2015
-
এখন হূদয়ের গভীরে শূন্যতা
মতিউর রহমান শিল্পী কাইয়ুম চৌধুরী নেই। এখন আমাদের মাঝে গভীর শূন্যতা বিরাজ করছে। তাঁর চিত্রকর্মগুলোর সামনে গিয়ে যখন দাঁড়াই, হূদয়ে গভীরে বেদনা অনুভব করি। কাইয়ুম চৌধুরীর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল গত ২৪ নভেম্বর বিকেল চারটায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার-কক্ষে। সেদিন প্রখ্যাত সাংবাদিক এবিএম মূসার আত্মজীবনী আমার বেলা যে যায় গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হয়ে।…
-
সাঙ্গ হলো প্রাণের খেলা
রামেন্দু মজুমদার শাস্ত্রীয় সংগীতের বিশাল আসরে অতিথি হিসেবে তাঁর নির্ধারিত বক্তৃতায় এদেশে সংগীত ও চিত্রকলার ক্রমবিকাশ সম্পর্কে চুম্বক কথাগুলো বলে তিনি নিজের আসনে ফিরে গেলেন। পরবর্তী বক্তার কথা শুরু করার আগে তিনি হঠাৎ আবার উঠে এলেন। মাইকের সামনে দাঁড়িয়ে বললেন, ‘একটা কথা বলতে আমি ভুলে গেছি।’ কিন্তু বলা হলো না সে-কথা। অকস্মাৎ পেছনের দিকে ঢলে…
-
রুচিশীল মানুষের প্রয়াণ
রফিকুন নবী শিল্পকলাজগতের কর্মচঞ্চল, সদা হাস্যোজ্জ্বল, নিজ কর্মে নিষ্ঠাবান, রুচিশীল, সব ক্ষেত্রের মানুষদের প্রিয় এবং বুদ্ধিদীপ্ত মানুষটি আচমকা হারিয়ে গেলেন। সবাইকে শোকসন্তপ্ত করে, বিমূঢ় আর বিস্মিত করে বিদায় নিলেন জগৎ-সংসার থেকে। তিনি শিল্পী কাইয়ুম চৌধুরী। একজন পরিশীলিত দক্ষ সৃষ্টিশীল শিল্পীকে হারালাম, শুধু তাই নয়, আমরা একজন অভিভাবককে হারালাম। কাইয়ুম চৌধুরী, যিনি দেশময় কাইয়ুমভাই নামেই সমধিক…
-
শিল্পী কাইয়ুম চৌধুরী
অমিতাভ সেনগুপ্ত …যাত্রীদল হতেছে উধাও নাও ওগো ত্বরা ক’রে নাও – ওমর খৈয়াম (নরেন্দ্র দেব) গত বছর কলকাতায় আমাদের শেষ আড্ডায়, নিজের কথা নয়, কাইয়ুম চৌধুরী স্মৃতিচারণ করছিলেন শিল্পী এসএম সুলতানকে নিয়ে। নড়াইলের সুলতান। সুলতানের বোহেমিয়ান জগৎ, তাঁর শিল্প ও ঘটনা সবই যেন একে একে পাতা ওলটাচ্ছেন কাইয়ুম চৌধুরী। সেইসঙ্গে লক্ষ্য করছিলাম তাঁর সশ্রদ্ধ ও…
-
আমাদের পরমপ্রিয় কাইয়ুমভাই
সমরজিৎ রায় চৌধুরী প্রথম সাক্ষাৎ ১৯৫৯ সালে সরকারি চারু ও কারুকলা ইনস্টিটিউটের গ্রাফিক ডিজাইন বিভাগে তিনি শিক্ষক হয়ে আসার পর। আমি তখন ওই বিভাগে চতুর্থ বর্ষের ছাত্র। কাজের মধ্য দিয়ে আমাদের সঙ্গে তাঁর সম্পর্কের বেশ গভীরতা হতে থাকে। সে-সময়ে আমরা বার্ষিক চিত্র-প্রদর্শনীর জন্য প্রস্ত্ততি নিচ্ছিলাম। তখন গ্রাফিক ডিজাইন বিভাগে আমরা দুজন শিক্ষক পেলাম। অন্যজন প্রখ্যাত…
-
কাইয়ুম চৌধুরীর কল্পনাকুশলতা
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর কাইয়ুম চৌধুরীর কাছে নিসর্গ ব্যক্তিগত নিসর্গ, ব্যক্তিগত ঈশ্বরের মতো। এই বোধ তাঁকে বিশ্বস্ত করেছে ব্যক্তিগত নিসর্গের বাস্তবতার কাছে। ব্যক্তিগত নিসর্গের বোধ তাঁকে দর্শনের দিক থেকে তুষ্ট করেছে। এই নিসর্গ একটি জীবন্ত বাস্তবতা, যে-বাস্তবতা তাঁর প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতার মধ্যে বারবার ঘুরে ঘুরে এসেছে। জীবনযাপনের যন্ত্রণা, ব্যর্থতা, উদ্বেগ তাঁর ব্যক্তিগত; কিন্তু এই যন্ত্রণা, ব্যর্থতা,…
