আজ বহুদিন পর প্রাণদ সবুজ পাতাদেরও
প্রফুল্ল সকাল;
সৌখিন টবের ফুলে ফুলে
অলিরা ছড়াবে আজ রঙিন পরাগ
মাটির মুদ্রণে উপ্ত হবে
শব্দের সোনালি বীজ
অগ্রজ কবির কাছে তরুণ কবির
আজ ফিরে আসবার দিন;
আজ পাতা পোড়ানোর যথার্থ সকাল,
ধূসর ধোঁয়ায় ভরা নিমজ্জিত মৌনতার কাল
কেবলি কবিতা আজ;
কবিদের নিঃশব্দ সকাল।।

Leave a Reply
You must be logged in to post a comment.