2015
-
মাজাম ওস্তাগারের পোলা
মাহবুব রেজা আমি মোজাম ওস্তাগারের পোলা। আমার দাদায় আছিল ঢাকা শহরের সেরা ওস্তাগার গো মইদ্যে এক লম্বর। হের নাম হুরমত। হুরমত ওস্তাগার। হের নাম হুনে নাই পুরান ঢাকায় এমন আদম খুঁইজা পাওন যাইব না। বেকতে অই হেরে চিনে-জানে। খুব নাম-ডাক আছিল হের। আমার দাদারা চাইর-পাঁচ পুরুষ ধইরা ওস্তাগারির কাম করে। আদি ঢাকার বহুত দালাল-বাড়ি হেগো…
-
পার্থিব-অপার্থিব
ইমতিয়ার শামীম তখনো দিনের আলো ফোটেনি, তবু তার চোখে আলো ফুটে ছিল দিনের মতো। সারারাত ধরে অন্য সবার সঙ্গে জেগে আছে সে, জেগে জেগে কী যে দেখছে বুঝতে পারছে না। ক্ষুধায় শরীর ভেঙে আসছে, ঘুম ঘুম লাগছে, মাথা ঝিমঝিম করছে। কিন্তু চোখ দুটো এক আর হচ্ছে না কিছুতেই। কেউ কেউ অবশ্য দু-হাঁটুর মধ্যে মাথাটা গুঁজে…
-
সাক্ষ্য
আহমাদ মোস্তফা কামাল ওমন, কাঁদো কেন? ও চোখ, কেন এত ভিজে ওঠো? – নিজেই নিজের মন আর চোখকে জিজ্ঞেস করেন আজিজুল হক। আর না করেইবা উপায় কী, ওরা যে কাজই করতে দিচ্ছে না, কোনো শাসনও মানছে না। অথচ দ্রুত কাজটি করে ফেলতে হবে, এই কবর তৈরি করার কাজটি, মুর্দাকে যথাসম্ভব তাড়াতাড়ি দাফন করার তাগিদ দিয়ে…
-
নানারূপের রহস্যময়তায়
জাহিদ মুস্তাফা রূপসাগরে ডুব দেওয়া শিল্পীকে আমরা পেয়ে যাই প্রাচ্যকলার ঘরানায়। প্রথম তাঁর কাজ দেখি সেই ১৯৭৯ সালে চারুকলার জয়নুল গ্যালারিতে। ভেজা গায়ে শাপলা হাতে জলাধার থেকে উঠে আসা রূপসী এক গ্রাম্য তরুণীর সেই রূপ আজো আমাদের চোখে লেগে আছে! সেবার বার্ষিক চারুকলা প্রদর্শনীতে সব মাধ্যমে সেরা পুরস্কার পেয়েছিলেন নাসরীন বেগম। তখনকার স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।…
-
শিল্প যখন প্রতিবাদের ভাষা
হাসান ফেরদৌস এ-বছর ফেব্রুয়ারিতে ঢাকায় বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের নির্মম হত্যাকান্ড আমাদের চেতনায় প্রবল আঘাত হেনেছে। একুশের বইমেলা প্রাঙ্গণে, নিরাপত্তা প্রহরীদের দৃষ্টিসীমানায়, অসংখ্য মানুষের উপস্থিতি সত্ত্বেও নির্মমভাবে খুন হলেন অভিজিৎ, রক্তাক্ত হলেন তাঁর স্ত্রী। এই ঘটনা থেকে নিশ্চিত হওয়া গেল, তাঁদের লক্ষ্য অর্জনে যে-কারো বিরুদ্ধে আঘাত হানতে প্রস্ত্তত সংঘবদ্ধ মৌলবাদী চক্র। এই চক্রের উত্থান ঘটেছে,…
-
রাঙা জল, ফালি ফালি চাঁদ
মোবাশ্বির আলম মজুমদার পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল – শক্তি চট্টোপাধ্যায় কংক্রিটের সারি সারি দালানের ফাঁকে সোনালি মেঘ। একফাঁকে হেসে উঠছে একফালি কাটা চাঁদ। ভিনিতা করিম বাংলাদেশে এর আগেও এসেছেন। তাঁর স্মৃতিতে এই নগরের জটপাকানো শহরের গল্প জমে আছে। ছবিগুলো তাঁর কথা বলে। শুধু কি ঢাকা?…