-
সম্পাদকীয়
বাংলাদেশের শীর্ষ শিল্পী কাইয়ুম চৌধুরী আকস্মিকই চলে গেলেন। তিনি ছিলেন কালি ও কলমের শিল্প-নির্দেশক, শিল্প ও শিল্পীর সম্পাদকমণ্ডলীর সভাপতি। তাঁর মৃত্যু আমাদের জন্য সকল অর্থেই হয়ে উঠেছে অপূরণীয় ক্ষতি। এ-ক্ষতি সহজে পূরণ হবে না। চারু ও কারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় আবর্তনের ছাত্র কাইয়ুম চৌধুরী দীর্ঘ ষাট বছরের চিত্র সাধনা ও চর্চার মধ্য দিয়ে স্বাতন্ত্র্যে উজ্জ্বল এক…
-
বন্ধু কাইয়ুম চৌধুরী
সৈয়দ জাহাঙ্গীর সেদিন ছিলো রোববার, ৩০ নভেম্বর। কাইয়ুম যাচ্ছিলো পাশ দিয়ে। হাত ইশারা করে ডাকলাম। আমার বাঁপাশের চেয়ারটায় এসে বসলো কাইয়ুম। আমি বসে ছিলাম বেঙ্গল ফাউন্ডেশন-আয়োজিত ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালের দর্শক-শ্রোতা অঙ্গনের অষ্টম সারিতে। বললাম, ‘কেমন আছো?’ বললো, ‘এই তো…।’ ‘কেমন লাগছে অনুষ্ঠান?’ ‘খুউব ভালো। তুমি জাদুঘরের মিটিংয়ে যাওনি?’ জানতে চাইলো কাইয়ুম। আমি বললাম, ‘কিসের মিটিং?’…
-
কাইয়ুম চৌধুরী : মানুষ ও শিল্পী
আনিসুজ্জামান জীবনের শেষ বক্তৃতায় কাইয়ুম চৌধুরী আন্তরিক শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন জয়নুল আবেদিনকে। বলেছিলেন, বাংলাদেশের চিত্রকলা আজ যে-প্রাণচঞ্চল রূপ ধারণ করেছে, তা সম্ভবপর হয়েছে জয়নুল আবেদিনের নেতৃত্বের ফলেই। ঢাকায় আর্ট ইনসটিটিউট স্থাপন করে, শিল্পীদের সংগঠিত করে, এদেশে শিল্প-আন্দোলনের সূচনা করে তিনি যে-ভূমিকা পালন করেছিলেন, তা-ই কার্যকর হয়েছে আমাদের শিল্পকলার আজকের সমৃদ্ধিতে। ঠিক এই ভাষায় তিনি কথাগুলো বলেননি,…
-
সূ চি প ত্র
৯ কাইয়ুম চৌধুরী : মানুষ ও শিল্পী l আনিসুজ্জামান ১৪ বন্ধু কাইয়ুম চৌধুরী l সৈয়দ জাহাঙ্গীর ১৭ কাইয়ুম চৌধুরীর কল্পনাকুশলতা l বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ১৯ আমাদের পরমপ্রিয় কাইয়ুমভাই l সমরজিৎ রায় চৌধুরী ২২ শিল্পী কাইয়ুম চৌধুরী l অমিতাভ সেনগুপ্ত ২৫ রুচিশীল মানুষের প্রয়াণ l রফিকুন নবী ২৯ সাঙ্গ হলো প্রাণের খেলা l রামেন্দু মজুমদার ৩২…
-
আমাদের শিল্পকলা
জয়নুল আবেদিন আজ এদেশে সমাজজীবনে চারিদিকেই দৈন্য। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জীবনের সর্বক্ষেত্রেই সংকটের বোঝা যেন চেপে বসে আছে। এই সর্বাঙ্গীণ দৈন্যের কারণ বহুবিধ হতে পারে, তবে আমার চোখে এর যে একটি কারণ খুব বড় হয়ে ঠেকেছে, তা হচ্ছে রুচির দুর্ভিক্ষ। বিবেকবোধ, মনুষ্যত্ববোধ, প্রাদেশিকতাবোধ, এ সকলই গড়ে ওঠে মৌলিক সৌন্দর্যবোধের ‘ইসথেটিক’ প্রেরণায়। রুচিই বিবেক তৈরি…
-

