সিটি ব্যাংক-নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪

তরুণদের সাহিত্যচর্চাকে উৎসাহ প্রদান ও গতিশীল করার লক্ষ্যে মাসিক সাহিত্যপত্র কালি ও কলম ২০০৮ সাল থেকে প্রতিবছর প্রদান করে আসছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’। এই পুরস্কার বাংলাদেশে তরুণদের জন্য প্রবর্তিত সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। পুরস্কারটির অর্থমূল্য দুই লক্ষ টাকা। 

কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৪

সাহিত্যের পাঁচটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। ২০২৩ সাল পর্যন্ত ৬২ জন তরুণ কবি ও লেখক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। যাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে শুধু তাঁরাই এই পুরস্কারের জন্য বিবেচিত হন। ২০২১ সাল পর্যন্ত এর অর্থমূল্য ছিল ১ লক্ষ টাকা। ২০২২ সাল থেকে সেটা বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে।

সূচনা থেকেই তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রাণিত করে আসছে। বই জমা দেওয়ার পর স্বনামখ্যাত বিজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যবেক্ষণ-পর্যালোচনার ভিত্তিতে শ্রেষ্ঠ গ্রন্থসমূহ নির্বাচিত হয়।

সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের জন্য সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর জন্য বই জমা নেয়া হয়েছে।

যেসব বিভাগে পুরস্কারের বই জমা নেয়া হয়েছে –

কবিতা

কথাসাহিত্য

প্রবন্ধ ও গবেষণা

মুক্তিযুদ্ধ ও বিপ্লব

শিশু-কিশোর সাহিত্য

  • চূড়ান্ত বাছাইশেষে একটি উপযুক্ত অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের বিষয়ে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

    যোগাযোগ: ০১৮৪৪০৫০৬৬৯, lekha@kaliokalam.com