সৈয়দ মনজুরুল ইসলাম

দূরগামী উড়োজাহাজের ভেতর সময় এবং

ঘুম ঘনিয়ে আসে

আর স্বপ্নরা মিলেমিশে একাকার হয়ে যায়

কথায় কবিতায়

পৃথিবীর মানে শুধু মাটি নয়

পানি নয়

হাওয়া নয়

অপার অনিকেত শূন্যতাও নয় অনাত্মীয়

প্রতিবেশী বেদনাকে আশৈশব চিনি আমি

অভিন্ন নদীর টানে

মানুষ যেখানে মানুষের হয়ে কথা বলে বসুধায়

সেখানে আমার গ্রাম

সেই গাঁয়ে একবার অতিথি হয়ে আসেন

সৈয়দ মনজুরুল ইসলাম