি আজ আমাদের জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত, এর পেছনে রয়েছে তাঁর প্রতি ও তাঁর সৃষ্টিকর্মের প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও ভালোবাসা এবং একই…

  • দ্রোহ ও দ্রোহীর সমীকরণ

    খোন্দকার আশরাফ হোসেন বাংলা কবিতার এক বিস্ময়কর ব্যতিক্রম নজরুলের ‘বিদ্রোহী’, ১৯২২ সালে প্রকাশিত যে-কবিতার নববই বছর পূর্ণ হচ্ছে এ-বছর। ‘বিদ্রোহী’র কোনো পূর্বসূরি নেই; বাংলা কবিতার ঐতিহ্যের মধ্যে এ-কবিতার বীজ নিহিত নেই; ‘বিদ্রোহী’র সার্থক উত্তরাধিকারীও নেই। একক মহিমায়, অননুকরণযোগ্য দৃঢ়তায় একটি মনোলিথের মতো দাঁড়িয়ে রয়েছে কবিতাটি। ‘বিদ্রোহী’কে নিয়ে প্যারোডি করেছেন গোলাম-মোস্তফাদি গৌণ কবিরা, বিদ্রূপ করেছেন শনিবারের…

  • কাজী নজরুল : এক নীড়হারা পাখি

    কাজী নজরুল : এক নীড়হারা পাখি

    বাঁধন সেনগুপ্ত কবি কাজী নজরুল স্বভাবে ছিলেন আজীবন কিঞ্চিৎ অস্থির, কিঞ্চিৎ চঞ্চল। কিন্তু প্রতিভার এই বরপুত্র সৃষ্টির ক্ষেত্রে ছিলেন আজীবন গভীর নিমগ্ন এক স্রষ্টা। অস্থিরতা তাঁর বৈচিত্র্য ভাবনার সহচর। আর চাঞ্চল্য তাঁর অদমিত প্রাণশক্তির প্রকাশ। ব্যক্তিজীবনে নিরন্তর অবস্থানক্ষেত্রে পরিবর্তন সেই অস্থিরতা ও চাঞ্চল্যের পরিচয় বহন করে। অনেকে তাঁকে বলতেন – বাসাবদলের কবি। বস্ত্তত কৈশোরে পিতৃবিয়োগের…