এরনান্দো দে সোতোর গুপ্তধন

The Mystery of Capital

Hernando de Soto

Basic Books

New York, 2000

$ 27.50

এ বইটি সম্পর্কে লিখতে শুরু করার আগে একটি ব্যক্তিগত কৈফিয়ৎ দেওয়া প্রয়োজন বলে মনে করি। এটি অর্থনীতি-সংক্রান্ত একটি বই। লিখেছেনও একজন বিখ্যাত অর্থনীতিবিদ। অর্থনীতি সম্পর্কে কলেজের পর এই আলোচকের কোনো আনুষ্ঠানিক পড়াশোনা নেই। শখের পড়া? সে-অবশ্য অন্য জিনিস। কাজেই অর্থনীতির কোনো বইয়ের উপর আমার লেখাটা প্রায় পরচর্চার মতো অন্যায় বলে ভাবতে পারেন কেউ কেউ। আসলে আমাদের মতো সাধারণ মানুষরা অনেকেই অর্থনীতির বিশেষ একটা ধার ধারে না। জীবন-সংগ্রামে লিপ্ত সাধারণ মানুষের এইসব বড় বড় তত্ত্বকথা পড়বার আর জানবার সময় কোথায়? তবে একথা জানা আছে যে, অর্থনীতিবিদরা কোনোদিন কোনো ব্যাপারে একমত হন না। কে একজন নাকি বলেছিলেন, পৃথিবীর সব ইকনমিস্টদের লাইন করিয়ে দিলে সেই লাইন চাঁদে গিয়ে পৌঁছাবে, তবে কোনো একক সিদ্ধান্তে পৌঁছাবে না। কিছুদিন আগে বেগুনের মূল্যবৃদ্ধি নিয়ে দেশে অর্থনীতিবিদদের মধ্যে যে-মতপার্থক্য দেখেছি তাতে মনে হয়েছে এসব বিষয় থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কেউ বললেন, মূল্যবৃদ্ধি হয়েছে অতিবৃষ্টির কারণে; কেউ বলেছেন, তা তো আছেই, তবে তার সঙ্গে আরো আছে পথে পথে চাঁদা দেওয়ার ব্যাপারটিও। বিশ্ববাজারে সবকিছুর মূল্যবৃদ্ধিও এর কারণ হিসেবে দেখেছেন কেউ কেউ। কেউ আবার দেখেছিলেন প্রশাসনের ব্যর্থতা। কাজেই, অর্থনীতি থেকে দূরে থাকাই বোধহয় ভালো। কিন্তু তার পরেও কথা থাকে। কেইন্স সেই কথাটি জানতেন বলেই আমরা যারা অর্থনীতি থেকে দূরে থাকতে চাই, তাদের সম্পর্কে বলে গেছেন, ‘Practical men, who believe themselves to be quite exempt from aû intellectual influences, are usually the slaves of some defunct economist.’ আমি অবশ্য খুব-একটা প্র্যাকটিকাল মানুষ নই। তবু কেইন্সের মতে, আমি চাই বা না-চাই, অর্থনীতি আছেই আমার সারাজীবনের সঙ্গী হয়ে।

এরনান্দো দে সোতোর নাম কজন শুনেছেন এদেশে, কে জানে? অর্থনীতির অধ্যাপকরা হয়তো শুনেছেন। কিন্তু ছাত্ররা বা সাধারণ লেখাপড়া করা মানুষ? কজন জানেন তাঁর নাম? পেরুর অর্থনীতিবিদ এরনান্দো দে সোতোর লেখা এই বইটি, দি মিস্ট্রি অফ ক্যাপিটাল এক আশ্চর্য বার্তা নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে। পাছে নাম দেখেই লোকজন মনে করে এটি ধনতন্ত্রের সুখ্যাতি গাওয়া আরেকটি গতানুগতিক বই, সম্ভবত সে-কারণেই বইটির নামের অংশ হিসেবেই বই লেখার কারণটিও দেওয়া হয়েছে এই বলে, ‘পশ্চিমে জয়ী হলেও ধনতন্ত্র অন্য সবখানে ব্যর্থ কেন?’ (‘why capitalism triumphs in the West and fails everywhere else)। এরকম একটি প্রশ্ন যে-বইয়ের টাইটলে সে-বই সকলেরই মনে কৌতূহল না জাগিয়ে পারে?

এই বই কোন দেশে কাদের ভেতর কতখানি সাড়া জাগাতে সমর্থন হয়েছে বা হবে, তা এই আলোচকের জানা নেই। তবে এটুকু মনে হচ্ছে, আমাদের মতো দরিদ্র উন্নয়নশীল দেশগুলোর মানুষের এবং অর্থনীতিবিদদের মনে এই প্রশ্নটি সাড়া জাগানো উচিত। কল খুললেই পরিষ্কার সুপেয় পানি এবং অসুখ হলেই সুচিকিৎসার সুযোগ, অর্থলাভের প্রয়োজন হলেই নিজের ব্যবসাটি-বাড়িটি মর্টগেজ দিয়ে সুযোগ যে-দেশগুলোতে রয়েছে সেই পশ্চিমা ধনতান্ত্রিক দেশগুলোর লোকজনের কাছে এ বইয়ের যা প্রয়োজন, তার চাইতে অনেক বেশি প্রয়োজন আমাদের মতো তথাকথিত তৃতীয় বিশ্বের দরিদ্র লোকজনের কাছে। আমরা যারা উত্তর খুঁজছি সেই প্রশ্নের, কোন অর্থনীতি আমাদের পথ দেখাবে? এতদিন সমাজতন্ত্রের পথে চলে নব্বইতে সোভিয়েতের পতন এবং চীনের বাজার-অর্থনীতির দিকে মুখ ঘোরাতে দেখে আমাদের সেই অন্বেষণ আরো বেড়েছে। কাজেই আমরা দেখতে চাই, কী বলেছেন এ সম্পর্কে তৃতীয় বিশ্বের আরেক অর্থনীতিবিদ।

