অলোক সেন
-
কুশলতা তেমন মানি না
বুড়ো তেজি, জেদি আর তির নয়, বাক্যভরা দ্রোণ নিয়েছি শরণ। লিখেছি অনেক কিছু ঘাসে মুখ যে-নাড়াটি বাঁধা তাকে আলগা করেছি গোপন। কত শব্দ, প্রতি ক্লাসে, কূট ও কচালি, এক একটি আচমন শেষে হাত মুছি, মুণ্ড ভাঙি কুশদের, কুশলতা তেমন মানি না। শ্রদ্ধায় নিচু হয় মাথা, তবু ঈষৎ পক্ব আমি এবং কপট। শিক্ষা ক্রমবর্ধমান, পত্রপুষ্পে বিগ্রহটি…
-
জাহাজঘাটায় অপেক্ষা
অলোক সেন হাই মারিয়া, এ্যাতো শান্ত কেন? কে যেন বলেছিল – আসলে, নাম ছিল শামত্মা মারিয়া। বাড়ির পূর্ব প্রামেত্ম তার বাসা, যেবার স্রোতে ভেসে এসেছিল পশ্চিমে – বঙ্গোপসাগর শান্ত ছিল; তাকে দেখি হলদিয়া বন্দরে সমুদ্র শস্যের মতো সংকটে – ডেকেছিল সে, কথার ইঙ্গিতে, শীতরাতে। এড়াতে পারিনি, তাই সংকেতে – ওম্…
-
আফসোস
অলোক সেন লোকটা খিঁচিয়ে উঠল – কেন যে লেখেন? ধ্যাবড়া এরকম মতিচ্ছন্ন রাগ? ‘কেন’ – , ওই শব্দটির উৎসমুখ খুঁজতে গিয়ে – আঃ যমুনার সে কি কুলুকুলু… নৌকা সেই যে ডুবল, কালিদাস একটুও মুচকি হাসলেন না, জয়দেবও লুকোলেন না মুখ চণ্ডীদাস হাসতে হাসতে নেড়ে দিলেন পঞ্চবি ডাল। বিস্ময় যখন ফাটোফাটো সন্ন্যাসী…
