2016
-
রফিক আজাদের কবিতার প্রশ্নে
শহীদ ইকবাল কেন কবি রফিক আজাদের (জন্ম ১৯৪৩-মৃত্যু ২০১৬) কবিতার পাঠে অনেক রকম তত্ত্ব আছে, তত্ত্বে ফেলে কবিতার পাঠ রচনা করলে, কবিতাকে তত্ত্বের ফ্রেমে এঁটে, তত্ত্বের আয়নায় দেখে সমস্ত রস শুষে-শুঁকে বিচার করলে কবি ও কবিতার উপভোগটুকু কতটুকু ভোক্তার মনকে বা ভোক্তাকে আন্দোলিত করে তা বোঝা দায়। পাঠ হয়তো চিরকালের কিন্তু আন্দোলিত শতদল মর্ম ছুঁয়ে…
-
চন্দ্রাহত
রশীদ হায়দার আমেনার মনেই ছিল না উঠোনে ধান শুকাতে দেওয়া আছে। মাঝখানে হাঁটার জন্যে চুলের সিঁথির মতো শুধু সরু একটা পথ, উঠোন পারাপার করে ঘরে ওঠার জন্যে, রান্নাঘর, পায়খানা, পেশাবখানায় যাওয়ার জন্যে, ধানের গা ঘেঁষে সদর দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার জন্যে। উঠোনে ধান যখন শুকানোর জন্যে ছড়িয়ে দেওয়া হয়, তখন বেলা পশ্চিম আকাশেই হাত দশেক…
-
বাল্যকাল
অ তী ন ব ন্দ্যো পা ধ্যা য় এই বুড়ো বয়সে আর প্রাক-যৌবনের কথা আমার ঠিকঠাক মনে নেই। সম্ভবত আমি সবে বহরমপুর থেকে কলকাতায় জীবিকার খোঁজে চলে এসেছি। তখন তরুণ এক যুবক। এখানে-সেখানে ঘোরাঘুরি – আত্মীয়স্বজনের বাসায় উঠি। থাকি খাই। আমার সমুদ্র মানুষ বইটি তখন মিত্রালয় থেকে প্রকাশিত হয়েছে। প্রকাশক গৌরিশঙ্কর ভট্টাচার্য সস্নেহে বইটি প্রকাশ…
-
বাংলা সাহিত্যের এক বিদেশি সাধক
আনিসুজ্জামান সৌভাগ্যবশত অষ্টাদশ শতাব্দীর শেষদিক থেকে বাংলা ভাষা ও সাহিত্য অনেক বিদেশি গুণীজনের সেবা লাভ করেছে। হ্যালহেডের কথা প্রথমেই মনে পড়ে, যিনি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লিখেছিলেন। ওই বই ছাপতেই চার্লস উইলকিন্সের তত্ত্বাবধানে পঞ্চানন কর্মকার তৈরি করেছিলেন চলমান বাংলা টাইপ। তারপর মনে পড়ে উইলিয়ম কেরীর কথা। বাংলা গদ্যগ্রন্থ প্রকাশে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, ব্যাকরণ ও অভিধান…
-
প্রমীলাদের নীরব লড়াই
সিরাজুল ইসলাম চৌধুরী মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে একটি অত্যন্ত অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সেটি প্রমীলার সহমরণ। মেঘনাদের চিতাতে তার স্ত্রী প্রমীলার স্বেচ্ছায় এবং সানন্দে আত্মাহুতি দেওয়ার ঘটনার সমর্থন বাল্মীকির রামায়ণে নেই; রক্ষোকুলে অমন প্রথা চালু ছিল বলেও জানা যায় না। মধুসূদন তাঁর সময়ে বাংলায় প্রচলিত এই ভয়ংকর ও সম্পূর্ণ অমানবিক নারী-নির্যাতন প্রথাকে লঙ্কার স্বর্ণপুরীতে নিয়ে…
-
অনিল বাগচীর একদিন : তার অন্তর্লোক-বহির্লোকের আলোয়