 যে-মূলকথাটি এরনান্দো এই বইটিতে বলেছেন, তা খুব সহজেই বলে ফেলা যায়। এত সহজে তা বলা যায় যে, সে-কথা কেউই বিশ্বাস করবে না, কেউই মানতে চাইবে না। তবু বলেই ফেলা যাক কথাটি। গ্রহণযোগ্য কিনা সে-কথা, তা পরে দেখা যাবে। এরনান্দোর বইটির প্রতিপাদ্য বিষয়, পৃথিবীর দরিদ্র দেশগুলোতেও যথেষ্ট সম্পদ সৃষ্টি হয়েছে এবং হচ্ছে। সম্পদের অভাব নেই সেসব দেশে। তবে সেখানে যা আছে তা হচ্ছে, সেই লুকানো সম্পদকে সম্পত্তিতে পরিবর্তন করে তাকে কার্যকর পুঁজিতে রূপান্তরিত করার জন্য যে-আইন-কানুন, উদ্যোগ এবং যে-সামগ্রিক বাতাবরণের প্রয়োজন, তার অভাব।

২৩০ পাতার এই বইয়ের প্রথম অধ্যায়েই অতি সহজে বোধগম্য, কিন্তু মোটেই সহজে গ্রহণযোগ্য নয়, এই কথাটি বলে লেখক বইটির আর ছটি অধ্যায়ে জানাবার চেষ্টা করেছেন কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি।

বইটির ডাস্ট জ্যাকেটেই বলা হয়েছে কীভাবে লেখা হলো এই বই। বলা হচ্ছে, এ বইটি প্রকাশের পাঁচ বছর আগে এরনান্দো দে সোতো এবং তাঁর গবেষকদল একদিন বইপত্র বন্ধ করে চোখ খুলে তাকালেন। তারপর তাঁরা ঘুরে বেড়াতে লাগলেন পৃথিবীর উন্নয়নশীল দেশ এবং প্রাক্তন কমিউনিস্ট দেশগুলোর পথে পথে। খোলা চোখে দেখতে চেষ্টা করলেন, এইসব দেশের মানুষরা লুকানো অর্থনীতির (underground economy) ভিতরে ও বাইরে কী অর্জন করেছে। আশ্চর্য সব তথ্য আবিষ্কার করলেন তাঁরা। যেসব উপাত্ত তাঁরা সংগ্রহ করলেন, সেগুলো বিশ্লেষণ করে দেখা গেল, পৃথিবীর এইসব দরিদ্র মানুষ যে-সম্পদ অর্জন করেছেন তা দিয়ে সেসব দেশে সফল ধনতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। ১৯৪৫ সাল থেকে এই বই লেখা পর্যন্ত, গোটা পৃথিবীতে তাদের সঞ্চয়ের মূল্য সমগ্র পৃথিবীতে যে-অঙ্কের বিদেশি বিনিয়োগ হয়েছে এবং যত সাহায্য বিতরণ করা হয়েছে, তার চাইতেও অনেক গুণ বেশি। শুধুমাত্র মিশরেই গরিব মানুষদের যে-সম্পদ আছে, তার পরিমাণ সুয়েজ খাল এবং আসওয়ান বাঁধের বিনিয়োগসমেত যে-পরিমাণ বিদেশি বিনিয়োগ সেদেশে হয়েছে, তার চাইতে পঞ্চান্ন গুণ বেশি।

তবে কেন এইসব দেশ আজো অর্থনৈতিক দিক থেকে অনুন্নত রয়ে গেছে? কেন তারা নিজেদের এই সম্পদকে তরল পুঁজিতে পরিণত করতে পারছে না? পুঁজি রহস্য বইটিতে লেখক তা-ই দেখাবার চেষ্টা করেছেন। তাঁর বক্তব্য, আজ তৃতীয় বিশ্বের দেশগুলো এবং প্রাক্তন কমিউনিস্ট দেশগুলো যে-অর্থনৈতিক সংকটের মধ্যে আছে সেই একই ধরনের সংকটের মধ্যে ছিল আজকের পশ্চিমের ধনতান্ত্রিক উন্নত দেশগুলো ‘শিল্পবিপ্লবের’ আগে পর্যন্ত। সেদিন সেখানেও ছিল আজকের উন্নয়নশীল দেশগুলোর মতো কালোবাজার, মাফিয়াচক্র, ব্যাপক দারিদ্র্য এবং নির্লজ্জ আইনলঙ্ঘনের ছড়াছড়ি। মাত্র শ দেড়-দুই বছর আগে পশ্চিমের দেশগুলো তাদের পরিবর্তন-প্রক্রিয়া শুরু করেছিল এবং তখন থেকেই তাদের অর্থনীতির সূচক সোজা উপরের দিকে উঠতে শুরু করেছিল Ñ বলতে গেলে, তারা নিজেরাই এই প্রক্রিয়ার কথা ভালো করে বুঝে উঠতে পারার আগেই। দে সোতো এবং তাঁর গবেষকরা খুব কাছ থেকে এই প্রক্রিয়া দেখার চেষ্টা করেছেন, চেষ্টা করেছেন সেই রহস্য উদ্ঘাটনের এবং সবশেষে এই প্রক্রিয়া অনুকরণ করে কীভাবে তৃতীয় বিশ্বের এবং প্রাক্তন কমিউনিস্ট দেশগুলোও সাফল্যের পথে চলতে শুরু করতে পারে, সে-কথা বলেছেন।

