2014
-
দৃশ্যকলার বিশ্ববীক্ষা : আমাদের সমকাল
আবুল মনসুর আজ থেকে প্রায় একশ বছর আগে ১৯১৭ সালে শিল্পপ্রেমিক ও বোদ্ধামহলের মুখের ওপর একটি প্রস্রাবাধার ছুড়ে মেরে ফরাসি শিল্পী মার্সেল দুঁ্যশ প্রশ্ন রেখেছিলেন : Can one make works which are not works of art? হতবিহবল পশ্চিমা শিল্পজগৎ তাড়াতাড়ি একে শিল্প বলে মেনে নেয়। মানব সভ্যতার ইতিহাসে বিংশ শতাব্দীতে এমনসব কান্ডকীর্তি ঘটে চলছিল যে,…
-
পলাশীকান্ডর আগে-পরে
সনৎকুমার সাহা একটা কথা আমাদের অনেকের মাথায় গেঁথে আছে, ১৭৫৭-র পলাশীর যুদ্ধে বাংলা তার স্বাধীনতা হারায়। নবাব সিরাজউদ্দৌলা শেষ স্বাধীন নবাব। তারপর ব্রিটিশ শক্তির রাজত্ব। অবসান তার ১৯৪৭-এ। তখন ভারতবর্ষ পুরোটাই ছিল কার্যত ব্রিটিশ সাম্রাজ্য। তা ভাগ হয় ভারত ও পাকিস্তানে। বাংলাও ভাগ হয়। প্রায় দুই-তৃতীয়াংশ পড়ে পাকিস্তানে। বাকিটা থেকে যায় ভারতে। পাকিস্তান অংশ,…
-
শিল্পসাহিত্যের নন্দনতাত্ত্বিক বিবেচনা
আহমদ রফিক শিল্পসাহিত্যের নন্দনতাত্ত্বিক বিচার-বিবেচনার ধারাটি প্রাচীন। বলা বাহুল্য তা নিয়ে ভিন্নমত এবং যুক্তিতর্কের বিভিন্নমাত্রিক বয়ান কম নয়। তবে ওই বিতর্কের বিষয়বস্ত্ত শিল্পসাহিত্য সৃষ্টির পেছনে দুটো শক্তি সক্রিয়। প্রথমত শ্রম – তা মূলত মানসিক, কিছুটা দৈহিক, অন্যদিকে পরিবেশ ও নিসর্গ প্রভাব। শেষোক্ত দিকটি, বিশেষত নিসর্গ কখনো হয়ে ওঠে সৃষ্টির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রেরণা। সময়ের ধারায়…
-
ম্যান্ডেলা, গান্ধীবাদ ও জনমুক্তির আকাঙ্ক্ষা
সিরাজুল ইসলাম চৌধুরী ২০১৩ সালের ডিসেম্বর প্রথম সপ্তাহে পৃথিবীজুড়ে যে একটি বিশেষ ঘটনা গভীর চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সেটি হলো নেলসন ম্যান্ডেলার মৃত্যু। তাঁর বয়স হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন, সেই অসুখের খবর বিশ্ববাসী জানতো, এবং তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ৬ ডিসেম্বর তাঁর মৃত্যুতে সারাবিশ্ব শোক প্রকাশ করেছে। অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য প্রায়…
-
সুচিপত্র
প্র ব ন্ধ ২৫ শিল্পসাহিত্যের নন্দনতাত্ত্বিক বিবেচনা l আহমদ রফিক ৩৫ পলাশীকান্ডর আগে-পরে l সনৎকুমার সাহা ৪৯ নজরুল-প্রসঙ্গে শওকত ওসমান : একটি অপ্রকাশিত সাক্ষাৎকার l আবুল আহসান চৌধুরী ২০৩ দৃশ্যকলার বিশ্ববীক্ষা : আমাদের সমকাল l আবুল মনসুর শ্র দ্ধা ঞ্জ লি ৬১ তাঁর তুলনা একমাত্র তিনিই l এ জেড এম আবদুল আলী …
-
প্রচ্ছদ-পরিচিতি
কলসিকাঁখে রমণী ১৯৪৩ সালে অঙ্কিত দুর্ভিক্ষের চিত্রমালার মধ্য দিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিন আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়ে উঠেছিলেন। এইসব চিত্রে তাঁর রেখার দীপ্তি, শক্তি ও সৃজনকুশলতা নবীন মাত্রা অর্জন করেছিল। শহরের রাস্তায় অন্নের খোঁজে কঙ্কালসার মানুষের মিছিল, অনাহারী মানুষের আর্তনাদ, তাদের হাহাকার, মৃত্যুর ভয়াবহতা রেখানির্ভর কাজে চিত্রিত হয়েছিল। দেশবিভাগের পর তিনি চলে আসেন ঢাকায় এবং একটি…
