এখন আর ফেরার সময় নেই
ডাকছে কুশার মিষ্টি মেয়ে
দীর্ঘ তার চুল মরুভূর বিস্ময়
সে জানে আমি ফিরবো না
যুদ্ধের গুজবে ভরে গেছে শহর
সাবওয়েতে উথলে উঠছে উন্মত্ত অ্যালার্ম
আর আমি তার চোখের নীলনদ পার হয়ে
যাচ্ছি সহস্র বছর
নিরাসক্ত ঠান্ডা বরফহৃদয়
শোকের সাদা সমুদ্র পার হয়ে
শেকলের গলায় যিশুর মহত্ত্ব চাপিয়ে
পার হয়ে যাচ্ছি নক্ষত্রের নদী
কালো আরো আঁধার কালো পানি
কীরনের নৌকা পার করে দেয় এক স্বর্ণমুদ্রায়
সে আর্তনাদ লুকিয়ে রাখে অনামিকায়
ঐশ্বর্য জমা রাখে ইতিহাসের ভাঁড়ারে
সে নরমুণ্ডের মালা গলায় দিগি¦দিক কাঁপিয়ে ডাকে
সে জানে ফেরার সময় নেই
তবু ডাকছে ইতিহাসের শুরু থেকে
পৃথিবীর সব মানুষকে
ঘুম থেকে টেনে তুললেও
সে জানে ফিরবো না
মৃতকে জীবিত করলেও

Leave a Reply
You must be logged in to post a comment.