September

  • গগনশিরিষ

    ফয়জুল ইসলাম সিদ্ধেশ্বরী জামে মসজিদের পশ্চিম মহল্লার হাজি সাহেবের হলুদ দোতলা বাসাটা যখন ২০১৩ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভাঙা শুরু হয় তখনই সামাদ বুঝতে পারে, পুরনো গগনশিরীষ গাছটাকে মেরে ফেলা হবে। আর তখনই বেশি বেশি করে মনে পড়ে মৃত তপনের কথা। ওই গগনশিরীষের দিকে তাকিয়ে থাকতে-থাকতে বিয়াল্লিশ বছর আগে তপন বলত – ‘এই গাছটা…

  • নারী ও পুরুষতন্ত্র

    নারী ও পুরুষতন্ত্র মোজাফ্ফর হোসেন আমার এ দেহখানি পূরবী বসু   বেঙ্গল পাবলিকেশন্স ঢাকা, ২০১৩   ৬৫০ টাকা পূরবী বসু নারীবাদী কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। তাঁর এই পরিচয়ের পূর্ণাঙ্গ সাক্ষাৎ মেলে আমার এ দেহখানি বইয়ে। বইটির সাবটাইটেল হলো ‘নারীর কথা : গল্পে ও রচনায়’। অর্থাৎ পূরবী বসু তাঁর রচিত নারীজীবননির্ভর ছোটগল্প এবং নারীজীবনের জাগতিক, শারীরিক, সামাজিক…

  • জসীম উদ্দীনের যত স্মৃতি

    মলয়চন্দন মুখোপাধ্যায়   জসীম উদ্দীনের আত্মজীবনী জীবনকথা যখন ধারাবাহিক প্রকাশিত হচ্ছিল চিত্রালী পত্রিকায়, জনৈক পাঠক চিঠি লিখে জানিয়েছিলেন, ‘জসীম উদ্দীনের জীবনকথা পড়িতেছি না মায়ের হাতে পিঠা খাইতেছি।’ ১৯৬৪-তে গ্রন্থাকারে প্রকাশিত বইটির পান্ডুলিপি-নামটি কিন্তু ছিল ‘একটি গ্রাম্য বালকের আত্মজীবনী’। ‘বিভিন্ন সময়ে আত্মজীবন কথা ও তাঁর সমসাময়িকদেও যে-অমূল্য রেখাচিত্র এঁকে গেছেন তিনি, তার-ই একত্রিত ও অভিনন্দনীয় সংকলন…

  • সূ চি প ত্র

    ৭ রবীন্দ্রনাথের ছিন্নপত্রাবলীতে জীবন ও জগতের নানা প্রসঙ্গের সঙ্গে সংগীতবিষয়ে তাঁর নানা ভাবনা স্থান পেয়েছে। তেমন ষোলোটি চিঠি পরে সংকলিত হয়েছে সংগীতচিন্তা গ্রন্থে। সেসব পত্র অবলম্বন করে দীপা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের তৎকালীন সংগীতচিন্তার পরিচয় তুলে ধরেছেন। প্রসঙ্গক্রমে অন্য সূত্র থেকেও তিনি যুক্ত করেছেন সম্পূরক বিষয়।  ২০   বিষাদ-সিন্ধু-প্রণেতা মীর মশাররফ হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সেকালের নানা…

  • মুখোমুখি-২

    শিল্পী মোহাম্মদ ইকবাল নববইয়ের দশকে তাঁর সৃজনী ভাবনা ও বিষয়ের গুণে এ-দেশের শিল্পানুরাগী মহলে সম্ভাবনাময় চিত্রকর হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেই সময়ে তিনি বিষয় হিসেবে বেছে নেন উন্মূল, গৃহহীন ও অধ্যাত্মভাবনায় তাড়িত সমাজবিচ্ছিন্ন সন্ন্যাসী মানুষজনকে। তাঁর পঞ্চম একক প্রদর্শনীতে এই বিষয়কে ঘিরে যে-চিত্রগুচ্ছ ছিল তা চিত্রানুরাগী মহলে আদৃত হয়েছিল। এই প্রদর্শনী শুধু বিষয়ের ভিন্ন মেজাজের জন্যে…

  • কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫

    কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫

    চার বিভাগে উদীয়মান চার তরুণ-তরুণী পুরস্কৃত অষ্টমবারের মতো প্রদান করা হয়েছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫’। এ পুরস্কার প্রবর্তন করা হয় ২০০৮ সালে। এবার সাহিত্যের পাঁচটি বিভাগের মধ্যে চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। কবিতায় ধানের ধাত্রী গ্রন্থের জন্য শামীম হোসেন, কথাসাহিত্যে ধাতব সময় গ্রন্থের জন্য ইমরান খান, প্রবন্ধ-গবেষণা-নাটকে বাংলাদেশের পালকি…