-
প্রকাশকের পত্র
ভাবতে ভালো লাগছে যে, কালি ও কলম তার অভিযাত্রায় দশ বছর অতিক্রম করল। এটা নিশ্চয় একটা বড় মাইলফলক পেরোনো। কালি ও কলম এই সময়ের মধ্যে একটা বিশিষ্টতা অর্জন করেছে। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পত্রিকাটি যে-সমাদর লাভ করেছে, তা আমাদের পক্ষে শ্লাঘার কথা। তবে আমরা চাই, কালি ও কলম আরো বেশি মানুষের কাছে পৌঁছোক। বাংলাভাষার বিশিষ্ট…
-
তাঁর তুলনা একমাত্র তিনিই
এ জেড এম আবদুল আলী বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সম্পর্কে কোনো কিছু লেখা একজনের পক্ষে সম্ভব নয়। তিনি এত বিষয় নিয়ে এত লিখেছেন যে, তাঁকে নিয়ে কিছু লেখা শুধুমাত্র তাঁর মতো অন্য আর একজনের পক্ষেই সম্ভব। আমার জানামতে সেরকম আর কেউ এখন বাংলাদেশে নেই। থাকলেও তিনি বা তাঁরা কলম ধরেন নি। তাঁর অনেক বিষয়ে লেখাগুলির…
-
নো
হাসনাত আবদুল হাই জাপানের নো থিয়েটার তার সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যময় প্রকাশ। একে বিশ্ব-সভ্যতার অমূল্য সম্পদ হিসেবেও অভিহিত করা হয়েছে। নাটকের জগতে অনেক পরিবর্তন এসেছে, নতুন আঙ্গিক সৃষ্টি হয়েছে কিন্তু নো থিয়েটারের খ্যাতি একটুও ম্লান হয়নি, বরং এই খ্যাতি বৃদ্ধি পেয়ে চলেছে। নো থিয়েটারকে এখন কেবল জাপানি সংস্কৃতির অংশ হিসেবে দেখা হয় না, তার…
-
বৃত্ত থেকে বৃত্ত
নওশাদ জামিল সবাই ছেড়েছে জানি। তুমিও তো যাবে জীবন্মৃত। একে একে বৃষ্টির ভিতর ছড়িয়ে পড়েছে বেলপাতা, নীলশাড়ি ভাঁজে ভাঁজে যেন এক নৌকার দুলুনি। আমি দুলি, সে-ও দোলে প্রায় প্রতিক্ষণে মাথাটা ঝাঁকিয়ে বলে, কোথায় যাবেন? পেছনে বিস্ফার ঢেউ, কাঁপে মত্ততায় যেন সে সন্ধ্যার বাঁকে দেখা রাজহাঁস। আমি হাসি, সে-ও হাসে প্রায় প্রতিক্ষণে শেষে…
-
অনন্বয়-অনুভবে
জাফরিন গুলশান ‘From follows function’ বা উপযোগিতাভিত্তিক আঙ্গিক। এই তত্ত্বের আবির্ভাব আঠারো শতকে অভিজ্ঞতাবাদী দর্শনের অংশ হিসেবে। ‘খবর খাদ্য’ বা ‘News food’ শিরোনামের প্রদর্শনীটিকে উপযোগিতাভিত্তিক আঙ্গিকে বিবেচনা করা যেতে পারে। সমকালীন সময়ে বাংলাদেশের সবচেয়ে পঠিত দৈনিক প্রথম আলোর পনেরোতম প্রতিষ্ঠাবর্ষে ওয়াকিলুর রহমানের একটি দৃশ্যশিল্প-প্রদর্শনী এটি। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষজুড়ে যে-আবহ তৈরি এবং ফলে যে-ফর্ম…
-
গণমানুষের শিল্পকলা
মোবাশ্বির আলম মজুমদার টলস্টয়ের মতে, সৎ-অনুভূতি অনুপ্রাণিত শিল্পসৃষ্টিই সৎ-শিল্প বলে বিবেচিত হয়। শিল্পী রফিকুন নবীর গত পাঁচ দশকের শিল্পভান্ডার থেকে প্রদর্শিত শিল্পকর্মকে আমরা সৎ-শিল্প বলে মেনে নিতে পারি। এ-প্রদর্শনীতে রফিকুন নবীর শিল্পীজীবনের শুরু থেকে এ-বছর পর্যন্ত আঁকা বিভিন্ন মাধ্যমের শিল্পকর্মের দেখা মিলবে। একজন শিল্পীর নিরলস শিল্প-সৃষ্টির মাধ্যমে সময়কে ধারণ করার প্রবণতা শিল্পকলার অঙ্গনকে আলোকিত করে। বৈরী…
