September

  • বাঙালি মধ্যবিত্তের কথাকার : গোপাল হালদার

    প্রলয় চক্রবর্তী উনিশ শতকের শেষার্ধে রামকৃষ্ণ আন্দোলন ও বিবেকানন্দ-নির্দেশিত হিন্দু ধর্মের নবনির্মাণ ঔপনিবেশিক প্রভুত্বের বিকল্পে আগ্রাসী ও পেশিনির্ভর নতুন চেতনা বাঙালির স্বাভিমানকে উস্কে দেয়। বিশ শতকের কুড়ি-তিরিশের দশকে বাঙালি মধ্যবিত্তের চৈতন্যে অপর এক ভাবধারা আলোড়ন ফেলে। এই ভাবধারা ধর্মীয় চৈতন্যে হাজির থাকলেও চিন্তায় ও কর্মপদ্ধতিতে, সর্বোপরি বস্ত্তগত কর্মপদ্ধতিতে কার্যকর ছিল না। বিবেকানন্দের স্বীকৃতি যেমন পাশ্চাত্যের…

  • কোন আলোতে প্রাণের প্রদীপ

    লায়লা জামান গত শতকের আশির দশকের প্রথম চার বছর গবেষণাকর্মের সূত্রে কলকাতায় থাকার সুযোগ পেয়েছিলাম। এ-সময়টি আমার জীবনের সুবর্ণকাল। এ-সময়ে অনেক গুণীজনের সান্নিধ্য পেয়েছিলাম, অনেককেই খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। তাঁদের ব্যক্তিত্বের নানা দিক, তাঁদের নিরাভরণ সাধারণ জীবনযাপন ও পান্ডিত্যের ছটায় মুগ্ধ হয়েছি। এই পরিচয়ের ও ঘনিষ্ঠতার ছায়া পড়েছে আমার জীবনে। নতুন করে জেনেছি…

  • সম্পাদক মীর মশাররফ হোসেন

    আবুল আহসান চৌধুরী সাময়িকপত্র-সম্পাদনা, প্রকাশনা ও পরিচালনার ক্ষেত্রে বাঙালি মুসলমানের আদিপর্বের উদ্যোগ ও অবদান সম্পর্কে আলোচনা করতে গেলে ওই সমাজের আধুনিক যুগের সাহিত্যচর্চার সূচনার ইতিহাসটিও স্মরণে রাখতে হয়। সাহিত্যের মতো সাময়িকপত্র প্রকাশের ক্ষেত্রেও বাঙালি মুসলমানের বিলম্বিত আত্মপ্রকাশ ঘটে। তার কারণও ওই একই সূত্রে গাঁথা। বিষাদ-সিন্ধু কিংবা জমীদার দর্পণের মতো ধ্রুপদী-সাহিত্যের স্রষ্টা মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১)…

  • বনলতা সেনের সন্ধানে

    আজিজুর রহমান খান ড. আকবর আলি খানের চাবিকাঠির খোঁজে : নতুন আলোকে জীবনানন্দের বনলতা সেন (প্রথমা প্রকাশন, ফেব্রুয়ারি ২০১৪) গ্রন্থটির একটি বিশেষ সিদ্ধান্ত আমার এই ক্ষুদ্র নিবন্ধের মূল আলোচ্য বিষয়। ড. খানের বহুমুখী সৃজনকর্মের সঙ্গে আমার সীমিত পরিচয় তাঁর ইতিহাস, সমাজ ও অর্থনীতি বিষয়ক রচনায় সীমাবদ্ধ ছিল। সাহিত্য-সমালোচনার ক্ষেত্রে তাঁর রচনার সঙ্গে আমার পরিচয় এই…

  • ছিন্নপত্রাবলীর চিঠিতে রবীন্দ্রনাথের সংগীতচিন্তা

    দীপা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী গ্রন্থন বিভাগ-প্রকাশিত সংগীতচিন্তা (প্রথম প্রকাশ বৈশাখ ১৩৭৩) গ্রন্থে রবীন্দ্রনাথের সংগীত-ভাবনার ধারাবাহিক এবং পরিপূর্ণ চিন্তার পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায়। জীবনস্মৃতি, ছিন্নপত্র থেকে শুরু করে পত্রসাহিত্য, ভ্রমণসাহিত্য, অন্যান্য প্রবন্ধে প্রকাশিত কবির সংগীত-ভাবনার সন্ধান পাওয়া যায় এই বইয়ে। সংগীতের প্রসঙ্গ, সংগীত-বিষয়ে ভাবনা তাঁর বিভিন্ন রচনায় কতভাবে এসেছে তার পরিচয় দেওয়া সহজ নয়। সংগীত-বিষয়ক নয়, এমন…

  • অবগুণ্ঠনে ঢাকা

    ম. শহীদুল আমিন প্রক্কথন : ইতিহাস নিয়ে শুরু হলেও ঠিক ইতিহাসের গল্প এটা নয়। বস্ত্তত ঢাকার ইতিহাসের পরিপ্রেক্ষিত নিয়ে লেখালেখি কম হয়নি। তার কতক প্রাচীন পুথিপত্রে ক্রমশ বিস্মৃতির পথে, কতক উদ্ধারপ্রাপ্ত এবং নতুন আঙ্গিকে উপস্থাপিত। সম্ভবত প্রাচীন ঢাকার যে-দিকটি আধো উন্মোচিত তা হলো এর স্থাপত্যলিপি, যার পাঠোদ্ধারের প্রচেষ্টা সামগ্রিকভাবে নেওয়া হয়নি। এ-নিবন্ধে সেই মহতী উদ্যোগ…

