August
-
সূ চি প ত্র
প্রবন্ধ মাহমুদুল হকের অনুর পাঠশালা : কুয়াশাধূসর সকালের কাব্য l আবু নোমান রিজিয়া রহমানের ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক উপন্যাসl আফরোজা পারভীন ও, এবার বুঝি আমি বাংলাদেশি? l জিয়া হায়দার রহমান/ অনুবাদ : আশফাক স্বপন জীবনানন্দ দাশ, অন্যরকম বিস্ময় l হাসান ফেরদৌস নারীর মুক্তির স্বপ্ন ও সাহসের সৌন্দর্য l বিশ্বজিৎ চৌধুরী শ্র দ্ধা ঞ্জ লি রবীন ম-ল : ষাটের দশকের প্রধান এক…
-
শিরোনামহীন
বাঙালির লোকায়ত শিল্পরূপকে নবীন আলোক সঞ্চার করে বাংলাদেশের চিত্রকলাকে সমৃদ্ধ করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ্। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পধারা তাঁর হাতে নতুন ব্যঞ্জনা অর্জন করেছে। বিশেষত ময়মনসিংহ গীতিকার কাহিনিকে অবলম্বন করে তিনি অঙ্কন করেছেন অগণিত চিত্র। এই গীতিকার কাহিনির মধ্যে প্রেম, বিরহ ও জীবন-সংগ্রাম নানাভাবে প্রতিফলিত হয়েছে। মানবিক বোধ ও প্রকাশ শিল্পী আবদুস শাকুরকে অনুপ্রাণিত করেছে…
-
চলচ্চিত্রকার তরুণ মজুমদার প্রসঙ্গে
কালি ও কলম, শ্রাবণ ১৪২৬, ষোড়শ বর্ষ ষষ্ঠ সংখ্যায় ‘মুখোমুখি তরুণ মজুমদার’ শীর্ষক লেখাটি পশ্চিমবঙ্গের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্রকার তরুণ মজুমদারকে জানার একটি প্রয়াস বলে ধারণা করি। সুশীল সাহা ও শৌভিক মুখোপাধ্যায়ের নেওয়া সাক্ষাৎকারভিত্তিক লেখাটি নিঃসন্দেহে আমার মতো অনেক পাঠকের, যাঁরা তরুণ মজুমদার সম্পর্কে অজ্ঞ কিন্তু সিনেমাভক্ত, তাঁদের কাছে একজন গুণী চলচ্চিত্র-পরিচালকের ভূত-বর্তমান হালচাল উন্মুক্ত করেছে।…
-
নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার অনুবাদ
পাঠগত সংখ্যা কালি ও কলমে (শ্রাবণ ১৪২৬) অধ্যাপিকা সুমিতা চক্রবর্তীর ‘‘নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ অনুবাদকদের কাছে কয়েকটি প্রশ্ন’’ প্রবন্ধটির জন্য ধন্যবাদ। প্রবন্ধকার লক্ষ করেছেন, সরকারি নথিতে ‘বিদ্রোহী’র ইংরেজিতে গদ্যানুবাদে তরজমাকারের নামের উল্লেখ নেই। শ্রীশিশির করের আবিষ্কৃত নথিটি ছাড়াও আমি আরেকটি নথি খুঁজে পেয়েছিলাম পশ্চিমবঙ্গ রাজ্য মহাফেজখানায়। ওই নথিতে ‘‘বিদ্রোহী’’; ‘‘কাণ্ডারী হুঁশিয়ার’’; ‘‘ধীবরের গান’’ এবং ‘‘ইন্দ্র পতনে’’র…
-

‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৯’-এর জন্য বই আহ্বান
মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম অন্যান্য বছরের মতো এবারো ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৯’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এবারো পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। বিভাগগুলো হলো : ১। কবিতা, ২। কথাসাহিত্য, ৩। প্রবন্ধ, গবেষণা ও নাটক, ৪। মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য ও গবেষণা এবং ৫। শিশু-কিশোর সাহিত্য। প্রতিটি বিভাগে পুরস্কারস্বরূপ এক লক্ষ…
-
ক্ষুদ্রতাবিনাশী মানবপ্রেমের বয়ান