  • মাহমুদ কামাল : নম্রনীল কণ্ঠের কবি

    নির্বাচিত কবিতা মাহমুদ কামাল বিশ্বসাহিত্য ভবন ঢাকা, ২০১৫ ৩০০ টাকা কবিতার শিল্প, প্রকরণ ও বিষয়মগ্ন ঐতিহ্যকে আত্মস্থ করে এই সময়ে যাঁরা কবিতা-চর্চা করেন মাহমুদ কামাল তাঁদের অন্যতম। বহুকৌণিক কাচের বর্ণবিচ্ছুরণের মতো জীবনকে তিনি নানাভাবে ঘুরিয়ে-ফিরিয়ে দেখেন, তাতে মননের আলো ফেলে, স্বল্প কথায় সুন্দর চিত্রকল্পে, অনিন্দ্য ছন্দ, সৌকর্যে নিটোল নান্দনিক কবিতা লেখেন। তাঁর কবিতার শব্দ-সংহতি, প্রায়োগিক…

  • তিলোত্তমা মজুমদারের আটটি উপন্যাস : একটি ভূমিকা

    নববইয়ের দশকে যে-কজন লেখকের আবির্ভাব ঘটেছিল পশ্চিমবঙ্গের সাহিত্য-অঙ্গনে তাঁদের অনেকেই তুবড়ির বর্ণচ্ছটা দেখিয়ে, প্রভূত ধূম উদ্গিরণ করে কিয়ৎকালের মধ্যেই নির্বাপিত হলেও, তিলোত্তমা মজুমদার পাঠকের মধ্যে বিগত দুই দশক ধরে থেকে গেলেন। এর একটি বড় কারণ এই যে, তিলোত্তমার সৃজনের নতুন ভাষা, আধুনিক মানবমনের গভীর পরিজ্ঞান। আধুনিক মধ্যবিত্ত নারীর পারস্পরিক সম্পর্ক-কাঙ্ক্ষা-যৌনতা শতাব্দীপ্রাচীন সংস্কার ছিঁড়ে-খুঁড়ে, সমস্ত চাপান…

  • আল মাহমুদ : কবি ও কথাশিল্পী

    বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান কবি ও কথাসাহিত্যিক আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইলে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে ভাষা-আন্দোলনের সময় দশম শ্রেণির ছাত্র ছিলেন। এই আন্দোলনকে নিয়ে তিনি চার লাইনের একটি কবিতা লিখে পুলিশি হয়রানির শিকার হন। গ্রেফতার এড়াতে তিনি দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে পালিয়ে বেড়ান। এ-কারণেই তাঁর অ্যাকাডেমিক শিক্ষার…

  • কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪

    কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪

    বাংলাদেশের নবীন কবি-লেখকদের সাহিত্যচর্চা ও সাধনাকে গতিময় এবং তরুণদের সৃজনধারাকে সঞ্জীবিত করার লক্ষ্যে এইচএসবিসি এবং কালি ও কলম ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছিল। এই পুরস্কার তরুণ কবি ও লেখকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে এসেছে। সপ্তমবারের মতো এবার সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম এককভাবে কবিতা, কথাসাহিত্য…

  • প্রাণের মানুষ আছে প্রাণে

    এম এম আকাশ দূরের মানুষ সরদারভাই ১৯৭২-৭৫ এই সময়টা ছিল এক স্বপ্নেভরা সময়। দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ শেষে আমরা একগুচ্ছ স্বপ্নে বিভোর কিশোর-তরুণ-যুবক দেশে ফিরে এসেছি। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তখন সদ্য প্রকাশিত পোস্টারই তৈরি করে দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। সেই অনিন্দ্যসুন্দর পোস্টারে লেখা হয়েছে : লাখো শহীদের মৃত্যুতে মুক্ত স্বদেশ এসো দেশ গড়ি! এরকম…

  • নাডিন গর্ডিমারের মহাপ্রয়াণ

    আলী আহমদ গত শতকের ষাটের দশকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে দক্ষিণ আফ্রিকার প্রকট বর্ণবৈষম্যবাদ সম্পর্কে আমরা প্রথম তীব্রভাবে সচেতন হয়ে উঠি, এবং আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে কেউ কেউ সে-বিষয় নিয়ে পত্র-পত্রিকায় দু-একটি প্রবন্ধ-নিবন্ধও লিখতে শুরু করে। তখন চলমান ভিয়েতনাম যুদ্ধের প্রতি প্রায় সার্বিক মনোযোগ, ও ১৯৬৭-এর সংক্ষিপ্ত আরব-ইসরায়েলিযুদ্ধের ব্যাপক প্রচার সত্ত্বেও, দক্ষিণ আফ্রিকা আমাদের মন থেকে…