October

  • শহীদ কাদরী সময়স্রোতে ‘ঝকঝকে সদ্য, নতুন নৌকো’

    বায়তুল্লাহ্ কাদেরী বিশ শতকের  বাংলা  কবিতায় শহীদ কাদরীর (১৯৪২-২০১৬) অবস্থান কোথায়? দশকওয়ারি পুরনো বহুল তর্কসাপেক্ষ বিষয়টি মাথায় রেখে অথবা না রেখেই কীভাবে কাদরীকে চিহ্নায়িত করা যাবে? শামসুর রাহমান (১৯২৯-২০০৬), আল মাহমুদের (১৯৩৬) সুহৃদ হিসেবে একই দশকের তকমায় ফেলে তাঁর কবিতা কি একই মেজাজে পড়া সম্ভবপর? নাকি রাহমান, মাহমুদের দশক পেরিয়ে প্রাগ্রসর দশকে গিয়েই শহীদ কাদরী…

  • শহীদ কাদরীর কবিতা

    মাহবুব সাদিক বিশ শতকের শেষার্ধব্যাপী আধুনিক বাংলা কবিতাক্ষেত্রে যারা বিপুল দর্পে দাপিয়ে ফিরেছেন তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি শহীদ কাদরী। বিরলপ্রজ হওয়া সত্ত্বেও তিনি বরাবরই মননশীল পাঠকের হৃদয় কেড়েছেন। জীবনের প্রথমার্ধ স্বদেশে কাটলেও দ্বিতীয়ার্ধ তাঁর কেটে গেল প্রিয় স্বদেশ থেকে বহুদূরে, স্বেচ্ছানির্বাসনে। আবেগোচ্ছল কবিতার রূপরীতি ও উচ্চারণভঙ্গি বদলে ফেলে তিনি কবিতায় নিয়ে এসেছেন এক মননশীল…

  • অন্যলোক

    জ্যোতিপ্রকাশ দত্ত ভূলোক   এই চন্দ্রাতপে কোন সুখ আসে না। রাত্রির প্রথম প্রহরে অসংখ্য বিবর্ণ আলো আকাশের কোলে ফুটে থাকে। তখন কেবল ঘষা কাচের গায়ে অতিকায় অট্টালিকার সারি কি দূরে জ্বলে নেভে টাওয়ারের আলো। নিচে আরো দূরে নিশ্চয়ই বৃক্ষরাজি দিনমানে স্পষ্ট; কিন্তু তখন কেবল অন্ধকারের স্তূপ। এবং অকস্মাৎ ছড়ানো হলুদের সহস্র বিন্দু মুছে গেলে ফুটে…

  • কাপুরুষ

    হাসান ফেরদৌস আজ অনেকদিন পর আবু হোসেন সকাল-সকাল ঘুম থেকে উঠেছেন। অনেকদিন পর নয়, হিসাব করলে দেখা যাবে গত দশ বছরে এই প্রথম। রেস্তোরাঁর চাকরি, ক্যাশ গুছিয়ে, সবাইকে বিদায় দিয়ে, দোকানের শাটার নামিয়ে তবে ঘরে ফেরা। ঘর মানে এই রেস্তোরাঁর তিনতলা। শুতে-শুতে রাত দেড়টা-দুটো তো বটেই, কখনো-সখনো বড়সড় পার্টি থাকলে, তারও পরে। সকালে সূর্য ওঠা…

  • বাংলা সাহিত্যে একজন নতুন ঔপন্যাসিকের আবির্ভাব

    হাসান আজিজুল হক কাজী রাফির লেখার মাঝে আমি প্রতিভার স্বাক্ষর পাই। কালি ও কলম পুরস্কারের চূড়ামত্ম পবের্র একজন বিচারক হিসেবে, আমি তার প্রথম উপন্যাস ধূসর স্বপ্নের সাসান্দ্রা পড়ে মুগ্ধ হয়েছিলাম। খুব মুগ্ধ হয়েছিলাম। এই লেখকের নাম আগে কোনোদিন তো শুনিনি। তার লেখাও পড়িনি। সেই উপন্যাসটা পড়ার দেড় বছর পর গ্রন্থটার (ধূসর স্বপ্নের সাসান্দ্রা উপন্যাসের) জন্য…

  • যে-জীবন শিল্পের, যে-শিল্প জীবনের

    ফেরদৌস আরা আলীম তাঁকে যাঁরা জানেন তাঁরা জানেন যে, তিনি উপমহাদেশের খ্যাতনামা নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর স্ত্রী। জন্মসূত্রে নারায়ণগঞ্জের এই মেয়েটি একদা প্রতিভা মোদক ছিলেন, এ-ও অনেকে জানেন। আফরোজা বুলবুল – বুলবুল চৌধুরীর নাচের দলে ছিলেন এবং বুলবুলের ছায়াসঙ্গিনী হয়েই ছিলেন – এসবও আমাদের অনেকের জানা। কিন্তু নিজে তিনি যে অনেক বড়মাপের একজন শিল্পী ছিলেন, আমরা…