ধনতান্ত্রিক দেশগুলোর চরম সাফল্যের দিনগুলো বিশ্ব অর্থনীতির এক চরম সংকটের মুহূর্তও বটে Ñ এরকম একটি হেঁয়ালির মতো কথা বলেই বইটি শুরু করেছেন এরনান্দো দে সোতো। পরমুহূর্তেই হেঁয়ালিটি পরিষ্কার করেছেন এই বলে যে, বার্লিনের দেয়ালের পতনের মুহূর্ত থেকেই ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে বিশ্বব্যাপী প্রতিযোগিতার সমাপ্তি ঘোষিত হয়েছে। সেদিন থেকেই পৃথিবীর দেশগুলোর কাছে ধনতন্ত্র, বিশ্বায়ন বা বাজার-অর্থনীতি গ্রহণ করা ছাড়া আর কোনো পথ খোলা রইল না এবং অনেক দেশই উৎসাহের সঙ্গে সে-পথে পা বাড়ালো। কিন্তু ফলাফল আজ পর্যন্ত কি পাওয়া গেছে? তিক্ত অভিজ্ঞতা আর ব্যর্থতা ছাড়া কিছুই নয়। নিউইয়র্ক টাইমস পত্রিকার এক সম্পাদকীয়তে ব্যাপারটি প্রকাশ করা হয়েছে এই বলে, ‘For much of the world, the market place extolled by the West in the afterglwo of victory in the Cold War has been supplanted by the cruelty of markets, wariness towards capitalism, and dangers of instability,’ কেবল পশ্চিমের ধনতান্ত্রিক দেশগুলোতে পুঁজিবাদের এই বিজয় অর্থনৈতিক এবং রাজনৈতিক ধসের কারণ হয়ে উঠতে পারে। উন্নত দেশগুলোর অনেক ব্যবসায়ী গোষ্ঠীর ভেতরে এ ধারণাটি আজ ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছে যে, পৃথিবীর অন্যান্য দেশে পুঁজিবাদের ব্যর্থতা একদিন সমগ্র ধনী দেশের অর্থনীতির গতি মন্থর করে দেবে। বিশ্বায়ন একটি দ্বিমুখী প্রক্রিয়া। তৃতীয় বিশ্ব এবং পূর্বতন কমিউনিস্ট দেশগুলো যদি বিশ্বায়নের প্রভাব সামলাতে না পারে, তাহলে পশ্চিমা দেশগুলোও সেই জালে আটকা পড়ে যাবে। ১৯৯৯ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সভাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের দাঙ্গা বা তার চার মাস পরেই ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডার সম্মেলন-উপলক্ষে বিক্ষোভ দেখিয়ে দিয়েছে যে, পুঁজিবাদকে কেন্দ্র করে কী উত্তাপ ছড়িয়ে পড়তে পারে। উন্নত দেশগুলোতে পুঁজিবাদের সাফল্য এক হিসেবে পৃথিবীর উন্নয়নশীলগুলো এবং প্রাক্তন কমিউনিস্ট দেশগুলোর জন্য এক সংকটের কাল হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করেছেন এরনান্দো দে সোতো।

পুঁজিবাদ সাধারণত যেসব পন্থা গ্রহণের কথা বলে থাকে Ñ যা উন্মুক্ত বাজার, স্থিতিশীল Ñ মুদ্রা, বিদেশি বিনিয়োগ, মুক্ত বাণিজ্য, বেসরকারিকরণ Ñ এগুলো সব গ্রহণ ও অনুসরণ করেও কোনো লাভ হচ্ছে না উন্নয়নশীল এইসব দেশের। তাহলে সমস্যাটি কোথায়? তৃতীয় বিশ্বের দেশগুলোকে কেউ কেউ দোষ দিয়েছে এই বলে যে, তাদের যথেষ্ট উদ্যোগের অভাব রয়েছে, তাদের ভেতরে এখনো সাম্রাজ্যবাদের বিষক্রিয়া চলছে, তাদের জ্ঞানবুদ্ধির অভাব, এমনকী তাদের ঐতিহ্য-সংস্কৃতি এগুলোও পুঁজিবাদী অর্থনীতির পরিপন্থী। এসব কথা মানতে রাজি নন দে সোতো। তিনি চ্যালেঞ্জ করেছেন এই বলে, উন্নয়নশীল দেশগুলোতে অজস্র ছোট ছোট উদ্যোগী দেখেছেন তিনি। ‘The cities of Third World and former communist countries are teeming with entrepreneurs. You cannot walk through a Middle Eastern market, hike up to a Latin American village, or climb into a taxicab in Moscwo without someone trying to make a deal with you. The inhabitants of these countries possess talent, enthusiasm, and an astonishing ability towring a profirt out of practically nothing|

