বিজ্ঞাপন

প্রতিমার মতো কোনো নদী দেখি না

সুবাস ছড়ানো সেই ফুল দেখি না

সড়কের মতো কোনো সুহৃদ-আপন নেই

দেখি না থানকুনি পাতায় বৃষ্টির ছোঁয়া

আদরের কোনো পউষ দেখি না

গ্রাম আর গ্রাম নেই

শালবনে পল্লীবিদ্যুতের খুঁটি

সারি সারি বৈদ্যুতিক বাতি ঢেকে দেয় নগর-নার্সারি

পণ্য বাছাইয়ে মন ভোলায় এখন বিজ্ঞাপন

পাশের বাড়ির মিলি বনে যায় ঐশ্বরিয়া অ্যাঞ্জেলিনা জোলি

বাঁচা-মরায় লেগে থাকে স্পেশাল অফার ফ্রি-র হাতছানি।