আলমগীর খান মা র্কিন-প্রবাসী বাংলাদেশের বিজ্ঞানী ও লেখক আশরাফ আহমেদ ২০১৪ সালে বাংলা লেখালেখিতে প্রবেশ করে অল্প সময়ের মধ্যেই মোট সাতটি গল্পধর্মী প্রবন্ধের বই লিখেছেন। সবগুলোরই প্রকাশক আগামী। তাঁর লেখার বৈশিষ্ট্য সহজ ভাষায় প্রায় কথা বলার ঢংয়ে ভাবের প্রকাশ ও হাস্য-কৌতুক। সে-কারণে তাঁর উপস্থাপিত যে-কোনো কঠিন বিষয়ও কখনো পাঠককে ক্লান্ত করে না। আর তাঁর লেখার…
-
বিশ্বপরিক্রমায় সমাজ-সচেতনতা
আহমদ রফিক বাংলাদেশি সমাজের নানামাত্রিক নেতিবাচক দিক যত বড়ই থাক, এর ইতিবাচক দিকটি অবহেলার মতো নয়, বিশেষ করে সাহিত্য-সংস্কৃতিচর্চার ক্ষেত্রে। সেই কবে পঞ্চাশের দশক থেকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শিক্ষিত তরুণ-তরুণী, যুবক-যুবতীদের কর্মজীবন রুটিন-বেড়া ডিঙিয়ে সাহিত্য-সংস্কৃতিতে প্রসারিত হয়ে বর্তমানে ভিন্ন এক ভুবন সৃষ্টি করেছে। এবং তা কবিতা, ছোটগল্প, উপন্যাস এবং ভ্রমণ কথা ও সংবাদ-সাহিত্যের মতো বিচিত্র…
-
রন্ধ্রপথের জীবনদৃষ্টি
মহি মুহাম্মদ বিশ্বজিৎ চৌধুরীর উপন্যাস ফুটো শুরু হয়েছে অন্ধকার নির্জন কারাকক্ষে এক টুকরো আলোর বর্ণনা দিয়ে। দেয়ালের একটি ফুটো দিয়ে সেই আলো এসে মোমিনের ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। ইচ্ছা করলে মোমিন এ-যন্ত্রণা থেকে নিস্তার পেতে পারে; কিন্তু সেটা কোনো ব্যাপার নয়! সে একজন সন্দেহভাজন খুনি। অপরাধী হিসেবে কারাগারে বন্দি। তার মামলা বিচারাধীন। যেভাবে তার মামলাটি…
-
নীতিবোধ ও সাহিত্যে এর প্রতিফলন
আদনান সৈয়দ নৈ তিকতার সঙ্গে সাহিত্যের সম্পর্ক কী? লেখক কি সাহিত্য সৃষ্টিতে প্রচলিত নৈতিকতা দ্বারা পরিচালিত হয়ে থাকেন না-কি তিনি সাহিত্যে নৈতিকতার নতুন মানদ- নির্মাণ করেন? সাহিত্যে নৈতিকতার অবস্থান, পাশাপাশি লেখকের অবস্থান এবং আরো কিছু গুরুত্বপূর্ণ শিল্প-সাহিত্য বিষয়ক ভাবনা নিয়ে সম্প্রতি বাংলা একাডেমি একটি প্রবন্ধগ্রন্থ প্রকাশ করেছে। গ্রন্থটির নাম নৈতিকতা ও সাহিত্য। লেখক হাসান…
-
এক অসামান্য জন্মকথা
অমিত বন্দ্যোপাধ্যায় বা ঙালিদের ছোটমাপের মানুষ ভাবা কেমন একটা অভ্যাস করে নিয়েছিল ‘মহামান্য’ পাক শাসকরা। মানুষ মেনে নিয়েও অসম্মান করা যায়। জাত তুলে, শারীরিক গঠন নিয়ে। এই অসম্মান করাটা যেন তাদের অধিকারের মধ্যে পড়ে। কেউ বলেছে, বাঙালিরা নিচু জাত। কেউ আরো আক্রমণাত্মক, বাঙালিরা বেঁটে ও কুৎসিত। পূর্ব পাকিস্তানের এই নিচু জাতের বেঁটে ও কুৎসিত মানুষগুলোকে…
-
সাম্প্রতিক পারস্য নিয়ে একটি হৃদয়গ্রাহী বই
আবুল হাসনাত ব ন্ধুর উপরোধ উপেক্ষা করতে না পেরে আমি হুমায়ুন কবির-লিখিত পারস্য প্রবাসে গ্রন্থটি আলোচনায় সম্মত হয়েছি। আমি বিচ্ছিন্নভাবে বইটি সম্পর্কে দু-একটি কথা বলব। সামগ্রিকভাবে নয়। বইটি পাঠ করছিলাম খুবই অনাগ্রহ নিয়ে; ভেবেছিলাম এটি হয়তো ভ্রমণকাহিনি। হালকা ও লঘু। যদিও রবীন্দ্রনাথ ও পারস্য আমার অন্যতম আগ্রহের বিষয়; সেজন্যে এক পর্যায়ে বইটি আমাকে কৌতূহলী…