এ পর্যন্ত বলে তিনি বলছেন যে, তিনি এবং তাঁর গবেষকদল এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকায় যে-তথ্য-উপাত্ত জোগাড় করেছেন, তা দিয়ে তিনি প্রমাণ করবেন যে সকল পুঁজিবাদ প্রতিষ্ঠা করার জন্য যে-সম্পদ প্রয়োজন তা এইসব দেশের গরিব মানুষের আছে। ‘Even in the poorest countires, the poor save. The value of savings among the poor is, in fact, immense Ñ forty times all the foreign aid received throughout the world since 1945Õ. কিন্তু এই সম্পদ তারা এমনভাবে সৃষ্টি করেছে এবং তা আজ এমনভাবে আছে যে, তাকে পুঁজি হিসেবে ব্যবহার করা তাদের পক্ষে সম্ভব নয়। যেমন, বাড়িটি তারা এমন জমির উপর বানিয়েছে যে, তার দখলিস্বত্বের দলিলপত্র ঠিকমতো লিখিত নেই কোথাও। ব্যবসাটি সমিতিবদ্ধ হয়নি, ফলে দায়বদ্ধতা অনিশ্চিত রয়ে গিয়েছে। কলকারখানা স্থাপিত হয়েছে এমন স্থানে এবং এমনভাবে, যা অর্থলগ্নীকারীদের পক্ষে দেখা সম্ভব নয়। ফলে যথাযোগ্য দলিলপত্রের অভাবে এইসব সম্পদকে পুঁজিতে পরিণত করা সম্ভব নয়। ‘These assets cannot readily be turned into capital, cannot be traded outside of the narrwo local circles where people knwo and trust each other, cannot be used as a share against an investment.’

পুঁজি বা ‘ক্যাপিটাল’ জিনিসটি তাহলে কী? এর মধ্যে তবে কি কোনো রহস্য রয়েছে? থাকলে সেই রহস্যটি কী, তা সবার আগে জানা দরকার মনে করেছেন লেখক। কথাটি তিনি শুরু করেছেন এইভাবে, মধ্যপ্রাচ্য, প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের কোনো দেশ, এশিয়া বা লাতিন আমেরিকার কোনো দেশের রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন অনেক কিছু, অনেক কর্মকাণ্ড, অনেক বাড়িঘর যেখানে মানুষজন থাকছে, জমিজমা যেখানে চাষাবাদ হচ্ছে, বাজারে অজস্র জিনিসের কেনাবেচা হচ্ছে। এরা মানুষের যা প্রয়োজন তাই মেটাচ্ছে। কিন্তু এগুলোর সঙ্গে পশ্চিমের বাড়িঘর, জমিজমা, দোকানপাট, বাজারহাটের একটা বড় এবং অদৃশ্য পার্থক্য রয়েছে। তা হচ্ছে, পশ্চিমে ও উন্নত দেশগুলোতে ভৌত জগতের বাইরেও এই সম্পদগুলোর পুঁজি হিসেবে আরেকটি সমান্তরাল অস্তিত্ব রয়েছে সেই অদৃশ্য সমান্তরাল অস্তিত্বের প্রতি অন্যের উৎসাহকে কাজে লাগিয়ে একই সঙ্গে আরো বাড়তি উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে। দে সোতোর কথায়, ‘They can be used to put in motion more production by securing the interests of other parties as Ôcollateral’ for a mortgage, for example, or by assuring the supply of other forms of credit and public utilities.’

পশ্চিমা বা উন্নত দেশগুলোর বাইরে এই বাড়িঘর, জমিজমা, বাজারহাট, কলকারখানা, এই যে সম্পদ, যার মূল্য দে সোতোর গবেষকদের জরিপের হিসাবে প্রায় ৯.৩ ট্রিলিয়ন ডলারের মতো (নয় লক্ষ কোটি ডলারের উপর), এগুলির অন্য কোনোরকম  সমান্তরাল অস্তিত্ব নেই। এসব সম্পদ, লেখকের মতে, মৃত পুঁজি। কথাটি আরো পরিষ্কার করে বলেছেন তিনি, এই সম্পদগুলো পুঁজি হিসেবে ব্যবহার করতে, এগুলোর মধ্য থেকে উদ্বৃত্ত মূল্য বের করতে যে-প্রক্রিয়া সেটি একটি জটিল প্রক্রিয়া। ইচ্ছেয় হোক ভুলে হোক, তা এই দেশগুলো করতে ব্যর্থ হয়েছে (‘dead Capital exists because we have forgotten, or perhaps never reali“ed, that converting a physical asset to generate capital – using your house to borrwo money to finance an enterprise, for example – requires a very complex process.’)। সেই প্রক্রিয়াটি অনেকটা আইনস্টাইনের তত্ত্ব, একটি ইটের খণ্ড থেকে প্রচণ্ড শক্তি উৎপাদিত হয়ে একটি আণবিক বোমার বিস্ফোরণ হতে পারে, অনেকটা সে-রকমেরই। একটাই পার্থক্য রয়েছে এখানে, তা হচ্ছে উন্নয়নশীল দেশগুলো এবং প্রাক্তন কমিউনিস্ট দেশগুলো এই শক্তি উৎপাদন করার প্রক্রিয়াটি শেখেনি এবং পশ্চিমের উন্নত দেশগুলোও তা শেখাতে ব্যর্থ হয়েছে।

অ্যাডাম স্মিথ থেকে কার্ল মার্ক্স সবাই পুঁজিকে সংজ্ঞায়িত করেছেন এইভাবে, ‘Capital is that part of a countryÕs assets that initiates surplus production and increases productivitty.Õ evwowU ev RwgwU cyuwR bq, ‡m¸wji wfZ‡i bZyb Ges evowZ Drcv`‡bi ‡h-m¤¢vebv jywK‡q Av‡Q Zv‡KB cyuwR ejv hv‡e, (Ôcapital is not the stock of assets but the potential it holds to deploy nwe production’)।

