August

  • বাস্কারভিল অভিযান

    অমর মিত্র এ-পাড়ায় যে তার একজন পাঠক আছে, হিতেন রায় তা নিজেই জানত না। হিতেন লেখে। কেউ-কেউ তা পড়ে। কেউ আবার দ্যাখে। দেখে ভ্রু কোঁচকায়, হাসে, মনে-মনে বলে, কী যে করে হিতেন, লিখে কী হয়। কেউ আর এক কাঠি, বলে, ও আবার লিখল কবে, এ-বাজারে সবাই লেখক। তবু হিতেন লম্বা-লম্বা দূরের চিঠি পায়, মোবাইলে মেসেজ…

  • উত্তল আকাশ

    ইমরান খান রাত তেপ্রহরের চায়ের দোকান আকাশবিহীন মেঘরঙের একটি পর্দা কেঁপে উঠতে দেখে ঘুম ভাঙল, নাকি ঘুম ভেঙে আকাশবিহীন মেঘরঙের একটি পর্দা দুলে উঠতে দেখেছিল, ভাবতে শুরু করার আগেই রশিদ আলি বুঝতে পারল তার ঘুম ভেঙেছে আর ঘুম ভেঙে স্বপ্ন দেখা যায় না বিধায় সে চুপচাপ পড়ে রইল। তার উপলব্ধি হলো, সে এখনো ঘুমিয়ে আছে।…

  • সাহিত্যের দুনিয়াদুয়ার

    নওশাদ জামিল   লেখাজোখার কারখানাতে সৈয়দ মনজুরুল ইসলাম বেঙ্গল পাবলিকেশন্স ঢাকা ৩৫০ টাকা   সৃজনশীল লেখক হিসেবে সৈয়দ মনজুরুল ইসলামের সর্বব্যাপী কৌতূহল যেন, জগৎ-সংসারের নানা বৈচিত্র্যময় বিষয় ও ভাবনা খেলা করে তাঁর করোটির ভেতর – লেখক সে-ভাবনাগুলো স্থান দেন নানারকম লেখাজোখায়। কখনো ফিকশনের আদলে, কখনো-বা ননফিকশনের অবয়ব নিয়ে হাজির হয় তাঁর ভাবনাগুলো। কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল…

  • দেশভাগের তাত্ত্বিক উপন্যাস

    শরীফ আতিক-উজ-জামান   দুই নগর তানভীর মোকাম্মেল ক্রিয়েটিভ ঢাকা লিমিটেড ঢাকা, ২০১৬ ২৫০ টাকা   বিগত শতাব্দীতে বাঙালির জীবনে ঘটে যাওয়া দুটি মানবিক বিপর্যয়ের একটি হলো একান্নবর্তী পরিবারের ভাঙন, আরেকটি দেশবিভাগ। প্রথম বিপর্যয়ের জন্য ব্যক্তি বা সমষ্টির মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক কারণটি জোরালো ছিল, আর দ্বিতীয় বিপর্যয়টি ঘটেছিল মূলত রাজনৈতিক অবিমৃশ্যকারিতায়, যার ব্যাপকতা ও গভীরতা এতোই…

  • ভিন্নরকম ভ্রমণকাহিনি

    রেজা ঘটক   ১০ সদর স্ট্রিট রবীন্দ্রনাথের কলকাতা শাকুর মজিদ প্রথমা, ঢাকা, ২০১৬ ৪৫০ টাকা   একসময়ে কলকাতাকে সিটি অব প্যালেস, সিটি অব বুকস, সিটি অব জয় নানা নামে ডাকা হতো। এরপর একসময় কলকাতা যেমন রাজধানীর মর্যাদা হারায়, তেমনি ১৯০ বছর ভারতবর্ষ শাসন করে ইংরেজরাও ভারত ভাগ করে বিদায় নেয়, ঠাকুর পরিবারের জমিদারিরও অবসান ঘটে।…

  • তবে ফিরে এসো . নেরুদার হারিয়ে যাওয়া একুশটি কবিতা

    হাসান ফেরদৌস একটি অপূর্ব বিস্ময়কর ঘটনা ঘটেছে। পাবলো নেরুদার অপ্রকাশিত একুশটি কবিতার সন্ধান মিলেছে, তাঁর ফেলে যাওয়া অগোছালো নানা কাগজপত্রের ভেতর। এর কোনো-কোনোটি পঞ্চাশ বা তার চেয়েও পুরনো। রুলটানা খাতায়, খাতা ছেঁড়া আলগা কাগজে,  বিদেশে থাকার সময় কেনা কোনো পুরনো নোটবুকে, এমনকি ন্যাপকিনে ও নাটকের অনুষ্ঠানসূচিতে কবিতাগুলো লেখা হয়েছিল। সম্পূর্ণ নতুন কবিতা, পুরনো কোনো কবিতার…