আবদুলস্নাহ আল মাসুদ অপু চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তিযুদ্ধের পটভূমিতে প্রয়াত হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ট্র্যাজিক চলচ্চিত্র অনিল বাগচী একদিন একজন হিন্দু যুবকের অস্তিত্বের টানাপড়েন এবং তার বিয়োগান্ত পরিণতির এক চমৎকার চলচ্চিত্রিক প্রকাশ। অনিল বাগচী একজন যুবক, হিন্দু যুবক। ’৭১ সালে মুক্তিযুদ্ধের প্রায় মাঝামাঝি সময়ে সে প্রচ- রকম আতঙ্কগ্রস্ত, নিরাপত্তাহীন ও কিংকর্তব্যবিমূঢ়…
-
লিসোটোতে ভ্রমণ : কারাবন্দি কামাহেলো ও ঘোড়া পালামা
মঈনুস সুলতান কিছুদিন হলো আমি আফ্রিকার দক্ষিণাঞ্চলের একটি ছোট্ট রাজতান্ত্রিক দেশ লিসোটোতে ঘুরে বেড়াচ্ছি। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ঊর্ধ্বে এ দেশটিতে আছে প্রচুর পাহাড়, নীলাভ জলের দৃষ্টিনন্দন হ্রদ, সবুজ ঘাসে নিবিড় প্রান্তর ও দিগন্ত-ছোঁয়া বিশাল সব উপত্যকা। লিসোটোর রাজধানীর নাম মাসেরু। আমি ওখানে সাময়িকভাবে ডেরা বেঁধেছি। কোনো দেশে দীর্ঘদিন ভ্রমণের একটি প্রধান চ্যালেঞ্জ হচ্ছে – ক্রমাগত…
-
গালিব-কাব্য
মূল : সরফরাজ খান নিয়াজি অনুবাদ : মাহমুদ আলম সৈকত গালিবের মতন কবিরা প্রতিনিয়তই রূপান্তরিত হতে সমর্থ – এমনকি পার্থিব অর্থে – গুরুত্বপূর্ণ বিষয়েও ঘটে অনুভূতি আর ঘটনার ক্রিয়া। গালিবকে যখন তাঁর কবিতার মধ্যে থেকে মাত্র একটি কবিতা আবৃত্তি করতে বলা হলো, গালিব বললেন, তিনি তাঁর গোটা দিওয়ান (কাব্যসমগ্র) মোমিনের১ এই পঙ্ক্তিটির জন্যই পালস্নায় তুলতে…
-
কাঙাল হরিনাথ বাউলগানের অনুষঙ্গে
আবুল আহসান চৌধুরী উনিশ শতকে বাঙালি সমাজ যে আত্মপ্রতিষ্ঠা ও বিকাশের সুযোগ লাভ করে তার তাৎপর্য ছিল অপরিসীম। যদিও এই নতুন চেতনার পরিধি ছিল মূলত নাগরিক-জীবনে সীমাবদ্ধ, তবু কিছু বিলম্বে হলেও ইংরেজি শিক্ষা ও প্রতীচ্য জ্ঞান-বিজ্ঞানচর্চা, স্বাজাত্যবোধ ও স্বদেশচিন্তা, সমাজ-সংস্কার ও সমাজ-উন্নয়ন প্রচেষ্টা, সাহিত্য-সংস্কৃতির চর্চা এবং সংবাদ-সাময়িকপত্রের প্রকাশনা – নবচেতনার এসব চিন্তা ও কর্মের হাওয়া…
-
কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫ সম্মান আনন্দ ও প্রাপ্তির সম্মিলন
আবসার জামিল ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ একদিকে যেমন তরুণ সাহিত্যিকদের জন্য আনন্দের ও সম্মানের, তেমনি প্রাপ্তিরও। শুধু আর্থিক প্রাপ্তি নয়, এ-পুরস্কার নিঃসন্দেহে তাঁদের আগামীদিনের সাহিত্যচর্চায় অনুপ্রেরণা, শক্তি ও সাহস জোগায়। নবীনদের পরিচর্যার এ-ধারাবাহিক আয়োজনে অষ্টমবারের মতো প্রদান করা হয়েছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৫’। গত ২৯…

