শৈশব

  • শৈশব

    তোমার বুড়ো হাড়ে এখন গজিয়েছে ঘাসপাতা আর নিশ্বাসেরা ঘুরতে ঘুরতে চলে গেছে কোন অমরায় – তোমাকে মনে পড়ে বীরুমাসী! আজো জানালায় রোজ দেখি আটপৌরে শাড়ির ঝলক – চুড়ির শব্দে চুপচাপ দাঁড়াও আড়ালে; সুরো-কাঞ্চনীদের ঝুপড়ি ঘরে গিয়েছি তোমার সাথে তাদের জীর্ণ চৌকাঠ আর দাদামশায়ের বুকভাঙা কাশি এখনো ভুলিনি; তোমার উঠোন আজ মোটরের কারখানা চারপাশে সুলুকসন্ধানী মানুষজন…