উন্নত দেশগুলোতে প্রতিটি সম্পদ, প্রতিটি জমি, বাড়ি, গাড়ি, ঘর, কলকারখানা, পশুসম্পদ Ñ সবকিছুই এমনভাবে দলিলকৃত রয়েছে যার ফলে সেগুলোকে সে-দেশের সম্পত্তির অংশ হিসেবে সবাই চেনে এবং জানে (‘formally fixed in updated records governed by rules contained in the property system. Every increments in production, every nwe building, product, or commercially valuable thing is someoneÕs formal property. Even if assets belong to a corporation, real people still own them indirectly, through titles certifying that they own the corporation as Ôshareholders’)। কিন্তু তৃতীয় বিশ্বের এবং প্রাক্তন কমিউনিস্ট দেশগুলোতে সাধারণ মানুষ যে-সম্পদ সৃষ্টি করেছে, যার অঙ্ক বিশাল, তার সুষ্ঠু দলিল নেই কোথাও। থাকলেও তা বিশেষ কিছু লোক বা দলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সেই বিশেষ গোষ্ঠীর বাইরে সেগুলো কেনাবেচা যায় না, পরিবর্তন করা যায় না, অংশ হিসেবে ব্যবহার করা যায় না। এককথায়, এগুলো থেকে বাড়তি উৎপাদন সৃষ্টি করা অসম্ভব। হেইতি নামক দেশটিতে দে সোতো দেখেছেন, শহরাঞ্চলে ৬৮ শতাংশ মানুষ এবং গ্রামাঞ্চলে ৯৭ শতাংশ মানুষ এমন সব বাড়িঘরে থাকে যেগুলোর কোনো পরিষ্কার আইনসম্মত স্বত্ব নেই। মিশরে এই পরিসংখ্যান যথাক্রমে ৯২ ও ৮৩ শতাংশ। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু Ñ যত জায়গায় এই গবেষকদল গিয়েছেন এবং সেখানকার তথ্য সংগ্রহ করেছেন, সবখানেই একই রকম পরিস্থিতি দেখেছেন তারা। এইসব দেশের কী পরিমাণ মৃত পুঁজি রয়েছে তার হিসাব দিয়েছেন দে সোতোর দল এই বইয়ের পাতায় পাতায় দেওয়া অজস্র পরিসংখ্যানে। শুধু তাই নয়, এইসব পুঁজি সেসব দেশের আইন-অনুযায়ী পূর্ণ দলিল করে পশ্চিমি অর্থ পুঁজি হিসেবে রূপান্তর করতে হলে কতগুলো পদক্ষেপ নিতে হতে পারে, কতগুলো দফতরে নথি পাঠাতে হয় এবং কত বছর লাগতে পারে, তারও বেশকিছু পরিসংখ্যান দেওয়া আছে বইটিতে। সেসব পড়ে আশ্চর্য এবং হতভম্ব হতে হয়।

কিন্তু তাই বলে কি এইসবসম্পদ বা মৃত পুঁজিকে এবং সেগুলোকে কেন্দ্র করে যত কর্মকাণ্ড, তাদের ‘বেআইনি’ বলা যাবে? তাও বলা যাবে না। এই সম্পদ-সৃষ্টিকারীরা নিজেদের মধ্যে এক ধরনের সামাজিক চুক্তি গড়ে তুলেছে, যার ফলে তারা বিশ্বব্যাপী পুঁজিবাজার বা তাদের নিজের দেশে আনুষ্ঠানিক পুঁজিবাজারের ভেতরে ঢুকতে না পারলেও নিজেদের দৈনন্দিন কাজ চালিয়ে নিচ্ছে। এদের এই পরিস্থিতিকে দে সোতো বলেছেন, ‘আইন-বহির্ভূত’ সেক্টর, ‘বেআইনি’ সেক্টর নয়। তবে, উন্নয়নশীল ও প্রাক্তন কমিউনিস্ট দেশগুলোর এই মৃত পুঁজি আর পশ্চিমের উন্নত দেশগুলোর ‘জীবিতপুঁজি’র মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। সেই পার্থক্যগুলোই হচ্ছে সেই ‘জীবিত পুঁজি’র রহস্য।

দে সোতো বলেছেন, তিনি দেখেছেন উন্নত দেশগুলোর এই আনুষ্ঠানিক সম্পত্তি-পদ্ধতি ছয়টি প্রভাব সৃষ্টি করে। তৃতীয় বিশ্বের দেশগুলো যে তাদের সম্পদকে পুঁজি হিসেবে যথাযথভাবে ব্যবহার করতে পারছে না, তার কারণ তারা এই ছয়টি প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এগুলো কী তা দেখা যেতে     পারে :

ক. সম্পদের সম্ভাবনা স্থিরীকরণ: একটি বাড়ি বা একখণ্ড জমির ভিতর যে-সম্ভাবনা লুকানো আছে তা বাস্তবায়িত করতে যে-প্রক্রিয়া প্রয়োজন, তার তুলনা করা যেতে পারে উঁচু পাহাড়ের উপরে কোনো হ্রদের ভেতরে যে-বিদ্যুৎশক্তির সম্ভাবনা আছে, তা উপলব্ধি করা এবং তা থেকে বিদ্যুৎ-উৎপাদনের প্রক্রিয়াকে চালু করার সঙ্গে। হ্রদের পানিটি বিদ্যুৎ নয় বা বাড়িটিও সম্পত্তি বা পুঁজি নয়, তা হচ্ছে ওই হ্রদ বা বাড়ি-সম্পর্কিত একটি অর্থনৈতিক প্রত্যয় (‘Proprety is not the house itself but an economic concept about the house, embodies in a legal representation. This means that a formal property representation is something separate from the asset it represents.’)। পশ্চিমের উন্নত দেশগুলো সম্পদের এই ‘সম্ভাবনা’গুলোকে নির্ধারিত করেছেন এবং নির্দিষ্ট করে সংজ্ঞায়িত করেছেন।

