সাজেদুল আউয়াল

  • কলু-সমাজকেন্দ্রিক চলচ্চৈত্রিক উপন্যাস

    কলু-সমাজকেন্দ্রিক চলচ্চৈত্রিক উপন্যাস

    যে -কোনো চলচ্চিত্র অধ্যয়নের সময় চলচ্চিত্রটিকে ধারাভুক্ত করার প্রয়োজন পড়ে। প্রত্যেক ধারারই কিছু নির্দিষ্ট মৌল প্রবণতা-বৈশিষ্ট্য থাকে, যেগুলো বিবেচনায় রাখলে অধ্যয়নতব্য চলচ্চিত্রটিকে অধ্যয়ন করা সহজ হয়। কাজী মোরশেদ (২৪ এপ্রিল ১৯৫০- অক্টোবর ২০১৪) পরিচালিত ঘানি১ দর্শনের পর মনে হয়েছে এর আখ্যান-কাঠামো ও নির্মাণশৈলীতে ইতালীয় নব্য-বাসন্তববাদী চলচ্চিত্রধারা ও ফরাসি নবতরঙ্গের কিছু বৈশিষ্ট্যের পরিচ্ছাপ বিদ্যমান। প্রথমটি গত…

  • চুপ শব্দটি এখানেই পোহায় রোদ

    সাজেদুল আউয়াল   উদ্যানের বৃহৎ বৃক্ষগুলোর দিকে তাকাতেই দেখি ডালে ডালে দুলছে থমথমে দুপুরের নীরব নির্জনতা। হঠাৎ কে যেন বলে উঠলো : হল্ট, হাত তোলো! থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ি।   কে যেন হাতকড়া পরালো হাতে; এঁটে দিলো মুখে কুলুপ – বললো : ভুলে যাও তোমার নাম, মুখের ভাষা, যা কিছু শেখানো হয়েছে তোমাকে সম্যক জ্ঞান…

  • যাত্রা

    সাজেদুল আউয়াল   আর কিছুই চাই না – ওই সড়কটি ধরে হেঁটে যেতে চাই কেবল। পাশে থাকুক শাপলা-ফোটা জলাশয়, দুধকলমির ধাম, কুঞ্জলতার বন; দূরে থাক গৃহস্থের ঘর-গেরস্থালি, পাথরকুচির ফুল, আকাশে ভাসুক বৃষ্টিবতী মেঘ। কলাগাছের পাতা নড়ুক বাতাসে। আরো দূরে ধানক্ষেতে নতমুখের কৃষক থাকুক নিড়ানি হাতে।   গোয়ালঘরে যেতে-যেতে কোনো এক রমণী ঘোমটা সরিয়ে কিছুটা দেখে…

  • কলকাতার নাট্যধারা প্রসঙ্গে অরুণ মুখোপাধ্যায়

    সাজেদুল আউয়াল [১৯৮৫ সালের জুন মাসে কলকাতার নাট্যদল নান্দিকারের আমন্ত্রণে ঢাকা থিয়েটার কিত্তনখোলা নিয়ে ওখানে যায়। দলের সদস্য হয়ে আমিও যাই। সে-সময় নাটক ও নাট্য আমার আগ্রহের প্রধান আঙিনা। সেখানে অবস্থানকালে কলকাতার বিখ্যাত নাট্যদল ‘চেতনা’র অধিকর্তা নাটককার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক অরুণ মুখোপাধ্যায়ের সঙ্গে এক সাক্ষাৎকার গ্রহণ করি এবং তাঁর দল ও কলকাতার নাট্যধারার তৎকালীন…