2004
-
বিষ্ণদের অপ্রকাশিত কবিতা
[শিরোনামহীন] অপরাজিতা! পাপড়ি যদি ঝরেই আজ পড়ে সহুরে ধোঁয়া-ওড়ানো ফুল-দোলানো হিমঝড়ে মরণ যদি গলির মোড়ে হাতছানিতে ডাকে তোমার চোখ যদিই কভু বাঁকাও আর কাকে তবুও আছে উদাবধি, সন্ধ্যাকাশে রঙ্গ নিথর বৈকালি বা মেঘেরই মৃদঙ্গ মরুভূমির পাণ্ডুদাহে আছে তমালতাল জীবন জানি হোমশিখায়, হৃদয় জেনো তবু প্রেমের গানে উদ্দীপিত গথিক ক্যাথিড্রাল। ছুটি তো ফুরাবে কালিম্পঙে বা দার্জিলিঙে…
-

‘আমি দিয়েছি লেখাকে। তেমন কিছু পাইনি’ – রাজিয়া খান
সাক্ষাৎকার গ্রহণ : হামিদ কায়সার এমন দিন তাঁর কখনোই ছিল না – এই যে রাতদিন ঘরের ভেতর শুয়ে-বসে থাকা, একাকী, নির্জন-নির্জনতায় অবগাহন – এমন নৈঃশব্দে তাঁকে কখনোই মানাত না। একদিন আকর্ষণের কেন্দ্রে ছিলেন তিনি – সৌন্দর্যের সঙ্গে মেধার দুর্লভ সংশ্রবে একদিন বড় রাজসিক ছিল তাঁর জীবন, ছিলেন সৃষ্টির আনন্দে মেতে কর্মমুখর প্রতিটি মুহূর্তেই – এই…
-
নবীন ও প্রবীণ কবিদের মেলবন্ধন করুন
সম্প্রতি কালি ও কলম পত্রিকাটি হাতে পেলাম। পত্রিকাটি পড়ে আমার খুব ভালো লাগল, আর সেই সঙ্গে এ-ও অনুভব করলাম যে, পত্রিকাটির আখরে আখরে মননশীলতার ছাপ অত্যন্ত সুস্পষ্ট। বিশেষত আপনাদের কবিতা-বিভাগটি এককথায় অনবদ্য। কালি ও কলম পত্রিকার চতুর্থ সংখ্যায় প্রকাশিত সুধী জাহিদুল হকের ‘কিছু পঙ্ক্তি জুড়ে যে যাপন’ কবিতাটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে, এছাড়া অন্যান্য কবিতাও…
-
নতুন চেতনার আলোকবর্তিকা
ভয় হয়, না জানি থেমে যায় এই দুর্গম পরিবেশে কালি ও কলমের পথচলা। আমাদের এই দেশটিতে ভালো জিনিসের জন্যে খুব বেশি সময় বরাদ্দ থাকে না। সেই কবে একে একে বন্ধ হয়ে গেছে সমকাল, সুন্দরম, শৈলী সাহিত্যপত্রিকাগুলো। সাহিত্যরস-আস্বাদনে, গবেষণায় অবশেষে কলকাতার দেশ পত্রিকার শরণাপন্ন হতেই হয়। দেশ পড়তে গিয়েই চমকে ওঠা। দেশ পত্রিকার পাতায় বাংলাদেশের কালি…
-
‘উচ্চস্তরে বাংলাভাষা প্রচলনের চালচিত্রে’র সংশোধন
কালি ও কলম সাহিত্যপত্রিকার পঞ্চম সংখ্যায় প্রকাশিত আবুল আহসান চৌধুরীর ‘উচ্চস্তরে বাংলাভাষা প্রচলনের চালচিত্র’ শীর্ষক সুচিন্তিত প্রবন্ধটি একটি চমৎকার প্রয়াস। উচ্চস্তরে বাংলাভাষা প্রচলনের প্রশ্নে সাংবিধানিক স্বীকৃতির ব্যর্থতা, আমাদের আন্তরিকতার দৈন্যতা, বাংলা একাডেমীসহ বিভিন্ন প্রকাশনীর মৌলিক, অনুবাদ, পাঠ্য ও পাঠ্যসহায়ক পুস্তক-প্রকাশনায় অপ্রতুলতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবসায়িক মনোবৃত্তির পাশাপাশি ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধের ওপর যে-আলোকপাত হয়েছে এই প্রবন্ধে,…
-
প্রসঙ্গ : পিল
‘চিকিৎসা নয় এটি একটি নারী অধিকার’ – বছর কয়েক আগেও এইচ.আর.টি বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির বিজ্ঞাপনে একথা ব্যবহৃত হতো। দুনিয়াজুড়ে মেনোপজ হয়ে যাওয়া মধ্যবয়সী নারীরা মুড়ি-মুড়কির মতো এই অধিকার কিছুদিন গিলে খাবার পর বলা হলো যে, দুটি বড় গবেষণায় হরমোন থেরাপিতে উপকারের চাইতে ঝুঁকি বেশি প্রমাণিত হওয়ায় সুস্পষ্ট প্রয়োজন ব্যতিরেকে মহিলাদের হরমোন ব্যবস্থাপত্র দেওয়া উচিত…
-

জলমগ্ন গ্রাম
কাইয়ুম চৌধুরী বাংলাদেশের চিত্রকলা-আন্দোলনের প্রথম প্রজন্মের বিশিষ্ট শিল্পী। তাঁর পটে তিনি বাংলাদেশের নদী, নিসর্গ ও মানুষকে বহু রূপে ও বর্ণে অঙ্কন করেছেন। তিনি ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে ১৯৫৪ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে তিনি নিখিল পাকিস্তান জাতীয় চিত্রকলা প্রদর্শনীতে প্রথম পুরস্কার এবং পরে তেহরানে অনুষ্ঠিত আর.সি.ডি প্রদর্শনীতে ‘ইম্পিরিয়াল কোট’ পুরস্কার অর্জন করেন। ১৯৬৫…