খ. বিক্ষিপ্ত তথ্যাদি একত্রীভূত ও সমন্বিতকরণ : জমি ও সম্পদ-সংক্রান্ত যত তথ্য যেখানে রয়েছে উন্নত দেশগুলো তা এক জায়গায় সমন্বিত করেছে এবং এগুলোকে একটি সমন্বিত আইনের আওতাভুক্ত করেছে। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত আমেরিকার এক ক্যালিফোর্নিয়াতেই জমিজমার প্রায় আটশ বিভিন্ন রকমের অধিক্ষেত্র ছিল। ধীরে ধীরে এই বিভিন্ন এবং অনেক সময়ে পরস্পরবিরোধী নিয়মাবলিকে সমগ্র যুক্তরাষ্ট্রের একক জমিজমার আইনের মধ্যে সমন্বয় করেছিল আমেরিকা। ‘By enacting more than thirty-five preemption and mining statutes, Congress gradually managed to integrate into one system the informal property rules created by millions of immigrants and squatters. The result was an integrated property market that fueled the United StatesÕ explosive economic growth thereafter’। জার্মানিতে এবং সুইজারল্যান্ডেও একইভাবে অনেক খুচরো খুচরো আইন, কনভেনশন আর প্রোটোকল দেশের একক সম্পত্তি-সংক্রান্ত আইনের মধ্যে এনে ফেলা হয়েছিল। ফলে এগুলো কেনাবেচা করা, বন্ধক-মর্টগেজ দেওয়ার জন্য স্বচক্ষে এসব দেখার কোনো প্রয়োজন আর আজ নেই। এক জায়গায় বসে সমন্বিত দলিল পরীক্ষা করলেই তা জানা যাবে।

গ. জবাবদিহিত্ব নিশ্চিতকরণ : এইসব সমন্বিত আইন যেমন ছোট ছোট ‘ইন্টারেস্ট গ্রুপে’র বন্ধন থেকে মুক্তি দিয়ে প্রতিটি ব্যক্তিকে তাদের সম্পত্তির সম্ভাবনা-বাস্তবায়ন সহজ করে তুলেছিল, তেমনি প্রতিটি মানুষের জবাবদিহিতাও দিয়েছিল বাড়িয়ে। এর ফলে একদিকে যেমন সম্পত্তিকে পুঁজি হিসেবে বাড়তি উৎপাদনের জন্য কাজে লাগানো সহজ হয়েছে তেমনি জমি-জমা নিয়ে কেউ কাউকে ধোঁকা দেওয়া, ঠকানো, অজস্র মামলা-মোকদ্দমা করাও কমে গেছে অনেক।

ঘ. সম্পদের বিভক্তি ও সংযুক্তি নিশ্চিতকরণ : আপনার বাড়ির কোনো অংশ ভেঙে নিয়ে আপনার কারখানাটির একাংশের সঙ্গে যোগ দিয়ে তাকে আপনি কোনো কাজে লাগাতে পারবেন না। কিন্তু আপনার বাড়ির দলিলটি যদি এমনভাবে থাকে যাতে বাড়ির প্রতিটি অংশের বর্ণনা পড়ে কারো কোনো সন্দেহ থাকবে না কোন অংশটির কী মূল্য, তাহলে অনায়াসেই আপনি পারবেন তার একটি অংশের সঙ্গে তেমনিভাবে স্বচ্ছ দলিলভুক্ত আপনার কারখানাটির একটি অংশ যোগ করে পুঁজি সৃষ্টি করতে, যা অনায়াসে বিনিময় বা বিক্রি বা বন্ধক নিয়ে নেবে যে-কোনো লোক। এই যে প্রক্রিয়া, দে সোতো এর নাম দিয়েছেন ‘ফাঞ্জিবিলিটি অফ ক্যাপিটাল’। পুঁজি কথাটি এখানে ব্যবহৃত হচ্ছে একটি বিমূর্ত প্রতিনিধি-অর্থে, কোনো ভৌত অর্থে নয় (‘By uncoupling the economic features of an asset from their rigid, physical state, a representation makes the asset ÔfungibleÕ – able to be fashioned to suit practically aû transaction.’)। এই যে পুঁজিকে টুকরো টুকরো করার আবার নানাভাবে যুক্ত করার সুবিধে প্রাতিষ্ঠানিক আইনসমূহ দিচ্ছে পশ্চিমা উন্নত দেশের নাগরিকদের, তা থেকে বঞ্চিত রয়েছে তৃতীয় বিশ্ব আর প্রাক্তন কমিউনিস্ট দেশগুলোর সম্পদের অধিকারীরা।

ঙ. মানুষে-মানুষে যোগসূত্র স্থাপন : পুঁজির এই সংজ্ঞা একদিকে যেমন প্রতিটি একক ব্যক্তিকে আলাদা করে চিহ্নিত করে তাদের নিজেদের সম্পদের উপর পরিষ্কার অধিকার নিশ্চিত করেছে এবং প্রত্যেকের জবাবদিহিতা আলাদা আলাদা করে নির্ধারিত করেছে ঠিক তেমনি আবার এই একক ব্যক্তিকে সংযুক্ত করেছে এক অভিন্ন আইনের নেটওয়ার্কে। এ ঠিক রবীন্দ্রনাথের ভাষায়, ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ’র মতো একটি ব্যাপার। এর ফলে বিদ্যুৎ পানি টেলিফোন এইসব সেবামূলক জিনিস সরবরাহ অনেক পরিষ্কার এবং নিশ্চিত হয়েছে। তাই উন্নত দেশে সিস্টেম লস বলে কোনো জিনিস নেই। সবাই একসূত্রে বাঁধা এবং এক নিয়ম মানতে বাধ্য। অথচ ব্যক্তির খেলাপির জন্য সবাই শাস্তি পায় না।

