বিচ্ছেদের প্রস্তুতিগান

  • বিচ্ছেদের প্রস্তুতিগান

    ধরে নাও এই শেষ দেখা, পাকাপাকি বিচ্ছেদ এই সমুদ্রযাত্রার আগে। কত দূরে যাওয়া যাবে? মেরুগন্তব্য? সমুদ্র বরফ হয়ে আছে আমাদের শীত শীত সম্পর্কের মতো। আঁখি ফিরাও, মোছো অশ্রুকণা। বিদায়ী আকাশপাখি চোখ ঠেরে উড়ে যায়। ছি! সেন্টিমেন্ট চলে না এ যুগে। শাখা নামিয়ে দিয়েছে হিজলজননী, ধরো, ধরে উঠে দাঁড়াও। কী বিচিত্র মানবজীবন! কাপডিশ জলাধার ভেড়িবাঁধ টুটেফেটে…