মোরশেদ শফিউল হাসান

  • শতবর্ষ স্মরণ – মুসলিম সাহিত্য সমাজ ও তার মুখপত্র শিখা একটি আনুপূর্বিক পর্যালোচনা

    শতবর্ষ স্মরণ – মুসলিম সাহিত্য সমাজ ও তার মুখপত্র শিখা একটি আনুপূর্বিক পর্যালোচনা

    চলতি বছরের (২০২৬) জানুয়ারি মাসে ‘মুসলিম সাহিত্য সমাজে’র শতবর্ষপূর্তি। উপলক্ষটি সারা দেশে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে বলে আশা করা যায়। বর্তমান সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতায় এই উপলক্ষটি এবার এক নতুন আবেদন বা বাড়তি মাত্রা নিয়ে উপস্থিত হয়েছে। ‘সাহিত্য-সমাজে’র নেতৃস্থানীয় চিন্তক এবং অন্য যাঁরা কমবেশি এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, গত শতকে বাঙালি মুসলমানেরবুদ্ধিবৃত্তিক-সাংস্কৃতিক…

  • মাহবুব উল আলম চৌধুরী ও তাঁর সীমান্ত পত্রিকা

    মাহবুব উল আলম চৌধুরী ও তাঁর সীমান্ত পত্রিকা

    মাহবুব উল আলম চৌধুরীর (১৯২৭-২০০৭) পরিচয় আমাদের কাছে একুশের বিখ্যাত কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’র রচয়িতা হিসেবে। যদিও, একই চট্টগ্রামের মানুষ হওয়ার কারণেই হয়তো, আজো অনেককে দেখি, আমাদের একজন প্রধান কথাসাহিত্যিক মাহবুব-উল আলমের (মোমেনের জবানবন্দী, মফিজন ও পল্টন জীবনের স্মৃতি খ্যাত) নামের সঙ্গে তাঁর নামটি গুলিয়ে ফেলতে। স্বাধীনতা-উত্তর সময়ে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক…

  • রবীন্দ্রনাথের ছোটগল্প : একটি পর্যালোচনা

    রবীন্দ্রনাথের ছোটগল্প : একটি পর্যালোচনা

    নাকি ছোটগল্প সম্পর্কে ততটা আত্মবিশ্বাসী তিনি ছিলেন না??

  • গল্প

    মোরশেদ শফিউল হাসান   সবারই বোধহয় কোনো নিভৃত গল্প থাকে ওই লোকটারও কি ছিল না? ও কি তার স্ত্রী, সন্তান, বন্ধু বা সহকর্মীদের সে-গল্পের ভাগ দিয়ে গেছে? রাস্তা পেরুবার সময় লোকটা কি কিছু ভাবছিল কী নিয়ে ভাবছিল ও? কোনোদিন কেউ কি তা জানতে পারবে – পুলিশ, সাংবাদিক, ফরেনসিক বিশেষজ্ঞ বা কোনো মনোবিদ? মানুষ তার জমি,…

  • চিত্তরঞ্জন দাশ ও বাংলা সাহিত্য

    মোরশেদ শফিউল হাসান চিত্তরঞ্জন দাশের (১৮৭০-১৯২৫) পরিচয় প্রধানত একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও সর্বজন শ্রদ্ধেয় দেশনেতা হিসেবে। দেশবাসী ভালোবেসে তাঁকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করে (১৯২০), তাঁর আসল নামটি আজ প্রায় যার আড়ালে চলে গেছে। উপমহাদেশ বিশেষ করে অবিভক্ত বাংলায় হিন্দু-মুসলমান নির্বিশেষে মানুষের এতখানি শ্রদ্ধা ও সম্মান তাঁর আগে বা পরে বোধ করি আর কোনো রাজনৈতিক নেতার…

  • বর্ষামঙ্গল – ২

    বর্ষা নামিয়ে সে আসবে সে আসবে ঘোর বর্ষা মাথায় নিয়ে, ততক্ষণ আমার অপেক্ষা ইট-সিমেন্টের এই যক্ষপুরে। কালিদাস কবে ভূত, আজ কোন্ ফ্যাক্স ই-মেইল হৃদয়কে বয়ে নেয় গাংনি, মেহেরপুরে?

  • বর্ষামঙ্গল – ১

    আকাশ সেজেছে যেন দিনমানের জন্য বাতাসেরও সাধ তার সঙ্গ নেয়; আমি ভাবছি অন্যকথা – আমাকে তো যেতে হবে সেই দূর             রাজেন্দ্রপুর, ওবেলায় হলে তবু তাকে খুব করে দেখা যেত। আকাশ আর বৃষ্টি কখনো মনে হয় মা ও মেয়ে; কখনো দুঃখিনী নারীর বুকফাটা ধারাজল, বাতাস তার মাতাল নাগর সবসময় তক্কে তক্কে থাকে।