2013
-
সংগীতসাধক দ্বিজেন্দ্রলাল সার্ধশত জন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি
বিশ্বজিৎ ঘোষ রবীন্দ্র-সমসাময়িককালে সাহিত্যচর্চা করলেও প্রথম থেকেই ভুবনপ্রসারী রাবীন্দ্রিক প্রভাববলয় থেকে নিজেদের মুক্ত রাখার সাধনা করেছেন যাঁরা, দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) তাঁদের অন্যতম। রবীন্দ্রনাথের জন্মের দুবছর পরে জন্মেছিলেন দ্বিজেন্দ্রলাল, কিন্তু মৃত্যুবরণ করেন রবীন্দ্র-প্রয়াণের ২৮ বছর পূর্বে। ৫০ বছরের এক বর্ণাঢ্য জীবনে বাংলার সাহিত্য ও সংগীতের জগতে যা দিয়েছেন দ্বিজেন্দ্রলাল, তা রীতিমতো ঈর্ষণীয়। প্রধানত গীতিকার এবং নাট্যকার…
-
প্রচ্ছদ-পরিচিতি
ফুলদানি সত্তরের দশকের শেষ পর্যায়ে শহিদ কবীর বাউল সাধক লালনের গানে প্রবলভাবে আন্দোলিত হয়েছিলেন। সে-সময়ে তাঁর সৃষ্টিতে লালনের গানের মর্মবাণী প্রতিফলিত হয়েছিল। টেম্পেরায় করা বাউল সিরিজের এসব চিত্রে বাউল সংগীতের অচিন প্রেম ও মানবিক বোধের উজ্জ্বল প্রকাশে চিত্রানুরাগীরা বিমোহিত হয়েছিলেন। শিল্পের বৃহত্তর জগতে নিজের শিল্প-সাধনাকে ব্যাপৃত করার ইচ্ছা নিয়ে চারু ও কারুকলা ইনস্টিটিউটের শিক্ষকতা ত্যাগ…
-
সূ চি প ত্র
প্র ব ন্ধ ৩৭ আবদুল মান্নান সৈয়দ : তাঁর দশ প্রবন্ধের দশদিক l শাহাবুদ্দীন নাগরী ৪৩ হাইকুর নান্দনিকতা l হাসনাত আবদুল হাই ছো ট গ ল্প ৫৩ নানির কবর l বুলবন ওসমান ৫৮ রূপকথা নয় l অশোককুমার মুখোপাধ্যায় ৬৩ এখানে কবিতা লেখা শেখানো হয় l মাহবুব তালুকদার ৬৮ অচেনা মানুষ, একটি বৃক্ষ ও দুটি শালিক…
-
গা বা ল
স্বকৃত নোমান সকাল থেকে তিন গ্রাম ফেরি করেও দশ টাকা রুজি হলো না। এখন পড়ন্ত দুপুর। এই বেলা আর হবে কিনা তাও সন্দেহ। রুজি হবেই-বা কেমন করে? একে তো টেলিভিশনের যুগ, তার ওপর কার্তিক মাস। এই অদিনে কার মনে এত আনন্দ যে, টাকা-পয়সা খরচ করে সাপের খেলা দেখবে! আশ্বিন-কার্তিক মাসে কজন গেরস্তের গোলায় বাড়তি ধান…
-
নয়ন আর নয়নতারা
তিলোত্তমা মজুমদার কনের সাজে পৃথিবীর সব মেয়েকেই নাকি সুন্দর দেখায়। আমাকে? আমাকে কেমন লাগছে? ঘোর অমানিশা রঙের শাড়ি পরেছি আমি। তাতে তারার চুমকি। আমার হাত দুটি দেখাচ্ছে মৃত মানুষের মতো ফ্যাকাশে। আমার মুখ দেখতে চাই আমি। এখুনি। এ-মুহূর্তে। শহরের সেরা কনে সাজিয়ের হাতে আজ গড়ে উঠেছি আমি। আমাকে বানাতে সে নিয়েছে ২৫ হাজার টাকা। কৌশিক,…
-
বিশালত্বের ব্যঞ্জনা
সৈয়দ আজিজুল হক শিল্পী রফিকুন নবীর (জ. ১৯৪৩) একক প্রদর্শনী মানেই একেকটি বিস্ময়। সেটা যখন তিনি একটিমাত্র টোকাই চরিত্র নিয়ে শিল্পপ্রদর্শনী করেন (২০০৪) তখন যেমন দর্শক এর নান্দনিকতায় বিস্মিত হয়, তেমনি যখন তিনি চারকোলের সাহায্যে রেখাচিত্র এঁকে প্রতিটিকে পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদায় উন্নীত করে প্রদর্শনীর আয়োজন করেন (২০১০) তখনো দর্শকের বিস্ময়ের অবধি থাকে না। এবার ঢাকা…
-
ভূদশ্য ও জীবনের শিল্পনিনাদ
