আনিসুল হক
-

আঁধারে আলোর যাত্রী
আনিসুল হক সাইকেল চালাচ্ছেন তাজউদ্দীন। নবাবপুর রোডে একটা ঘোড়াগাড়ির পেছনে পড়েছেন তিনি। ঘোড়াগাড়িটাকে ক্রস করতে পারছেন না। বিপরীত দিক থেকেও গাড়িঘোড়া আসছে। রিকশা আসছে। বসন্তকাল। সন্ধ্যার পরে দখিনা বাতাস বইতে শুরু করেছে। এই সময় সাইকেল চালাতে বড় ভালো লাগে ৩২ বছর বয়সী তাজউদ্দীনের। তার গায়ে একটা হাফহাতা সুতির শার্ট। পরনে প্যান্ট। পায়ে স্যান্ডেল। চোখে…
-
মঙ্গলে কলাবাগানের শিমু
আনিসুল হক আবদুল জব্বার বললেন, ‘মা, মঙ্গলগ্রহে যে পানি নাই, এটা কিন্তু তোর মাকে বলার দরকার নাই।’ শিমু ডাইনিং রুমের টেবিলে রাখা প্লাস্টিকের জগ থেকে মগে পানি ঢেলে খাচ্ছিল। আবদুল জব্বার সেই টেবিলে ছড়িয়ে রাখা খবরের কাগজ পড়ছিলেন। তার চোখে চশমা, নাকের দিকে নামানো। তাঁর চশমার ফ্রেমটা মোটা আর কালো। রিডিং গ্লাস। রিডিং গ্লাসের ফ্রেম…
-
ইয়াহিয়ার এক সকাল ১৯৭০
আনিসুল হক ‘স্বয়ং প্রেসিডেন্টের ছিল মদ ও নারীভোগের নেশা। আর তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্নেল ছিলেন সমকামী… বারবণিতা আর বেশ্যার দালালদের প্রেসিডেন্ট হাউসে যাতায়াত ছিল অঢেল ও অবাধ। নিত্যনৈমিত্তিক ব্যাপার আর কি। তাদের কজন আবার বেশ হাই স্ট্যাটাস ভোগ করতেন। আকলিম আখতার, মিসেস কেএন হোসেইন ও লায়লা মুজাফফরের মর্যাদা ছিল সর্বোচ্চ। কুখ্যাত তবে মোহময়ী রমণীদের…
-
কবি
আনিসুল হক কীরকম বৃষ্টি পড়ছে! চিলেকোঠার ঘরের জানালাটার ওপরে কোনো শেড নাই আর পাল্লার একটা কাচ ভাঙা। সেখানে সে লাগিয়ে রেখেছে একটা শক্ত কাগজের বোর্ড। কাগজটা ভিজে বাদামি হয়ে গেল। জানালা খোলাই ছিল। যা গরম পড়েছিল রাতে। এখন বৃষ্টির ছাঁট এসে তার বিছানায় পড়ছে। তার পায়ের কাছটায় লাগছে জলের ছিটে। পা জোড়া টেনে নিল। হাঁটু…
-
টিকটিকি ও মানুষের ঘরবসতি
আনিসুল হক টিকি, ঠিকি, ডিকি। তিন বোন। তিন বোনের একটাই ভাই। তার নাম টিকটিকা। টিকটিকা খুবই দুষ্টুপ্রকৃতির। অস্বাভাবিক ছটফটে। একটা দণ্ডও স্থির থাকতে পারে না। তবে তার গানের গলা আশ্চর্য সুন্দর। সে যখন গান গায় : টিক টিক টিক টিক চারদিকে সব ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক সবকিছু স্বাভাবিক টিক টিক ঢিক ঢিক খোকা হাসে…
-
এটাও একটা প্রেমের গল্প
আনিসুল হক হিমেল আশরাফ এসএমএস করেছে। স্যার, আমি আপনার রুমে। আমি সম্পাদক সাহেবের সামনে বসে আছি। আমাদের অফিসের তিন তলায়। জরুরি মিটিং হচ্ছে। এর মধ্যে এই এসএমএস। আমি মোবাইল ফোনটা টেবিলের নিচে নামিয়ে সবার অগোচরে এসএমএস করি : ১০টা মিনিট বসো। আসতেছি। তারপর বেমালুম ভুলে যাই হিমেলের কথা। মিটিং থেকে বেরোই দেড় ঘণ্টা পরে। রুমে…