চ. লেনদেন সুরক্ষিতকরণ : উন্নত দেশের সব সম্পত্তির অধিকার-সংক্রান্ত দলিল এমনভাবে সংরক্ষিত হয় যে, সেই সম্পত্তিগুলো চোখে না দেখেও সেসবের মূল্যায়ন সম্ভব। ফলে, এগুলোর ব্যবসায়িক  লেনদেন অতি সহজেই সুরক্ষিত করা সম্ভব।

দে সোতো মনে করেন যে, তৃতীয় বিশ্ব এবং প্রাক্তন কমিউনিস্ট দেশগুলোর সম্পত্তির মালিকরা সম্পত্তির এই ছয়টি সুবিধার পরিপূর্ণ সুযোগ গ্রহণ করতে সমর্থ নয়। ফরাসি ঐতিহাসিক ফার্নান্দ ব্রদেল প্রশ্ন তুলেছেন, পশ্চিমে ধনতন্ত্র বা পুঁজিবাদের শুরুতে ‘the key question was to find out why that sector of society of the past, which I would not hesitate to call capitalist, should have lived as if in a bell jar, cut off from the rest, why was it not able to expand and conquer the whole society?… [Why was it that] a significant rate of capital formation was possible only in certain sectors and not in the whole market economy of the time?’ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দে সোতো বলেছেন, অতীতে পশ্চিমের কোনো কোনো দেশ এবং বর্তমানের উন্নয়নশীল দেশগুলোর বেশির ভাগ দেশই এই আনুষ্ঠানিক সম্পত্তির জগতে ঢুকতে পারছে না বলেই পুঁজিবাদ কোথাও কোথাও সফল এবং অনেক জায়গায় ব্যর্থ। ‘The bell jar makes capitalism a private club open only to a privileged few, and enrages the billions outside looking in’। আজ সময় এসেছে ভাববার যে, কেন বেশির ভাগ দেশই খোলা এবং স্বচ্ছ সম্পত্তি-পদ্ধতি সৃষ্টি করতে পারেনি? কেন উন্নয়নশীল দেশগুলোর ব্রদেলের এই অদৃশ্য কাচের দেয়ালের কথা বুঝতে পারেনি?

দে সোতো মনে করেন, উন্নয়নশীল দেশগুলোতে এই যে বিরাট একটি আইনবহির্ভূত সম্পদের জগৎ গড়ে উঠছে, তা সেদেশের সরকারগুলো এবং রাজনীতিবিদরা উপলব্ধি করতে অনেক দেরি করেছেন। এই নতুন বাস্তবতা যে তাঁদের মধ্যে চিরস্থায়ীভাবে এসেছে তা মানতে রাজি নন তাঁরা। মুষ্টিমেয় কায়েমি সুবিধা ভোগ করা গোষ্ঠী প্রবলভাবে অস্বীকৃতি জানাচ্ছে এই নতুন সম্পদকে নিজেদের বিধিবদ্ধ সম্পত্তির জগতে, প্রাইভেট ক্লাবে, প্রবেশ করতে। এই একই পরিস্থিতি ছিল ইউরোপে এবং আমেরিকায়। এই বইটিতে একটি পুরো অধ্যায় জুড়ে লেখক দেখিয়েছেন কীভাবে আমেরিকায় ধীরে ধীরে গড়ে-ওঠা এক বিরাট ‘আইনবহির্ভূত’ সেক্টরকে সেদেশের রাজনীতিবিদরা প্রথমে বাধা দেবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইন পরিবর্তন এবং সংশোধনের মাধ্যমে একত্র করতে বাধ্য হয়েছিল। সেদেশের রাজনীতিবিদদের এবং আইনবিশারদদের প্রজ্ঞাই এর পেছনে সবচেয়ে বড় কাজ করেছে। উন্নয়নশীল এবং প্রাক্তন কমিউনিস্ট দেশগুলোর রাজনীতিবিদদের উপলব্ধি করতে হবে যে, ‘as the poor flwo into cities and create extra-legal social contracts, they are forcing a major redistribution of power. Once governments of developing countries and former communist countries accept that, they can begin to catch the gulf instead of being engulfed by it.’

এই যে ৯.৩ ট্রিলিয়ন ডলার মূল্যের মৃত পুঁজি, এ কি চিরকালই মৃত থাকবে? একে কি কোনোমতেই সত্যিকারের ছয়টি গুণাবলিসম্পন্ন পুঁজি করে তোলা যাবে না? এ-প্রশ্নের উত্তরে বইয়ের ষষ্ঠ অধ্যায়ে একটি এক পাতার সুপারিশ উপস্থিত করেছেন লেখক। সেই সুপারিশমালার মাথায় একটি সেতুর ছবি রয়েছে। সেতুর একপারে দেখা যাচ্ছে সেই আইনবহির্ভূত সেক্টরের মৃত পুঁজি আর অন্যদিকে রয়েছে পশ্চিমা উন্নত দেশগুলোর আইন পুঁজি। এখানে দে সোতোর দল দুটি কৌশলের মাধ্যমে কী করে সেই মৃত পুঁজিকে নিয়ে আসা যাবে জীবিত পুঁজির জগতে, তা দেখিয়েছেন। প্রথম কৌশলটির নাম দেওয়া হয়েছে ‘আবিষ্কারের কৌশল’। এর আঠারোটি পদক্ষেপ বলছে, কীভাবে আবিষ্কার করতে হবে কোথায় কত মৃত পুঁজি লুকিয়ে আছে। দ্বিতীয় কৌশলটির নাম দেওয়া হয়েছে ‘রাজনৈতিক ও আইনগত কৌশল’। এর পঁচিশটি পদক্ষেপে রাজনীতি আর আইনের কোন কৌশল প্রয়োগ করে সেইসব মৃত পুঁজি মূলধারার পুঁজিতে এনে তাদের ভৌত অস্তিত্বের বাইরে এক নতুন  অস্তিত্ব দিতে পারা যাবে, সে-কথা বর্ণিত হয়েছে।