-
পোড়ামাটির পুনর্নির্মাণ
আলম খোরশেদ দুটি ভিন্নধর্মী শিল্পমাধ্যম নন্দনতত্ত্বের সব শর্ত পূরণ করেও যে একই চিত্রপটে অনায়াসে পরস্পর অভিন্ন-হৃদয় সহচর হয়ে উঠতে পারে তা দেখার অনন্য অভিজ্ঞতা হলো সম্প্রতি ‘বিস্তার : চিটাগং আর্টস কমপ্লেক্সে’ অনুষ্ঠিত তরুণ ও মেধাবী শিল্পী শারদ দাশের ‘সব চরিত্র কাল্পনিক’ শীর্ষক প্রদর্শনীটিতে। এটি ছিল শিল্পীর তৃতীয় একক চিত্র-প্রদর্শনী। এর আগে ২০১২ সালে তাঁর প্রথম…
-
পটেশ্বরী
শঙ্করলাল ভট্টাচার্য চতুর্থ কিস্তি হাঙ্গেরির দুনাহারাস্তিতে এক অদ্ভুত নিসর্গের মধ্যে ছিলাম আমরা, তেমনই এক অপূর্ব নিসর্গ সিমলার। উপরন্তু মা ‘দ্য হোম’কে নতুন নতুন কার্পেট, আসবাব, ছবি দিয়ে সাজিয়ে আমাদের লাইফস্টাইলকেই আনকোরা নতুন করে ফেলল। থিয়েটার-টিয়েটার যাওয়া, এবাড়ি-ওবাড়ি ডিনার, বড়-বড় পরিবারের সঙ্গে ওঠাবসা তো ছিলই, তার সঙ্গে টক্কর দিয়ে চলল মার গৃহোন্নয়ন। মার গৃহ বলতে…
-
নদী কারো নয়
সৈয়দ শামসুল হক \ ৪০ \ মুসলমানগণের নাম! এইসব নাম এত অপরিচিত এক হিন্দু দারোগার কাছে, যে-দারোগা তার পুরো চাকরি জীবন পার করেছে মুসলমান অধ্যুষিত এই বাংলায়? মন্মথ দারোগার কাছে এটি অস্বাভাবিক বা বিস্ময়কর মনে না হলেও আমাদের মনে ঐতিহাসিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেবে। কিন্তু এ সকল এখন নয়, কিংবা এই গল্প কথনে তার…
-
প্রচ্ছদ-পরিচিতি
জীবনের ছন্দ সুলেখা চৌধুরী তাঁর ভিন্নধারার সৃজনের মধ্য দিয়ে হয়ে উঠেছেন এক বিশিষ্ট চিত্রকর। সাম্প্রতিক সময়ের যন্ত্রণা এবং উত্তাপ তাঁর চিত্রকে করে তুলেছে গহনতাসন্ধানী। একই সঙ্গে নারীত্বের দহন, যন্ত্রণা এবং নারীর অধিকারও তাঁর চিত্রে ফুটে ওঠে। সমাজে নারীর অবস্থানও তাঁর প্রিয় বিষয়। শিক্ষাজীবনের অন্তিম পর্যায় থেকে তিনি নদীর মতো বাঁক ফেরার জন্য প্রয়াসী হন। জীবনের…
-
নীলাভ রেখার ঘূর্ণি : সুচিত্রা ভট্টাচার্যের সাহিত্যকৃতি
পিয়াস মজিদ জানুয়ারি ২০০১-এ প্রকাশিত হয় সুচিত্রা ভট্টাচার্যের (১৯৫০-২০১৫) উপন্যাস নীল ঘূর্ণি। মহাবিশ্বের সৃষ্টিরহস্য উদ্ঘাটনের গবেষণায় মগ্ন প্রৌঢ় বোধিসত্ত্ব মজুমদার তার বৈজ্ঞানিক যুক্তি-সূত্রকে দয়িতা নামে এক তরুণীর দুরন্ত-দুর্বার ঘূর্ণিতে সমর্পণ করে চেয়েছিলেন শমশান্তি। দয়িতাও চেয়েছিল তাই। কিন্তু ঘূর্ণি তো আর মাপজোখ মানে না। তাই ভাসিয়ে নিয়ে যায় বোধিসত্ত্ব-দয়িতা এবং তাদের সঙ্গে সম্পর্কিত আর সবাইকে। সবচেয়ে…