  • সহজিয়া এক হ্যামলেট অথচ নিশ্চিতভাবেই শেক্সপিয়রের

    অলোক বসু ‘সহজ কথা যায় না বলা সহজে’। সন্দেহ নেই যে, রবীন্দ্রনাথের মতো মহান একজন মানুষের পক্ষেই সহজ করে এমন কথাটিও বলা সম্ভব। যাঁরা অনেক বড়মাপের লেখক, শিল্পী তাঁরা যেমন সহজ বিষয়টি সহজ করে প্রকাশ করতে পারেন, তেমনি অনেক জটিল বিষয়ও সহজ করে প্রকাশ করার ক্ষমতা রাখেন। এখানেই তাঁদের মহত্ত্ব।   বলছিলাম যুক্তরাজ্যের গ্লোব থিয়েটারের হ্যামলেট…

  • আমি সুনীল দাস আমার কিছু কথা

    আমাদের এই পাড়াটা, কালীঘাটে আমি থাকি, কেওড়াতলা শ্মশানের কাছে রজনী ভট্টাচার্য লেনে। এখানে শ্মশানকালীর পুজো হয়। আমাদের সময় কালীপুজো হতো তিন-চার মাস ধরে। এই পাড়াটায় ছিলো বাজির কারখানা। চেতলা-হাটে সেগুলো বিক্রি হতো। সব বাড়িতে বাজি বানানো হতো। আর কালীপুজোর সময় শুরু হতো বাজির লড়াই। চেতলা-কালীঘাট। আদিগঙ্গার এ-পাড় আর ও-পাড়। সারা পশ্চিমবঙ্গ থেকে লোক আসতো। সে…

  • প্যারীচাঁদ মিত্র : ফিরে দেখা

    বিশ্বজিৎ ঘোষ উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক প্যারীচাঁদ মিত্র (১৮১৪-৮৩)। প্যারীচাঁদকে আমি স্রষ্টা এবং কর্মযোগী মানুষ হিসেবেই দেখতে ভালোবাসি। জন্মের পর দুশো বছর অতিক্রান্ত, মৃত্যুর পরও আমরা পেরিয়ে এসেছি একশ বত্রিশ বছর – তবু বাংলাভাষী মানুষের কাছে এখনো তিনি এক স্মরণীয় নাম। ভাষাবিদ্রোহী, সমাজনিষ্ঠ, কথাকার, মানব-উন্নয়ন সংগঠক, সাংবাদিক, অধ্যাত্মচিন্তক – কতভাবেই তো তাঁকে…

  • কামেল দাউদ ও আলবেয়ার কামুর বস্ত্রহরণ

    মনজুরুল হক সাহিত্যে অ্যাবসার্ড বা অবাস্তব ভাবনা ও সেইসঙ্গে অস্তিত্ববাদী চিন্তার প্রতিফলনের গুরু হিসেবে যাকে গণ্য করা হয়, সেই আলবেয়ার কামু সন্দেহাতীতভাবেই ঋষিতুল্য ব্যক্তিত্ব। নিজ স্বদেশ-ভূমি ফ্রান্সের গন্ডি ছাড়িয়ে তাঁর খ্যাতি অনেক আগেই বিশ্বজুড়ে পাখা মেলেছে এবং আমরা যারা কামুর রচনা অর্ধেক পাঠ করে এবং এক-চতুর্থাংশের অর্থ উদ্ধার করে রীতিমতো তাঁর অন্ধ অনুসারীতে পরিণত হয়েছি,…

  • বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০১৪

    কানন পুরকায়স্থ ২০১৪ সালে চিকিৎসাবিজ্ঞান বা শারীরবৃত্ত, পদার্থবিজ্ঞান এবং রসায়নবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয় যথাক্রমে ৬, ৭ এবং ৮ অক্টোবর ২০১৪ এবং পুরস্কার প্রদান করা হয় সুইডেনের স্টকহোম কনসার্ট হলে ১০ ডিসেম্বর ২০১৪। রসায়নবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয় যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড হিউজ মেডিক্যাল স্কুলের এরিক বেটজিগ্ (Eric Betzig) জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের স্টিফেন ডব্লিউ…

  • গগনশিরিষ

    ফয়জুল ইসলাম সিদ্ধেশ্বরী জামে মসজিদের পশ্চিম মহল্লার হাজি সাহেবের হলুদ দোতলা বাসাটা যখন ২০১৩ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভাঙা শুরু হয় তখনই সামাদ বুঝতে পারে, পুরনো গগনশিরীষ গাছটাকে মেরে ফেলা হবে। আর তখনই বেশি বেশি করে মনে পড়ে মৃত তপনের কথা। ওই গগনশিরীষের দিকে তাকিয়ে থাকতে-থাকতে বিয়াল্লিশ বছর আগে তপন বলত – ‘এই গাছটা…