বৃত্তের কর্মশালা ও চিন্তন-ভূমির কর্ষণ
-
বৃত্তের কর্মশালা ও চিন্তন-ভূমির কর্ষণ
জায়গার নাম নুনগোলা। বগুড়া শহর থেকে কয়েক মাইল দূরে উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র নিজস্ব কমপ্লেক্স। আমরা চলেছি ওখানে ‘বৃত্ত আর্ট ট্রাস্ট’ আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক শিল্পনির্মাণ কর্মশালার সমাপনী আয়োজন দেখতে। নুনগোলা নামটি শুনেই চমৎকৃত ও চমকিত হলাম, নিশ্চয় ওখানে একদা ছিল লবণের গোলা। যেহেতু বৃত্তের কর্মশালা চরিত্রগতভাবে স্থাপনাশিল্প ও স্থানিক উপাদান-কেন্দ্রিক, তাই ভাবলাম লবণ হতে পারে…
