জাফর সাদেক

  • ঢেউমন্ত্র

    ফিরে গেলে এবার – মন্ত্র দেবো তোমায় কীভাবে ঢেউমন্ত্রে পার হতে হয় নৌ-যুবতীর গাঙ আমি যে বাড়তি দেহের মানুষ জানবে কোনো কোনো পারাপার কেন এত সহজ নয় যেমন এত সরল সমীকরণ নয় মালা গাঁথার ফুলপথ ওই অর্ঘ্যরে অঙ্গে লেগে আছে প্রজাপতিদের আকাশ নামানো বর্ষার গান মৌরানির ফুল থেকে ফুলে নিষিক্ত সময়ের ঘ্রাণ শত স্মৃতি স্মরণ…

  • রাধিকাগাছ

    আমি খুব বেশি বেশি লিখতে চেয়েছিলাম অন্তত বাড়ুক ফুলের বাগান দালানকোঠা না-বেড়ে হোক ফুলফল যদি নাও জন্মে ঝুল ঝুল ফলদ রাধিকাগাছ বেড়ে যাক সব কাঁটাবন, ঝোপঝাড় গড়ে উঠুক, শেয়াল জোনাকপোকার নিশ্চিত আবাস আমি হেঁড়ে গলায় এই বেসুরো কণ্ঠে ধরি গান সময়-অসময় এক্ষেত্রে সবার আগে রবিবাবুর সংগীত এমন স্পর্ধা দেখে কবিগুরু যেন রোজ ক্ষিপ্ত হন আমার…