জাফরিন গুলশান অলকেশ ঘোষ বাংলাদেশের সমসাময়িক শিল্প-পরিমন্ডলে পরিচিত ল্যান্ডস্কেপ আর্টিস্ট হিসেবে। শিল্পী প্রায় চার দশক ধরে এদেশের বিস্তীর্ণ অঞ্চলের মাঠঘাট, নদী, পাহাড়, সাগর, গ্রাম-শহর এবং অঞ্চলকেন্দ্রিক সাংস্কৃতিক-সামাজিক জীবনের দলিল চিত্রায়ণ করেছেন। ঢাকা আর্ট সেন্টারে তাঁর একক চিত্রকলা প্রদর্শনীতে ভূদৃশ্য ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মহাত্মা গান্ধীর মতো বিখ্যাত ব্যক্তিত্বের প্রতিকৃতির সঙ্গে রয়েছে নাম-না-জানা, অপরিচিত আদিবাসী…
-
আমানুল হক : তাঁর কাছে ঋণ
মফিদুল হক আমানুল হক নিভৃতচারী মানুষ, তবে নিভৃতে যাঁদের বিচরণ, তাঁরা সাধারণত গণ্য হন জীবন থেকে সরে যাওয়া অথবা জীবনবিবাগী মানুষ হিসেবে। অথচ তেমন মানুষ তো আমানুল হক কখনোই ছিলেন না, ছিলেন প্রবলভাবে জীবনবাদী। জীবনের অর্থময়তা খুঁজেছেন বড়ভাবে এবং ক্যামেরার লেন্সে বিপুলা জীবনের রূপচ্ছবি মেলে ধরবার আকুতি বহন করেছেন সর্বদা। তারপরও তিনি যে নিভৃতচারী হিসেবে…
-
ঢাকায় ব্রিটিশ চিত্রকরের প্রদর্শনী
ইব্রাহিম ফাত্তাহ বেঙ্গল আর্ট লাউঞ্জ ঢাকার গুলশানের নতুন একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে সুপরিচিত হয়ে উঠছে। গুলশান-১ থেকে ২-এর পথে সামান্য এগিয়ে উদয় টাওয়ারের উলটোদিকে ১৩১ নম্বর সড়কের ৬০ নম্বর বাড়ির নিচতলায় বেঙ্গল লাউঞ্জ। কালো কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শীতল বাতাসের হাতছানি। চলছিল ব্রিটিশ শিল্পী হাওয়ার্ড হজকিনের ১২টি চিত্রকর্মের একটি একক চিত্রপ্রদর্শনী। এটি চলেছে গত…
-
‘জাগো বাহে কোনঠে সবায়’ নাট্যোৎসব আয়োজনে নাট্যদ্যুতি ছড়িয়ে গেল সবখানে
অলোক বসু মঞ্চের ওপর লাফাই ঝাপাই আমরা কুশীলব অকিঞ্চিৎকর আড়াল থেকে শিল্পের জাল বুনে যাও তুমি চৌকস বাজিকর’ এটি একটি মুঠোফোনের ক্ষুদে বার্তা। শুভেচ্ছা বার্তা হিসেবে সৈয়দ শামসুল হকের উদ্দেশে পাঠানো এক অনুজ নাট্যকার, নির্দেশক ও অভিনেতার। সেদিন ২৫ এপ্রিল। সন্ধে ৭টা। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে একটি আসনও আর ফাঁকা নেই। বিপুলসংখ্যক দর্শক…
-
ব্ল্যাকআউট : নতুন চলচ্চিত্রের প্রথম কবিতা
কামরুল হাসান কাইউম ব্লকআউট/ মনে আছে, মনে নেই, মনে পড়ে, পড়ে না, পড়বে না/ এপারে আলো, ওপারে অন্ধকার, ওপারে অন্ধকার, এপারে আলো/তুমিই আমি, আমিই তুমি, তোমাতে আমাতে বড্ড বেশি পাগলামি। মাদল ও রাফি দুই বন্ধু, দুই প্রেমিক; থাকে চিলেকোঠায়, মেঘের দেশে। দুজনেই খোঁজে ভালোবাসা, দুজনেই খুঁজে বেড়ায় জীবনকে। মাদল কবি, রাফি চিত্রশিল্পী। মাদলের প্রেমিকা শাল্মলী,…
-
একটি মেয়ে
আফসার আমেদ \ ২৭ \ রবি ব্যানার্জি সন্ধ্যার আগেই সেঁজুতিকে পৌঁছে দিলো আমরি হাসপাতালে। হাসপাতালে পৌঁছতেই সেঁজুতি কেমন হারিয়ে গেল রবি ব্যানার্জির কাছ থেকে। রবি ব্যানার্জি কাছে নেই, দৃষ্টির সীমায় নেই। মানুষের ভিড় আছে। তার মধ্যে হারিয়ে গেছে। সেঁজুতিও যেন হারিয়ে গেছে। শ্লথপায়ে ওয়েটিং রুমের ভিড়ে চলাচল করল কিছুক্ষণ। যেন তার চোখের দৃষ্টি নেই। এক…
