2024

  • জামাল নজরুল ইসলাম : বাস্তবতা গল্পের চেয়েও অদ্ভুত

    জামাল নজরুল ইসলাম : বাস্তবতা গল্পের চেয়েও অদ্ভুত

    ১৯৮৮ সালের কথা। কৃষ্ণবিবর বা ব্ল্যাকহোল নিয়ে আমাদের দারুণ আগ্রহ। এ-সম্পর্কে টুকরো টুকরো লেখা পড়েছি। দ্রুত কোনো কিছু পাওয়ার জন্য ইন্টারনেট ব্যবস্থা ছিল না তখন। ব্রিটিশ কাউন্সিল, জার্মান সাংস্কৃতিক কেন্দ্র ও ভারতীয় হাইকমিশন এবং ব্যান্সডকের মতো গ্রন্থাগারগুলো একমাত্র সহায়। এরকম একটি সময়ে ব্রিটিশ কাউন্সিলে কৃষ্ণবিবর নিয়ে লেখা একটি বই পেয়ে যাই। এ-বিষয়ে এত বড় একটি…

  • হোর্হে লুইস বোর্হেসের তিনখানা কবিতা

    হোর্হে লুইস বোর্হেসের তিনখানা কবিতা

    অনুবাদ : আলম খোরশেদ হোর্হে লুইস বোর্হেসের (১৮৯৯-১৯৮৬) জন্ম আর্হেন্তিনার বুয়েনোস আইরেস শহরে। শিক্ষাজীবন কাটে সুইজারল্যান্ডে। তখনই  ফরাসি ও জার্মান উভয় ভাষাই খুব দক্ষতার সঙ্গে আয়ত্ত করেন তিনি। প্রথম মহাযুদ্ধের পরপর ইউরোপ ভ্রমণকালে খ্যাতনামা লেখকদের সংস্পর্শে আসেন এবং সাহিত্যচর্চায় উৎসাহী হয়ে ওঠেন। কবিতা দিয়েই হাতেখড়ি, যদিও বোর্হেসের খ্যাতি মূলত নতুন ধরনের, নিরীক্ষাধর্মী, দর্শনঋদ্ধ গল্প-লিখিয়ে হিসেবে।…

  • পুনশ্চ চীন

    পুনশ্চ চীন

    ফেব্রুয়ারির গোড়াতেই ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট – আইটিআই’র সচিবালয় থেকে জানানো হলো, এবারের (২০২৪) বিশ্বনাট্য দিবসের মূল অনুষ্ঠান হবে চীনের লাংফাওতে এবং সেইসঙ্গে আইটিআই’র এশীয়-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ফোরামের সভাও অনুষ্ঠিত হবে। তাই বাংলাদেশ কেন্দ্রের একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম, আমাদের কেন্দ্রের মূল চালিকাশক্তি – সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ (দুলাল) এবার চীন যাবে। দুলাল…

  • তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী পিটার হিগস : জীবন ও গবেষণা – (১৯২৯-২০২৪)

    তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী পিটার হিগস : জীবন ও গবেষণা – (১৯২৯-২০২৪)

    গত ৮ই এপ্রিল ২০২৪ সালে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও নোবেল বিজয়ী অধ্যাপক পিটার হিগস ৯৪ বছর বয়সে এডিনবরায় তাঁর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। হিগসের পুরো নাম পিটার ওয়ার হিগস (Peter Ware Higgs)। ১৯২৯ সালের ২৯শে মে যুক্তরাজ্যের নিউক্যাসেল আপন টাইনের এলসউইকে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা টমাস হিগস ছিলেন বিবিসির একজন শব্দ-প্রকৌশলী। পিটার ছোটবেলায়…

  • টোবা টেক সিং

    টোবা টেক সিং

    অনুবাদ : ফাহমিদা আক্তার দেশভাগের দুই বা তিন বছর পর, ভারত ও পাকিস্তান সরকারের মনে হয়েছিল যে, বেসামরিক বন্দিদের স্থানান্তরিত করার পাশাপাশি পাগলা গারদে আশ্রিত বন্দিদেরও স্থানান্তর করা উচিত। অর্থাৎ তাঁরা তাগিদ অনুভব করেছিলেন, ভারতীয় প্রতিষ্ঠান থেকে মুসলমান পাগলদের পাকিস্তানে পাঠানো উচিত এবং পাকিস্তানি আশ্রয়স্থল থেকে হিন্দু ও শিখদের ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। তবে এটি…

  • মাটির পুতুল

    মাটির পুতুল

    এক শেষ পর্যন্ত গাঁয়ের মাতব্বর পাঁচজনের বৈঠকেও এই সাব্যস্ত হল বিয়েটা তা’হলে করেই ফেলুক আমিন, যা কেলেঙ্কারী হবার হয়েছে। সর্দার গহর আলী মেম্বারও মাথা নেড়ে সায় দিল ওদের মতামতে – না কইরাই তা উপায়ডা কি কও। ছিঃ ছিঃ আমিন্যাডা যে এই রকম কাণ্ড করব বুঝছিলাম না। আকবর আলী ডাবাটা মুখ থেকে নামিয়ে বল্লো, কিন্তুক তোমরা…