  • পটেশ্বরী

    শঙ্করলাল ভট্টাচার্য তৃতীয় অ্যালবাম এক অনেকগুলো চিঠি তো লেখা হলো অ্যাদ্দিনে। সারাক্ষণ মনটা কু গায় মারি আঁতোয়ানেতের। শেষ অবধি মেয়েটাকে খুনই করল ভিক্টর! আমি প্রথম দিন থেকে রুখে দিতে চেয়েছিলাম ওদের ঢলাঢলি। কই পারলাম? কী না কী সম্বন্ধ দেখেছি মেয়ের! একটাও মানল? সেই জোর করে ওই চাল নেই, চুলো নেই ভিখিরি ডাক্তারটাকেই ধরে রইল। এত…

  • ‘ইমপ্রিন্ট’ : বিবিধ অনুভবের রেখায়ন

    মাহবুব তালুকদার গত ৪ জুন এজ, দ্য ফাউন্ডেশনের উদ্যোগে গুলশানের বেস্নজ এজওয়াটারের এজ গ্যালারিতে বাংলাদেশের সাতজন বরেণ্য চিত্রশিল্পীর পক্ষকালব্যাপী এক ছাপচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছিল ‘ইমপ্রিন্ট’। উলিস্নখিত সাতজন চিত্রকর হলেন – মুর্তজা বশীর, রফিকুন নবী, মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন আহমেদ, রোকেয়া সুলতানা, শহিদ কবীর ও আনিসুজ্জামান। এজ গ্যালারি প্রদর্শনীর শিল্পীদের জীবনবৃত্তান্তসহ ছবিগুলোর…

  • বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০১৫

    কানন পুরকায়স্থ ২০১৫ সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ইংল্যান্ডের ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট এবং ক্যান্সার রিসার্চ, ইউকের এমেরিটাস পরিচালক টমাস লিনডল (Tomas Lindahl), যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড হিউস মেডিক্যাল স্কুলের গবেষক এবং ডিউক বিশ্ববিদ্যালয়ের জীবরসায়ন বিভাগের অধ্যাপক পল মডরিছ (Paul Modrich) এবং নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জীবরসায়ন ও জীবপদার্থবিজ্ঞানের অধ্যাপক আজিজ সানকার (Aziz Sancar)। উলেস্নখ্য, লিনডল এবং মডরিছ…

  • আধুনিক এক শিল্পীর প্রয়াণ ও কিছু কথা

    মাহমুদ আল জামান কে. জি. সুব্রহ্মণ্যন ভারতবর্ষের আধুনিক ও অগ্রণী শিল্পীদের অন্যতম। তিনি ছিলেন প্রভাবশালী শিক্ষক, শিল্পকলা-বিষয়ক গ্রন্থের লেখক, লোকশিল্প ও উপজাতীয় শিল্পের বিশেষজ্ঞ। বাংলাদেশের কয়েকজন শিল্পী বরোদায় তাঁর কাছে চিত্রবিদ্যা শিক্ষা গ্রহণ করেছেন। প্রভাবশালী এই শিক্ষক সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাঁদের দীক্ষা দিয়েছেন। শিল্পের প্রকরণের অভিমুখীনতা ও ঐতিহ্য-জিজ্ঞাসায় এই শিক্ষা তাঁদের সর্বক্ষণ দীপিত করেছে।…

  • শিল্পী কে. জি. সুব্রহ্মণ্যন : শ্রদ্ধায় স্মরণ

    সুশোভন অধিকারী সদ্য প্রয়াত হলেন দেশের অন্যতম প্রবীণ শিল্পী কে. জি. সুব্রহ্মণ্যন, সকলের ‘মানিদা’। আধুনিক শিল্পকলার প্রেক্ষাপটে তিনি যে বিশেষ অগ্রপথিক, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সদ্য প্রয়াত হয়েছেন বলে আবেগের বশে নয়, বরং একটু তলিয়ে দেখেই বলতে হয় – শিল্পের ইতিহাসে এমন সৃষ্টিশীল আর্টিস্টের দেখা সহসা মেলে না, যিনি তিরানব্বই বছর…

  • বাড়িতে আছেটা কী

    ওবায়েদ আকাশ আবার তোমার জন্য গাছ ডাল থেকে পাতা খসিয়ে প্রশান্তি খসিয়ে অন্যের জন্য গোছগাছ রকম একটা কিছু না দেখালে নাম উঠবে কেন বাড়ির   পাতাবাহার সে আছে? ডেটল নেই দাম্পত্য নেই, সন্তানের দুঃখিনী বায়নার মতো যে অবিশ্বাস্য স্নেহটুকু ঘোড়ার লাগাম ধরে উঠোনে ঝুলে থাকবার কথা, আজ অন্তত সেটুকুও ক্যারিবীয় দস্যুবাহিনী ঘিরে নির্মিতব্য চলচ্চিত্রের ভাষায়…