মানবর্দ্ধন পাল

  • বর্ষা-বন্দনা

    বর্ষা-বন্দনা

    বর্ষার মোহনী রূপ বাঙালির হৃদয় সজাগ করে, দর্শনেন্দ্রিয় পরিতৃপ্ত করে, কর্ণকুহরও সংবেদী করে সুর ধ্বনি এবং ছন্দব্যঞ্জনায়। বর্ষার জলের আছে সরসতা, প্রাণপ্রাচুর্য, সুরের ধ্বনিমাধুর্য, রঙের রূপলাবণ্য। তাই বাংলা বর্ষায় বিগলিত, বাঙালি বর্ষায় বিমোহিত। সবকিছু মিলিয়ে বর্ষা অনন্য। সভ্যতার ঊষালগ্ন থেকে এদেশে, প্রাচীন বাঙালির সেই কৌমজীবন থেকে ষড়ঋতুর সঙ্গে আমাদের বসবাস। এই কালপাঁচালি প্রতি রোমকূপে ও…

  • বুনো ফুলের চরণচিহ্ন

    বুনো ফুলের চরণচিহ্ন

    প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক্ ধিক্ করে তারে কাননে সবাই – সূর্য উঠি বলে তারে, ‘ভালো আছ ভাই?’ – রবীন্দ্রনাথ ঠাকুর, ‘উদার-চরিতানাম্’, কণিকা ষড়ঋতু ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিচিত্র ফুল ও ফসলের এই বাংলাদেশে ফুলের প্রসঙ্গ এলেই রবীন্দ্রনাথের কথা মনে পড়ে। দেশি-বিদেশি কত ফুল যে তিনি আমাদের চিনিয়েছেন, নামকরণ করেছেন, অচেনা…

  • চন্দ্র-বন্দনা

    চন্দ্র-বন্দনা

    আয় আয় চাঁদমামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা।                   – লৌকিক ছড়া বাংলা কাব্যসাহিত্যে চাঁদ-ফুল-পাখি-নদী – এই চারটি প্রকৃতিসঞ্জাত বিষয় উপমা হিসেবে প্রাচীন। কবির চোখে এই বিষয়গুলো পরম সৌন্দর্যের প্রতীক। তবে এর মধ্যে চাঁদই সম্ভবত শ্রেষ্ঠ ও সুন্দরতম।  কাব্যোপমা হিসেবে ফুল চাঁদের প্রবল প্রতিদ্বন্দ্বী – যেন ‘কেহ কারে নাহি জিনে, সমানে…

  • কেশ-বন্দনা

    কেশ-বন্দনা

    কেতকী কেশরে কেশপাশ করো সুরভি – ক্ষীণ কটিতটে গাঁথি লযে পর করবী, কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে অঞ্জন আঁকো নয়নে ॥                                     – রবীন্দ্রনাথ পশুপাখি, কীটপতঙ্গের সৌন্দর্য স্থানভেদে – কারো ঝুঁটিতে, কারো কেশরে, কারো লেজে, কারো পাখায়, কারো পদমূলে। কিন্তু মানুষের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু মুখমণ্ডলে। এই মুখমণ্ডলের সৌন্দর্যকে উন্নততর ও বিকশিত করে কেশরাশি। কাজলকালো কেশের গর্ভ…

  • অদ্বৈতের তিতাস : স্বপ্ন, শিল্প ও সংগ্রামের নদী

    মানবর্দ্ধন পাল এ-কথা কে না জানে যে, বঙ্গীয় বদ্বীপ নদীমাতৃক অঞ্চল! যদিও প্রাচীনকালের মতো নাব্যতা নেই, অনেক নদীতে স্রোতের খরতা নেই, বেগের প্রাবল্য নেই, পরিবর্তিত হয়েছে বহমান ধারা-বাঁক-মোড়-গতি, হয়েছে দিক্ভ্রান্ত – তবু এ-কালের বাংলাদেশও নদীর জালে ঘেরা। কেবল ভৌগোলিক অর্থেই নয়, কৃষি-কৃষ্টি-সংস্কৃতি সমাজগঠন – সকল মৌলিক শর্তেই নদী বাংলাদেশের জননী, নদীই বাংলা ও বাঙালির গর্ভধারিণী।…