  • কাল

    কাল

    পাঁচ তখন রতনপুর বাজারটা ছিল পদ্মার কোলঘেঁষে। রিশিপাড়া ছাড়িয়ে দক্ষিণে দশ-পনেরো কানি আবাদি জমি। তার পশ্চিমে বাজার। নদীতীর থেকে একটা রাস্তা বেরিয়ে সোজা চলে গেছে উত্তরে। রিশিপাড়ার মুখে এসে দুদিকে দু-হাত ছড়িয়েছে। ওদিক থেকে হেঁটে এলে বাঁ-হাতের রাস্তা চলে গেছে কুসুমপুরের দিকে, ডান হাত গেছে রতনপুর পোস্ট অফিসের দিকে। পদ্মাপারে গিয়ে শেষ হয়েছে এই রাস্তা।…

  • বাঙলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র ও বাঙলা উপন্যাসের সূচনা

    বাঙলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র ও বাঙলা উপন্যাসের সূচনা

    অনুবাদ : সুব্রত বড়ুয়া বিশিষ্ট শিক্ষাবিদ, দর্শনশাস্ত্রজ্ঞ পণ্ডিত, লেখক ও রাজনীতিক অধ্যাপক হুমায়ুন কবির ১৯৬৭ সালে আমন্ত্রিত হয়ে আমেরিকার ম্যাডিসনের ইউনিভার্সিটি অব ভিসকনসিন-এ ‘টেগোর মেমোরিয়াল লেকচার’ প্রদান করেন।  তাঁর এই চারটি বক্তৃতা পরবর্তীকালে ১৯৬৮ সালে The Bengali Novel নামে কলকাতা থেকে পুস্তকাকারে প্রকাশিত হয়। এটিও মোট চারটি অংশে উপস্থাপিত হয়েছে। সে অংশগুলি হলো যথাক্রমে :…

  • অভিনেতা : অপসংস্কৃতির আগ্রাসনবিরোধী নাটক

    অভিনেতা : অপসংস্কৃতির আগ্রাসনবিরোধী নাটক

    দেশকে, দেশের সংস্কৃতিকে ভালোবেসে সকল সুখভোগ বর্জন করে যে-শিল্পী নিপীড়িত মানুষের পাশে নাটক নিয়ে দাঁড়িয়েছিলেন তাঁকে রাজনৈতিক দুর্বৃত্তায়নে সংস্কৃতি ও মানবতার অবক্ষয় দেখতে হয়েছে। – এমন এক মানবিক স্পর্শকাতর নাট্যমুহূর্ত নিয়ে ঢাকার প্রাঙ্গনেমোর নাট্যদল সম্প্রতি মঞ্চে এনেছে অভিনেতা নাটকটি। এটি রচনা করেছেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। নাটকটিতে উঠে এসেছে সমকালের যুগযন্ত্রণা। যে-দেশ…

  • যে-পিরামিড নিঃসঙ্গতার গল্প বলে

    ‘সে দাঁড়িয়ে ছিল ওপরে ওঠার সিঁড়ির নিচে, দোতলার দিকে প্রত্যাশিত ভীতচোখে। কতক্ষণ, তা সে জানে না। কখনো-বা সামনের দিকে তাকিয়ে দেখছিল, একজন আদিবাসী মহিলার হাতে ঝুল খাচ্ছে পাটের আঁশ দিয়ে তৈরি তিন হাত লম্বা ভেজা, লুটিয়ে পড়া ঝাড়ন; যেটা দিয়ে সে হাতের অপূর্ব মুনশিয়ানায় ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করছে মোজাইক করা সিঁড়ির নিচতলা। মহিলার বুকের সামনে…

  • যে-জীবন ইতিহাস ছুঁয়ে যায়

    হালিমা খাতুন আমাদের সাহিত্যের, আমাদের ভাষার ইতিহাসের, আমাদের শিক্ষা কার্যক্রমের সাংগঠনিক ক্ষেত্রে, সর্বোপরি দেশের জীবনযুদ্ধে যোদ্ধা নারীদের সারিতে এক উজ্জ্বল নাম। ১৯৫২-এর ভাষা-আন্দোলনে যে চারজন নারী প্রথম রাজপথে অংশ নিয়েছিলেন হালিমা খাতুন তাঁদের একজন। ১৯৫২ সালের ফেব্রুয়ারির ২১ তারিখে পাকিস্তান সরকারের ১৪৪ ধারা ভাঙার সেই দিনটির বর্ণনা পাই এই বইয়ে। তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়…

  • সাঁওতাল জনপদে দুঃখের জলছাপ

    গাঁথুনিতে সৃজিত হয় মানুষ, জনপদ, সমাজ ও তার বেদনার চিত্রমালা। মানুষের বেদনাকে মামুন হুসাইন ভালোবাসেন পরম মমতায় আর তার আদি-অন্ত চিনে নিতে চান নিবিড় আবেগে, মননে ও মনীষায়। শ্রেয়োবোধের দীপ্র আকাক্সক্ষায় তিনি তুলে আনেন সামাজিক দুঃখব্যথা, আদিবাসী যাতনার বিমূঢ় অবয়ব।  তাঁর গল্পকথায় মানুষের ও সমাজের যে-অন্ধকার নিয়ত গ্রাস করে সবকিছু, তা এক মঙ্গল আলোয় শেষে…