বইটির শেষ অধ্যায়ে এসে লেখক বলছেন তিনি নিশ্চিত যে পুঁজিবাদ আজ উন্নয়নশীল এবং প্রাক্তন কমিউনিস্ট দেশগুলোতে তার পথ হারিয়ে ফেলেছে। যাদের নিয়ে পুঁজিবাদের পথ চলার কথা সেই বিরাট সম্পদের মালিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তা আজ হয়ে উঠেছে কিছু মানুষের স্বার্থসিদ্ধির নীলনকশা। লেখক আরো নিশ্চিত যে, এই অবস্থা থেকে মুক্তি পাওয়া মোটেই অসম্ভব নয়। তবে তার জন্য উন্নয়নশীল দেশের সরকার এবং রাজনীতিবিদদের এই কাজগুলো করতে হবে এবং স্বীকার করতে হবে যে, গরিবদের পরিস্থিতি এবং সম্ভাবনা যথাযথ দলিলে লিপিবদ্ধ করা সম্ভব।

সকলের পক্ষে সঞ্চয় করা সম্ভব।

গরিবদের যা নেই তা হচ্ছে আইনগতভাবে সমন্বিত একটি সম্পত্তি-ব্যবস্থা, যা তাদের সঞ্চয়কে পুঁজিতে রূপান্তর করতে পারবে। গরিবদের মিছিল আর আন্দোলন কোনো চক্রান্ত নয়। এটি তাদের ছোট ছোট সীমাবদ্ধ জগৎ থেকে এক বৃহত্তর জগতে প্রবেশের প্রয়াস।

এই পরিপ্রেক্ষিতে গরিবরা সমস্যা নয়, তার সমস্যার সমাধান।

পুঁজি সৃষ্টি করতে পারে এমন একটি সমন্বিত সম্পত্তি-পদ্ধতি গড়ে-তোলাটা একটি রাজনৈতিক চ্যালেঞ্জ। কেননা এতে সম্পৃক্ত থাকবে মানুষের সঙ্গে সংযুক্ত হওয়া, তাদের একটি সামাজিক চুক্তির মধ্যে আনা এবং আইন-ব্যবস্থাগুলোকে সংশোধন করার ইচ্ছে।

এরনান্দো দে সোতোর এই আশ্চর্য বইটি সম্পর্কে লিখতে লিখতে হঠাৎ চোখে পড়ল দৈনিক সংবাদ পত্রিকায় আমাদের দেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিতীয় দফায় নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল বারাকাতের একটি দীর্ঘ সাক্ষাৎকার। এখানে তিনি বলেছেন, বাংলাদেশের চোদ্দ কোটি মানুষের মধ্যে বারো কোটি মানুষ ভূমি-মামলায় জড়িত। সংখ্যায় পঁচিশ লাখ এই মামলায় জড়িত থেকে এ- দেশের মানুষ প্রতি বছরে হারাচ্ছেন বারো হাজার পাঁচশ কোটি টাকা। আরো মনে পড়ল, বাংলাদেশ বর্তমান সরকার কর্তৃক গঠিত ‘সরকারি ব্যয় পর্যালোচনা কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে’ রেলওয়ের জমিজমা ব্যবস্থাপনা-সংক্রান্ত একটি লাইন। সেখানে লেখা হয়েছে, ‘অবশিষ্ট (রেলওয়ের অপারেশনের প্রয়োজনের বাইরে) ২৩,৯০০ একর জমির মধ্যে লিজকৃত জমির পরিমাণ প্রায় ১১,৮০০ একর। এর বাইরে যে ১২,০০০ একর জমি আছে তার সিংহভাগই অবৈধ দখলে রয়েছে।’

জানি না, এইসব জমিজমা এরনান্দো দে সোতোর ৯.৩ ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পদের ভেতরে না বাইরে? তবে এগুলো নিঃসন্দেহে মৃত পুঁজি। আমার তাই অনুরোধ, এদেশের উন্নয়নের জন্য যাঁরা কাজ করছেন, তাঁরা যেন এই বইটি একবার পড়ে দেখেন। বিশ্বায়ন, বাজার-অর্থনীতি, পুঁজিবাদের ব্যর্থতা এসব বিষয় নিয়ে যাঁরা চিন্তাভাবনা করেন, তাঁদের দৃষ্টি এই অসাধারণ এবং আমার জন্য চক্ষু-উন্মীলনকারী, বইটির প্রতি আকর্ষণ করছি। একজন সাধারণ পাঠক হিসেবে অজস্র তত্ত্ব এবং তথ্যসমৃদ্ধ এ বইটি পড়ে আমি যেটুকু বুঝেছি, বিশেষজ্ঞ হিসেবে তাঁরা নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি বুঝবেন এবং তারপর, হয় এ বই থেকে কিছু গ্রহণ করবেন, না হয় প্রত্যাখ্যান করবেন। তাতে অবশ্য এই বই পড়ার মুগ্ধতা আমার কমবে বলে মনে হয় না।