  • তৃণভূমি ও সৈয়দ মুস্তাফা সিরাজ

    আশরাফ উদ্দীন আহ্মদ সৈয়দ মুস্তাফা সিরাজের (১৯৩০-২০১২) তৃণভূমি (১৩৭৫ বঙ্গাব্দ) বাংলা সাহিত্যের এক কালজয়ী উপন্যাস, স্বীকার করতেই হয়। ভাব-ভাষা বা কাহিনি-অলংকরণ অথবা এর বিস্তৃত ব্যাখ্যা, কাহিনি-বুননের জাদুকরী ক্ষমতা, একই সঙ্গে মানুষের প্রতি লেখকের অন্তরঙ্গ যোগাযোগ, প্রকৃতির মাঝে নিজেকে অভিন্ন করে তোলা কাহিনিকে আরো সজীব এবং সাবলীল করেছে, করেছে মানুষ বা জীব এবং প্রকৃতিকে একাকার, কেউ…

  • সাফল্য, ব্যর্থতা ও সুখ-দুঃখের কথা

    গোলাম কিবরিয়া ভূইয়া   পড়ন্ত বেলার গল্প এ বি এম হোসেন   অ্যাডর্ন ঢাকা, ২০১৫   ৭৫০ টাকা   জীবনের একটি পর্যায়ে মানুষ তাঁর অতীত স্মৃতির ঝাঁপি খুলে দেখে বারবার। তার সাফল্য, ব্যর্থতা, দুঃখ-সুখ কিছুই বাদ যায় না। প্রতিটি মানুষ পরিণত বয়সে এসে তার কর্মজীবনকে মূল্যায়ন করে। শৈশব থেকে কৈশোর, যৌবন থেকে প্রৌঢ় পর্যন্ত সময়ের…

  • বাংলা ভাষার আকরগ্রন্থ

    সুজিৎ ঘোষ   বাংলা আকর গ্রন্থ ইতিহাস ও তথ্যপঞ্জি অসিতাভ দাশ প্রদোষকুমার বাগ্চী যূথিকা দাম (দাস)   নয়া উদ্যোগ কলকাতা, ২০১৪   ৪০০ টাকা   বাংলা ভাষার বয়স কমবেশি হাজার বছর। প্রধানত অনেক অনার্য কৌম নরগোষ্ঠী তাদের পরস্পরের সংযোগের মাধ্যম হিসেবে নব্য ভারতীয় আর্য ভাষার পূর্বাঞ্চল থেকে এই ভাষার উৎপত্তি। কিন্তু হাজার বছরে এই ভাষার…

  • উন্নয়ন ও বাসন্তীদের বঞ্চনার কাহিনি

    আহমেদ মাওলা   বাসন্তী, তোমার পুরুষ কোথায়? বিশ্বজিৎ চৌধুরী   প্রথমা প্রকাশন ঢাকা, ২০১৫   ২২০ টাকা   খাল ঘেঁষেই জেলেপাড়া। নামটা সুন্দর, মনোহরখালী। বিশ্বজিৎ চৌধুরীর বাসন্তী, তোমার পুরুষ কোথায়? ঠিক জেলেপাড়ার কাহিনি নয়। তবে জেলেপাড়ার মেয়ে নিভারাণী জলদাসকে নিয়ে উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে। একেবারে সমকালীন বাস্তবতার ভিন্নরকম এক গল্প। বিশ্বজিৎ চৌধুরীর ভাষা স্বচ্ছন্দ, গতিময়।…

  • ভিন্নত দৃষ্টিকোণ গভীর বিশ্লেষণ

    মুহিত হাসান   আপনি তুমি রইলে দূরে রফিক কায়সার   বেঙ্গল পাবলিকেশন্স ঢাকা, ২০১৫   ২০০ টাকা   রফিক কায়সারের নবতম প্রবন্ধগ্রন্থ আপনি তুমি রইলে দূরেতে গ্রন্থিত হয়েছে মোট সাতটি প্রবন্ধ। কোনোটি আকারে দীর্ঘ, কোনোটি ক্ষুদ্র এবং সব লেখাতেই ভিন্নতাবাহী দৃষ্টিকোণে আলোচিত হয়েছে অতীত ও বর্তমানের কয়েকজন বাঙালি-মনীষার রচনাকর্ম-জীবনচর্যা আর একাধিক গ্রন্থ। প্রথম তথা নামপ্রবন্ধ…

  • দার্শনিকের জ্ঞানচর্চা

    সনৎকুমার সাহা   রমেন্দ্রনাথ ঘোষ দার্শনিক প্রবন্ধাবলি সম্পাদনা : হাসান আজিজুল হক মহেন্দ্রনাথ অধিকারী   ইত্যাদি গ্রন্থ প্রকাশ ঢাকা, ২০১৪   ৫২৫ টাকা   Ramendra Nath Ghose : Philosophical Essays সম্পাদনা : হাসান আজিজুল হক মহেন্দ্রনাথ অধিকারী ইত্যাদি গ্রন্থ প্রকাশ ঢাকা, ২০১৪ ৫৫০ টাকা   ডক্টর রমেন্দ্রনাথ ঘোষ (১৯৪১-২০১১) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন পড়াতেন। তিনি যখন…